তীব্র গরম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষের প্রথম পছন্দ হচ্ছে এসি। তবে এই এসি কেনার পূর্বে মানুষের মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খায়। যেমন: ইনভার্টার নাকি নন ইনভার্টার কোন এসিটি ভালো হবে?, ভালো এসি চেনার উপায় কি?, কোন এসি বিদ্যুৎ সাশ্রয়ী হবে ইত্যাদি।
তাই আজকের এই আর্টিকেলটিতে উপরোক্ত প্রশ্ন গুলোর উত্তর দেওয়া। আর্টিকেলটি পড়লে আশকরি আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না।
তাই আর দেরী না করে চলুন মূল আলোচনা শুরু করা যাক।
ইনভার্টার এসি কী বা কাকে বলে?
ইনভার্টার এসিতে কম্প্রেসর নামক একটি যন্ত্র থাকে এবং সাথে একটি সেন্সর লাগানো থাকে। ইনভার্টার এসি একবার চালু হলে বার বার অন অফ হয় না।
আপনার ঘরের তাপমাত্রা যদি ২০ ডিগ্রী সেলসিয়াস সিলেক্ট করা থাকে তাহলে ইনভার্টার এসি প্রথমে চালু হয়ে দ্রুত আপনার ঘরের তাপমাত্রা ২০ ডিগ্রী সেলসিয়াস করে তারপর ধীরে ধীরে চলতেই থাকে। ফলে যখনই ঘরের তাপমাত্রা একটু বেড়ে যায় তখনই মটরটি একটু দ্রুত চলে আবার ঘরের তাপমাত্রা ঠিক পর্যায়ে নিয়ে আসে। বার বার অন অফ না হওয়ার ফলে ইনভার্টার এসি বিদ্যুৎ সাশ্রয়ীও হয়ে থাকে।
সুতরাং, যে এসি একবার চালু হয়ে ঘরের তাপমাত্রা ঠিক করার পর বন্ধ না হয়ে ধীরে ধীরে চলতেই থাকে এবং প্রয়োজন অনুযায়ী ঘরের তাপমাত্রা সম্বনয় রাখে তাকেই ইনভার্টার এসি বলে।
নন ইনভার্টার এসি কী বা কাকে বলে?
একটি নন ইনভার্টার এসি চালু করার পর সেটি ঘরের তাপমাত্রা যত সিলেক্ট করা থাকে তততে আনার পর কম্পেসরটি বন্ধ হয়ে যায়। এবং আবার যখন ঘরের তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রার চেয়ে বেড়ে যায় তখন আবার কম্পেসরটি চালু হয়ে ঘরের তাপমাত্রা ঠিক করে।
নন ইনভার্টার এসিতে বার বার কম্পেসর নামক যন্ত্রটি অন অফ হওয়ার ফলে তুলনামূলক বিদ্যুৎ বেশি আসে।
সুতরাং, যে এসির কম্পেসর নামক যন্ত্রটি ঘরের তাপমাত্রা ঠিক করার পর বন্ধ হয়ে যায় এবং আবার যখন ঘরের তাপমাত্রা বেড়ে যায় তখন চালু হয় এমন এসিকে নন ইনভার্টার এসি বলা হয়।
ইনভার্টার এসি ও নন ইনভার্টার এসির মধ্যে পার্থক্য
ইনভার্টার এসি ও নন ইনভার্টার এসির মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে সেগুলো সম্পর্কে এখন আমরা জানবো।
ইনভার্টার এসি ও নন ইনভার্টার এসির মধ্যে পার্থক্য:
| ইনভার্টার এসি ও নন ইনভার্টার এসির মধ্যে পার্থক্য | |
| ইনভার্টার এসি | নন ইনভার্টার এসি |
| ইনভার্টার এসির কম্পেসরটি যন্ত্রটি একবার চালু হয়ে ঘরের তাপমাত্রা ঠিক পরেও ধীরে ধীরে চলতেই থাকে। | নন ইনভার্টার এসির কম্পেসরটি যন্ত্রটি একবার চালু হয়ে ঘরের তাপমাত্রা ঠিক পরে বন্ধ হয়ে যায়। |
| ইনভার্টার এসি ঘরের তাপমাত্রা বেড়ে গেলে শুধু মটরের গতি একটু বেড়ে অটোমেটিকভাবে ঘরের তাপমাত্রা ঠিক করে ফেলে। | নন ইনভার্টার এসি ঘরের তাপমাত্রা বাড়লে কম্পেসরটি যন্ত্রটি বা মটর নতুন করে চালু হয়ে ঘরের তাপমাত্রা ঠিক করে। |
| যেহেতু ইনভার্টার এসি প্রথমে পূর্ণ শক্তিতে চালু হওয়ার পর বারবার অন অফ হয় না তাই এটি বিদ্যুৎ সাশ্রয়ী | নন ইনভার্টার এসির কম্পেসর যন্ত্রটি বার বার অন অফ হয় এবং প্রত্যেকবারই এটি পূর্ণ শক্তিতে চালু হয়। তাই এটিতে একটু বেশি বিদ্যুৎ খরচ হয়। |
| ইনভার্টার এসি চালু হয়ে চলার সময় খুব একটা শব্দ করে না বা হয় না বললেই চলে। তাই এটি পরিবেশ বান্ধবও। | নন ইনভার্টার এসি প্রত্যেক চালু হওয়ার সময় শব্দ করে চালু হয়। |
| ইনভার্টার এসি ক্রয় করার সময় খরচ একটু বেশি হয়। | নন ইনভার্টার এসি ক্রয় করার সময় খরচ তুলনামূলক একটু কম হয়। |
আরও পড়ুন:
- ১.৫ এসির মাসিক বিদ্যুৎ খরচ কত টাকা ২০২৪
- ভিশন সিলিং ফ্যানের আজকের দাম কত টাকা ২০২৪
- ভিশন খাঁচা ফ্যানের আজকের দাম কত টাকা ২০২৪
- ইএমআই ও কিস্তিতে যে কোন ফ্রিজ কেনার নিয়ম
- কোন ফ্রিজ ভালো তা কিভাবে বুঝবো? [গুরুত্বপূর্ণ ১২টি উপায়]
ইনভার্টার এসি নাকি নন ইনভার্টার এসি কোনটা কিনবো?
ইনভার্টার এসি ও নন ইনভার্টার এসির মধ্যে কি কি সুবিধা ও অসুবিধা, তাছাড়া ইনভার্টার এসি ও নন ইনভার্টার এসির মধ্যে পার্থক্য কি কি এসব বিষয়ে ইতোমধ্যে উপরে আলোচনা করেছি। আশাকরি উপরের আলোচনা থেকে বুঝতে পেরেছেন যে কোন এসিটি আপনার জন্য ভালো হবে।
অল্প সময় ব্যবহার করার জন্য আপনি নন ইনভার্টার এসি কিনতে পারেন। আবার দৈনিক দীর্ঘ সময় ব্যবহার করার জন্য আপনি ইনভার্টার এসি কিনতে পারেন।
তবে যে এসিই কিনেন না কেনো অবশ্যই চেষ্টা করবেন ভালো কোনো ব্র্যান্ডের এসি কেনার।
ভালো এসি চেনার উপায় কি?
ভালো এসি চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এসি গুলো সম্পর্কে জ্ঞান থাকা। মানে কোন এসির কি কি সুবিধা ও অসুবিধা রয়েছে, এসির কোন ফিচারের কাজ কি, কোন এসিটি পরিবেশ বান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী হবে এসব সম্পর্কে জানা।
আর এই সবগুলো বিষয়ে সম্পর্কেই উপরে ইতোমধ্যে আলোচনা করেছি। আর আর্টিকেলটি পড়ার পরে আশাকরি আপনি নিজেই চিনতে পারবেন যে কোন এসিটি ভালো এবং সিদ্ধান্ত নিতে পারবেন যে কোন এসিটি আপনার জন্য উপযুক্ত হবে।
পরিশেষে, আশাকরি এই ‘ইনভার্টার ও নন ইনভার্টার এসির পার্থক্য মধ্যে কি কি?’ আর্টিকেলটি পড়ার পরে ইনভার্টার এসি ও নন ইনভার্টার এসি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পেরেছেন। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে ভূলবেন না।



