বাংলাদেশের অন্যতম বড় টেলিকম কোম্পানি ’গ্রামীণফোন সম্প্রতি ‘gpfi’ নামে তাদের একটি নতুন সেবা চালু করেছে। আপনি gpfi এর মাধ্যমে একদম প্রত্যন্ত অঞ্চলেও তারবিহীনভাবে আললিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
তবে তার আগে আপনাকে গ্রামীণফোন gpfi কি? | gpfi দিয়ে কিভাবে ইন্টারনেট চালাবো? এ বিষয়ে জানতে হবে।
সেজন্য এই আর্টিকেলে gpfi নিয়ে A to Z আলোচনা করা হলো।
গ্রামীণফোন gpfi কি বা gpfi কাকে বলে?
গ্রামীণফোন বলছে, gpfi হচ্ছে ‘Bangladesh’s Latest Wireless Home Wi-Fi Solution’। অর্থাৎ, আপনি যদি gpfi কিনে বাসায় বা অফিসে সেটআপ করেন তাহলে কোনো তারের ঝামেলা ছাড়াই আনলিমিটে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ওয়াইফাই এর মতোন।
যেসব অঞ্চলে এখনো Wi-fi পৌঁছায়নি তারাও চাইলে এই gpfi কিনে নিয়ে সেটআপ করলে সেখানেও ওয়ারলেস ওয়াইফাই ব্যবহার করতে পারবে।
সহজ কথায় বললে, গ্রামীণফোন gpfi হচ্ছে ওয়াইফাই এর একটি নতুন সংস্করণ। ওয়াইফাই ব্যবহার করার জন্য তার টেনে লাইন লাগিয়ে নিতে হয় কিন্তু গ্রামীণফোন gpfi ব্যবহার করার জন্য কনো প্রকার লাইন প্রয়োজন হবে না।
gpfi দিয়ে কিভাবে আনলিমিটেড ইন্টারনেট চালাবো?
জিপিফাই বা gpfi দিয়ে আনলিমিটেড ইন্টারনেট চালানোর আপনাকে প্রথমে gpfi router কিনতে হবে।
তারপর গ্রাহককে অপারেটরের কাছ থেকে সাবস্ক্রিপশন নিতে হবে। সাবস্ক্রিপশন নেওয়ার জন্য গ্রাহককে গ্রামীণফোনের ওয়েবসাইট এ গিয়ে যে কোনো একটি প্যাকেজ অর্ডার করতে হবে।

যে কোন একটি প্যাকেজ অর্ডার করার পর একজন কর্মী আপনার বাসায় গিয়ে রাউটার ইনস্টল করে দিয়ে আসবে।
gpfi router ইনস্টল করা হয়ে গেলেই আপনি আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করা শুরু করতে পারবেন।
প্রতি মাসে মাসে আপনাকে সাধারণ ওয়াইফাই এর মতোই gpfi renew করতে হবে।
gpfi router কত প্রকার ও কি কি?
মার্কেটে দুই ধরনের বা প্রকারে gpfi router পাওয়া যায়। সেই হিসেবে বলা যায় gpfi router হচ্ছে দুই প্রকাররে। যথা:
- gpfi unlimited
- gpfi unlimited pro
কোন কোন অঞ্চলে gpfi সেবা চালু করা হয়েছে?
যেহেতু gpfi unlimited সেবা বাংলাদেশে সম্প্রতি চালু হয়েছে। তাই এটি এখনো সারা বাংলাদেশে চালু করা হয়নি।
বর্তমানে যেসব শহরে বা অঞ্চলে gpfi সেবা চালু রয়েছে তা হলো:
- ঢাকা,
- নারায়ণগঞ্জ,
- সিলেট,
- বগুড়া সদর,
- সাভার রাজশাহী,
- গাজীপুর,
- চট্টগ্রাম,
- ময়মনসিংহ সদর,
- খুলনা সদর,
- বরিশাল সদর,
- যশোর সদর,
- ফরিদপুর সদর,
- নোয়াখালী সদর,
- গজারিয়া,
- রূপগঞ্জ,
- কামালনগর,
- বরগুনা সদর,
- নেছারাবাদ,
- কুমিল্লা সদর,
- ফুলবাড়িয়া,
- ঘাটাইল,
- পার্বতীপুর,
- আড়াইহাজার,
- বাজিতপুর,
- কুলাউড়া,
- পূর্বধলা,
- মিঠাপুকুর,
- জৈন্তাপুর,
- হাতিয়া।
আমার এলাকায় gpfi unlimited সেবা আছে কিনা কিভাবে বুঝবো?
আপনার এলাকায় gpfi unlimited সেবা আছে কিনা তা বুঝার জন্য প্রথমে এই লিংকে ক্লিক করে গ্রামীণফোনের ওয়েবসাইটে যান। আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি পেজ আসবে।

এখানে আপনার জেলার নাম ও এলাকার নাম সিলেক্ট করে দিয়ে ‘Check Availability’ ক্লিক করলেই আপনার এলাকায় gpfi সেবা চালু আছে কিনা তা দেখতে পারবেন।
gpfi সম্পর্কে সাধারাণ জিজ্ঞাসা
gpfi যেহেতু বাংলাদেশে নতুন তাই মানুষের অনেক আগ্রহ এই gpfi নিয়ে। মানুষ জিপিফাই সম্পর্কে অনেক কিছু জানতে চায় বা অনেক ধরনের প্রশ্ন করে থাকে।
তাই সেই প্রশ্নগুলো উত্তর সহ gpfi সম্পর্কে সাধারণ জিজ্ঞাসায় তুলে ধরা হলো।
gpfi কি বাংলাদেশের যে কোন অঞ্চলে ব্যবহার করা যাবে?
উত্তর: না। gpfi যেহেতু বাংলাদেশে নতুন তাই প্রথমে অল্প কিছু অঞ্চলে gpfi সেবা চালু করেছে গ্রামীণফোন। এবং ধীরে ধীরে নতুন নতুন অঞ্চলে এই gpfi সেবা চালু হচ্ছে।
gpfi unlimited router এর দাম কত টাকা?
উত্তর: gpfi unlimited router এর দাম হচ্ছে ৪,০০০ টাকা।
gpfi unlimited pro router এর দাম কত টাকা?
উত্তর: gpfi unlimited pro router এর দাম হচ্ছে ৭,৫০০ টাকা।
gpfi unlimited router এ কয়টি ডিভাইস কানেক্ট করা যাবে?
উত্তর: gpfi unlimited router এ আপনি প্রায় ১০-১২ টির মতোন ডিভাইস কানেক্ট করতে পারবেন।
gpfi unlimited pro router এ কয়টি ডিভাইস কানেক্ট করা যাবে?
উত্তর: gpfi unlimited pro router এ আপনি প্রায় ৩০-৪০ টির মতোন ডিভাইস কানেক্ট করতে পারবেন।
gpfi unlimited এ কয়টি প্যাকেজ রয়েছে এবং দাম কত টাকা?
উত্তর: gpfi unlimited এ বর্তমানে তিনটি প্যাকেজ চালু রয়েছে। যথা:
- gpfi1300 – Max Speed 30 MBPS – ১৩০০ টাকা
- gpfi1000 – Max Speed 25 MBPS – ১০০০ টাকা
- gpfi1900 – Max Speed 40 MBPS – ১৯০০ টাকা
আরও পড়ুন:
- জিপি কম্বো অফার ২০২৪ | GP combo pack 2024
- জিপি মিনিট অফার ২০২৪ | জিপি সিমে মিনিট কেনার নিয়ম
- জিপি ইন্টারনেট অফার ২০২৪ | জিপি সিমে এমবি কেনার নিয়ম
- জিপি বন্ধ সিম অফার ২০২৪ | GP bondho sim offer 2024
- গ্রামীণফোনের Limitless Internet প্যাকেজ গুলো কি কি? | সুবিধা ও অসুবিধা
পরিশেষে, আশাকরি এই ’গ্রামীণফোন gpfi কি? | gpfi দিয়ে কিভাবে ইন্টারনেট চালাবো?’ আর্টিকেলটি আপনার একটু হলেও উপকারে এসেছে। gpfi সম্পর্কে আরও কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন।



