বিশ্বে সামাজিক সমস্যাগুলোর মধ্যে বর্তমানে অধিকাংশ রাষ্ট্রেরই অন্যতম বড় একটি সমস্যা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি।
তবে বংলাদেশে এই জনসংখ্যা বৃদ্ধির সমস্যা দিনকে দিন আরও প্রকট থেকে প্রকটর হচ্ছে।
জনসংখ্যা বৃদ্ধি একক একটি সমস্যা নয় বরং এই সমস্যাটি সমাজে আরও বিভিন্ন ধরনের সমস্যার জন্ম দিয়ে থাকে।
বাংলাদেশের এক নম্বর সামাজিক সমস্যা হিসেবে জনসংখ্যা বৃদ্ধিকে ১৯৭৬ সাল থেকে চিন্থিত করা হয়েছে।
নিচে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধি হওয়ার ৮ টি কারণ দেওয়া হলো:
১. জন্ম ও মৃত্যুহারে অসমতা
বর্তমান সময়ে উন্নতমানের চিকিৎসা সেবার ফলে আগের চেয়ে শিশু মৃত্যুর হার অনেক কমে গিয়েছে এবং সেই সাথে আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে মানুষের গড় আয়ুও।
জন্ম ও মৃত্যুহারের হিসেবে ২.৩৬% হারে প্রতি বছর বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
২. জীবনযাত্রার নিম্নমান
এদেশের অধিকাংশ মানুষেরই জীবনযাত্রার মান হচ্ছে অত্যন্ত নিম্নমানের। গ্রামীণ পরিবেশে ও বস্তিতে বিশেষ করে এ ধরনের নিম্নমানের জীবনযাত্রা পরিলক্ষিত হয়। এরা জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা না করে অধিক সন্তান জন্ম দিয়ে দরিদ্রতায় ভোগে।
৩. ভৌগলিক ও আবহাওয়াজনিত কারণ
শীতপ্রধান দেশ গুলোতে সাধারণত দেখা যায় যে জনসংখ্যা তুলনামূলক কম বৃ্দ্ধি পায়। তবে বাংলাদেশের আবহাওয়া বা জলবায়ু হচ্ছে নাতিশীতষ্ণ যা কিনা জনসংখ্যা বৃদ্ধির পক্ষে সহায়ক ভূমিকা পালন করে থাকে।
এদেশের নারী পুরুষরা অন্যান্য দেশের তুলনায় দ্রুত বা অল্প বয়সেই প্রজনন ক্ষমতা লাভ করে থাকে।
৪. নারী শিক্ষার পশ্চাৎপদতা
জন্মনিয়ন্ত্রণে মূলত নারীরাই মূখ্য ভূমিকা পালন করে থাকে। কিন্তু বাংলাদেশে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় নারী শিক্ষার হার অনেক কম। যার ফলে অশিক্ষিত বা নিরক্ষর নারীরা অধিক সন্তান জন্ম দানের কুফল সম্পর্কে জানে না বা অবগত নয়।
এবং অনেকটা অবচেতন মনেই তারা সন্তান জন্ম দেয়।
৫. সামাজিক কুসংস্কার ও ধর্মীয় প্রভাব
এখনও অনেক কুসংস্কার বাংলাদেশের গ্রামীণ পর্যায়ের মানুষ লালন পালন করে থাকেন। শুধু গ্রামীণ পর্যায়ের মানুষই নয় সাথে কিছু শিক্ষিত মানুষও এমন কিছু কুসংস্কার লালন পালন করে থাকে যে তাদের কাছে জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থাটিকে পাপ মনে হয়।
আরও পড়ুন:
- অনলাইনে জমির মালিকানা বের করার নিয়ম
- অনলাইনে জমির খতিয়ান বের করার নিয়ম
- ইএমআই ও কিস্তিতে যে কোন ফ্রিজ কেনার নিয়ম
- বিকাশ অ্যাপ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত লোন নেয়ার নিয়ম
- ঢাকার কোথায় কোথায় সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনা বেচা করা হয়?
৬.শিক্ষার অভাব
যদিও বর্তমান সময়ে বাংলাদেশে সারক্ষরতার হার অনেক বৃদ্ধি পেয়েছে কিন্তু এখনও সঠিক শিক্ষার শিক্ষিত লোকের হার সে হিসেবে বাড়েনি।
জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে তারা এখনও ১০০ ভাগ ওয়াকিবহাল নয়।
৭. বাল্যবিবাহ ও বহুবিবাহ
বাল্যবিবাহ এখনও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রচলিত রয়েছে। যার ফলে তরুণ তরুণীরা অল্প বয়সেই সন্তান জন্মদান করেন। এবং সন্তান জন্মদান করার জন্যও অনেক দিন পর্যন্ত সময় পেয়ে থাকেন।
পাশাপাশি বহুবিবাহও জনসংখ্যা বৃদ্ধি হওয়ার অন্যতম একটি কারণ।
৮. পুত্র সন্তানের আশা
পুত্র সন্তান বা ছেলে সন্তানকে নিয়েই অনেক পরিবার বা পিতামাতা তাদের ভবিষ্যৎ স্বপ্নের জাল বুনে থাকেন। একটি মেয়েও যে পিতামাতার দায়িত্ব সন্তান হিসেবে পালন করতে পারে এ নজির তাদের সামনে নেই বললেই চলে।
ছেলে সন্তানের আশায় সেসজ্য তারা অধিক সন্তার জন্ম দিয়ে থাকে।
পরিশেষে, এই ‘বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ৮ টি কারণ’ আর্টিকেলটি যেসব কারণ উল্লেখ করা হয়েছে এগুলোই মূলত জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়ে থাকে। আশাকরি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে।



