বেসরকারি সংস্থাগুলোকে বলা হয়ে থাকে এনজিও। এনজিওর পূর্ণরূপ হচ্ছে, ‘নন গভার্মেন্ট অরগানাইজেশন (NGO: Non-government organization)’।
এই অর্থে পেশাজীবীদের সংগঠন, আন্তর্জাতিক সংস্থা, ক্লাব, সমিতি, ট্রেড ইউনিয়ন, এই সব কিছুই হচ্ছে এনজিওর পর্যায়ভুক্ত।
এই আর্টিকেলে আমরা এনজিও কি বা এনজিও কাকে বলে তা নিয়ে আলোচনা করবো।
এনজিও কি বা এনজিও কাকে বলে?
সত্যিকার অর্থে এনজিও বলতে মূলত সেই সব সংস্থাগুলোকে বুঝায় যেগুলো সরকারের বিধিবদ্ধ আইন দ্বারা পরিচালিত হয়ে উন্নয়নে বা সেবামূলক কর্মকাণ্ড গুলোতে কোনো বা কোনোভাবে জড়িত থাকে।
এই বেসরকারি কর্মসংস্থা গুলো এক দিয়ে গণসংগঠন, ব্যবসা প্রতিষ্ঠান, সমবায় সমিতি, এবং পেশাগত সংগঠন থেকে পৃথক। আবার অপরদেক সেবাধর্মী সংগঠন যেমন: লায়ন্স ও রোটারি ক্লাব ও মুনাফধর্মী কোম্পানি হতে ভিন্ন।
সেজন্য সংগত কারণেই এই এনজিওর সংজ্ঞা নির্ধারণ বেশ কঠিন। কারণ বিভিন্ন সমাজবিজ্ঞানী, রাজনীতি বিশ্লেষক, অর্থনীতিবিদ ও এনজিও কর্মকর্তারা এনজিওকে সংজ্ঞায়িত করেছেন বিভিন্নভাবে।
এনজিওর কয়েকটি সংজ্ঞা দাও
এনজিওকে একেকজন একেকভাবে সংজ্ঞায়িত করেছেন তার মধ্যে কয়েকটি সংজ্ঞা নিচে দেওয়া হলো।
এনজিওর কয়েকটি সংজ্ঞা:
ড.মুহাম্মদ ইউনূসের মতে, ”বেসরকারি সংস্থা হলো এমন ধরনের প্রতিষ্ঠান যা মুনাফা করে না, অলাভজনক এবং যার কোনো মালিক নেই।”
Dr Mahfuzullah এর মতে, “An NGO stands for alternative model of development stimulating people’s participation and mobilization with resources form different down agencies abroad.”
ড. সৈয়দ হাশেমীর মতে, “বেসরকারি সংস্থা বলতে, সে সকল সংগঠনকে বোঝায় যারা সমাজের অবহেলিত, বঞ্চিত বা দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণ সাধন বা উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে।”
উপসংহার: সুতরাং বলা যায় যে, যে সব সংস্থার কোনো মালিকানা নেই সেই সব সংস্থাগুলোকেই বলা থাকে এনজিও। যা অনুদানের অর্থে পরিচালিত হয় এবং এনজিও মূলত গ্রামীণ পর্যায়ে তৃণমূল মানুষের উন্নয়নের জন্য সেবামূলক ও উন্নয়ন মূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।
আরও পড়ুন:
- আবেগ ও আবেগিক বিকাশ কি? | আবেগিক বিকাশের বৈশিষ্ট্য
- চর্যাপদের শিল্পমূল্য নির্ণয় কর
- ধূমকেতু কবিতার মূলভাব ও জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
- বারমাসী বা বারমাস্যা বলতে কী বুঝ?
- সেমিকোলন কি? | সেমিকোলন ব্যবহারের নিয়ম
- কৈবর্ত বিদ্রোহ কী? | কৈবর্ত বিদ্রোহ বলতে কি বুঝ?
- অখণ্ড বা অবিভক্ত বাংলা বলতে কি বুঝায়?
- পল্লী বা গ্রাম উন্নয়ন কাকে বলে?


