বর্তমান সময়ে বাংলাদেশে জনপ্রিয় তরুণ কবিদের মধ্যে “কবি সালমান হাবীব – কবিতায় গল্প বলা মানুষ“ হচ্ছে অন্যতম।
ইতিমধ্যে এই তরুণ কবির বেশ কিছু কবিতার বই প্রকাশ পেয়েছে এবং পাঠকপ্রিয়তাও পেয়েছে।
কবি সালমান হাবীবের কয়েকটি কবিতার বইয়ের নাম নিচে দেওয়া হলো:
- বিরামচিহ্ন।
- বিষাদের ধারাপাত।
- মন খারাপের মন ভালো নেই।
- দুখ দুগুণে পাঁচ।
- আপনি দুঃখ শব্দের বিসর্গ।
- আল্লহকে ভালোবাসি।
ইত্যাদি এসব ছাড়াও তার আরও কিছু কবিতার বই রয়েছে।
যাইহোক, এই আর্টিকেলে আমরা তার বই নিয়ে নয় বরং কবি সালমান হাবীবের কিছু বাণী আপনাদের কাছে তুলে ধরবো।
কবি সালমান হাবীব এর উক্তিসমূহ
কবি সালমান হাবীব এর উক্তিসমূহ নিচে দেওয়া হলো:
১. ভাঙ্গার আনন্দ কেবল দুটো জিনিসে…
কাচের জিনিস
আর,
কাছের মানুষ…!
~ সালমান হাবীব।
২. তোমরা যে বলো দিবস দিবস
দিবসে কি এমন যায় আসি,
আমি তো রোজই হর হামেশা
আমার আল্লাহ তায়ালাকে ভালোবাসি।
~ সালমান হাবীব।
৩. আমাকে একটু কথা পাঠাবেন?
আপনাকে শুনতে খুব ইচ্ছে করছে।
~ সালমান হাবীব।
৪. আমায় তুমি ফিরিয়ে নিও,
ফুরিয়ে যাওয়ার আগে।
~ সালমান হাবীব।
৫. দুই দিনের দুনিয়ায়
আমারে কেউ আক্ষেপ কইরা কয় নাই,
তোমারে আমার লাগবোই লাগবো।
~ সালমান হাবীব।
৬. কখনো কখনো মনে হয়
আমরা দুজন যেনো দুটো প্রিয় ঋতু,
আমি বসন্তের রঙ্গে তাকে ভরিয়ে দিতে চাই।
আর সে বরফের শীতে
নিজেকে আড়াল করে রাখে।
~ সালমান হাবীব।
৭. প্রথমে আঙুল ছাড়ে, তারপর ছাড়ে হাত
আঁধারে দিন ছেড়ে গেলে,
আলো এলে ছেড়ে যায় রাত।
~ সালমান হাবীব।
৮. তারপর কথা হতে হতে
হুটকরে একদিন
আমাদের আর কথা হবে না!
~ সালমান হাবীব।
৯. কিছু কিছু মানুষ আমাদের জীবনে
মন খারাপের রাত্রি নামিয়ে দিয়ে,
অন্য কোথাও আলো ঝলমলে
সকালের আয়োজন করে,
আমাদের সেই রাত আর ফুরায় না।
~ সালমান হাবীব।
১০. ভালো কোনো ভবিষ্যতের দেখা পেলে,
মানুষ সাজানো বর্তমানকে বলে দেয় ”বিদায়”!
~ সালমান হাবীব।
১১. অবহেলা কইরেন না,
অবহেলায় অস্থিরতা মইরা যায়!
~ সালমান হাবীব।
১২. খুব বেশি দুঃখ হলে-
প্রয়োজনে পাহাড়ের কাছে যাবো,
মৌনতার পাদদেশে বসে শোনাবো বিষন্নতার বিলাপ।
তবুও আর কোন মন খারাপের দিনে, মানুষের দারস্থ হবো না।
বলবো না-
আজ আমার মন খারাপ!
~ সালমান হাবীব।
১৩. সুখ মূলত শীতকালীন বিকেলের মতো,
অনুভব করতে করতেই নাই!
~ সালমান হাবীব।
১৪. কেউ দূরে যেতে বললেই দূরত্ব বাড়াতে হবে?
ভালো থেকো বললেই কেন বলে দিতে হবে “বিদায়”
কেউ দূরত্ব চাইলে আমি দূর থেকে তাকে চাইবো,
কেউ ছেড়ে যেতে চাইলে আমি বাতাসে কুড়াবো বিশ্বাস…!
~ সালমান হাবীব।
১৫. সূর্য উদয় অস্ত মানেই ‘শুরু’ আর ‘শেষ’ না,
কোথাও সূর্যডুবে যাওয়া মানে-
অন্য কোথাও তুমুল আলোর সকাল!
~ সালমান হাবীব।
১৬. ভালোলাগা বলা হয়ে গেলেই,
বেড়ে যায় দূরত্বের দেয়াল!
~ সালমান হাবীব।
১৭. আপনি গৌধুলির রং বোঝেন,
হৃদয়ের ক্ষরণ বোঝেন না!
~ সালমান হাবীব।
১৮. আচ্ছা, আপনি আকাশ হতে চান কেন?
কারন, নক্ষত্র ঝড়ে গেলে তার কথা মনে রাখে মানুষ!
~ সালমান হাবীব।
১৯. প্রতিরাতে আরশের অধিপতি আকাশে নেমে আসেন,
আমি তাই আকাশ ভালোবাসি।
যত ভালো আপনাকে বাসি
তারচেয়ে বেশি আল্লহকে ভালোবাসি!
~ সালমান হাবীব।
২০. ভালো থেকো,
একটি বিদায়কালীন অভিশাপের নাম!
~ সালমান হাবীব।
২১. আমাদের কি দেখা হতে পারে?
আজ কিংবা আগামীকাল!
~ সালমান হাবীব।
২২. ’ফুল’ নাকি ‘ভুল’ ছিলো
সবশেষে জানা যায়,
’সুখ’ নাকি ‘শোক’ বেশি শব
যবে জানাযায়!
~ সালমান হাবীব।
২৩. বিকেলের কাছে মন খারাপ জমা রাখলাম
সেই ভার সইতে না পেরে আদিগন্ত আকাশ,
দিবসের ইতি টেনে দিয়ে সন্ধ্যা নামিয়ে আনলো!
~ সালমান হাবীব।
২৪. হেটে যেতে যেতে
যদি পথে পড়ে আমার কবর,
দুমি কি দাড়াবে খানিক
স্মৃতিস্মরে ভেজাবে অধর?
~ সালমান হাবীব।
২৫. একটা কথা জিজ্ঞেস করি-
মানুষ মানুষকে দুঃখ দেয় কেন?
কারণ, দুঃখ চর্চায় মানুষ “সর্বোত্তম“!
~ সালমান হাবীব।
২৬. এত এত মানুষের পৃথিবীতে
তুমি বরং আমার দুঃখ না দেওয়ার মানুষ হইও!
অথচ সে ই একদিন আমারে
পৃথিবীর সবচেয়ে বড় দুঃখটা দিল!
~ সালমান হাবীব।
২৭. আপনার জন্য যাদের কোন অনুভূতি নেই,
এমন মানুষদের সামনে নিজেকে সংযত রাখুন!
~ সালমান হাবীব।
২৮. ইদানীং তোমাকে মনে পড়ে খুব!
এমনিতে যে মনে হয়না তা কিন্তু নয়,
স্বরচিত বর্ষার ঝিরিঝিরি বৃষ্টির মতো
সারাক্ষণ মনে পড়তেই থাকে!
~ সালমান হাবীব।
২৯. অভিমানের দিন ফুরালে,
একটু নিও খোঁজ!
~ সালমান হাবীব।
৩০. এতকিছু পাওয়া এই দুনিয়ায়,
আপনারে পাওয়া এত কঠিন ক্যান?
~ সালমান হাবীব।
৩১. তুমি নেই, তবুও প্রতিদিন
তোমার সাথে আমার “এক দীর্ঘ আলাপ হয়”,
জেগে থাকা রাতে, হেঁটে যাওয়া স্মৃতির আলপথে!
~ সালমান হাবীব।
৩২. ইদানীং হুটহাট তোমার কথা খুব মনে পড়ে আমার,
তাইতো মন শুধু তোমার কাছে যুটে যেতে চায় বারবার!
~ সালমান হাবীব।
৩৩. আমি যেন যেতে পারি
পবিত্র দিন ভোরবেলা,
চারপাশে কালিমার তালফিন হবে
জবানে থাকবে- ”লা ইলাহা ইল্লাল্লাহ”
~ সালমান হাবীব।
৩৪. নিয়ন্ত্রণহীন এই ভালোবাসার শেষ কোথায়?
“মৃ*ত্যুতে“!
~ সালমান হাবীব।
৩৫. আপনি যেনো কেমন
মান বুঝেন না, মন বুঝেন না
অনুভূতি শূন্য হইলে মানুষ করে যেমন
আপনি হইলেন তেমন…!
~ সালমান হাবীব।
৩৬. পৃথক পৃথিবীতে সবার সব হলো, শুধু
এক সাথে আমাদের কিছুই হলো না!
~ সালমান হাবীব।
৩৭. অতটা দূরে নয় আকাশ,
যতটা দূরত্বে তোমার বসবাস!
~ সালমান হাবীব।
৩৮. খুব বেশি দূরে চলে যাবার আগে
মানুষ খুব বেশি কাছাকাছি আসে,
তাই কাছে আসা মানেই ফিরে আসা না।
~ সালমান হাবীব।
৩৯. আমি চাই না,
আমাতে তুমি আছো এই কথা লোকে জানুক!
~ সালমান হাবীব।
৪০. সম্ভবত মানুষ চেনার
সবচেয়ে বড় উপায় হচ্ছে,
হারিয়ে যাওয়া!
~ সালমান হাবীব।
আরও পড়ুন:
- লেখক সাদাত হোসাইন এর উক্তিসমূহ ২০২৬ [৬০টি উক্তি]
- লেখক কিঙ্কর আহসানের উক্তিসমূহ ২০২৬ [৬০টি উক্তি]
- রতন টাটার জীবন বদলে দেওয়া ১৮ বাণী বা উক্তি
পরিশেষে, আশাকরি এই ‘কবি সালমান হাবীব এর উক্তিসমূহ ২০২৬ [৪০টি উক্তি]‘ আপনার একটু হলেও ভালো লেগেছে।
![কবি সালমান হাবীব এর উক্তিসমূহ ২০২৬ [৪০টি উক্তি]](https://trickbdblog.com/wp-content/uploads/2026/01/আমায়-তুমি-ফিরিয়ে-নিও-ফুরিয়ে-যাওয়ার-আগে।.jpg)


