এটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে ইউটিউবে বিজ্ঞাপন দেখানো ছাড়া কি আয় করার কোনো উপায় আছে?
আমরা যারা ইউটিউবে কাজ করি তাদের ভিতর অনেকেই এখনো জানেন না যে ইউটিউবে বিজ্ঞাপন দেখানো ছাড়া আয় করার আর কোনো উপায় আছে কিনা।
ইউটিউবে বিজ্ঞাপন দেখানো ছাড়া আয় করার আরও অনেক উপায় রয়েছে। পুরো আর্টিকেলটি পড়লে আপনি বিস্তারিত বুঝতে পারবেন।
ইউটিউবে বিজ্ঞাপন দেখানো ছাড়াও মানুষ আরও বিভিন্ন উপায়ে ইউটিউব থেকে আয় করে থাকে।
যেমন: স্পন্সরড (Sponsored)।
ইউটিউবে বিজ্ঞাপন দেখানো ছাড়া কিভাবে আয় করবো?
ইউটিউবে ভিডিও দেখার সময় আপনি হয়তো খেয়াল করেছেন যে বিভিন্ন ভিডিওতে যে তৈরি করছে সে নিজেই কোনো না কোনো পণ্য বা কোনো সার্ভিসকে প্রোমোট করছে। এটাকেই মূলত বলা হয়ে থাকে স্পন্সরড।
কোম্পানি গুলো তাদের নতুন পণ্যকে প্রোমোট করার জন্য ইউটিউবারদেরকে টাকা দিয়ে তাদের মুখ থেকে তাদের পণ্যগুলোকে প্রোমোট করিয়ে নেয়।
এভাবে ইউটিউবাররা ইউটিউবের বিজ্ঞাপন দেখানো বাদেই ভালো পরিমাণ অর্থ উপার্জন করে থাকে।
তবে এভাবে উপার্জন করার জন্য আপনার ইউটিউব চ্যানেলটিকে প্রথমে একটু বড় হতে হবে।
স্পন্সরড ছাড়াও এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে উপার্জন করতে পারবেন।
এর জন্য প্রথমে আপনাকে কোনো ই-কমার্স সাইটের এফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হতে হবে। যেমন: একটি ই-কমার্স সাইট হচ্ছে, ‘অ্যামাজন’।
তারপর সেখান থেকে যে কোনো পণ্যের এফিলিয়েট লিংক এনে আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেস্ট করে দিবেন।
কেউ যদি আপনার সেই এফিলিয়েট লিংক ক্লিক করে সেই ই-কমার্স সাইট থেকে কোনো পণ্য ক্রয় করে তাহলে আপনি তার বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন।
আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এফিলিয়েট মার্কেটিং করে আপনি প্রতি মাসে অনেক টাকা উপার্জন করতে পারবেন।
উপরে আলোচনা করা উপায় দুটি ছাড়াও ইউটিউব থেকে আয় করার আরও বিভিন্ন উপায় রয়েছে।
আরও পড়ুন:
আপনার যদি এই বিষয় নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন।
ধন্যবাদ।



