স্মার্টফোন প্রেমীদের জন্য ২০২৬ সালটা বোধহয় একটু বেশিই স্পেশাল হতে যাচ্ছে। কারণ, এ বছর দূর্দান্ত কিছু ফিচারস নিয়ে এমন কিছু স্মার্টফোন মার্কেটে আসতে যাচ্ছে যা টেক দুনীয়ায় রীতিমতো ঝড় তুলবে বলে আশাকরি।
এমন ৫টি আপকামিং স্মার্টফোন নিয়েই আজকের আর্টিকেলটি সাজানো হয়েছে। এই আর্টিকেলে আমি ২০২৬ সালের সেরা ৫টি আপকামিং স্মার্টফোন ও এইসব ফোনের দাম, ফিচার ও সম্ভাব্য লঞ্চের তারিখ সর্ম্পকে জানানো হবে।
২০২৬ সালের সেরা ৫টি আপকামিং স্মার্টফোনের নামের তালিকা
২০২৬ সালের সেরা ৫টি আপকামিং স্মার্টফোনের নামের তালিকা নিচে দেওয়া হলো:
- Oppo K14x
- Techno Pova Curve 2
- Realme P4 Power
- Oppo Reno15 FS
- ZTE RedMagic 11 Air
চলুন এবার এসব ফোনে আর্কষনীয় যেসব ফিচারস থাকছে সে সম্পর্কে জেনে নিই।
Oppo K14x ফোনের ফিচারস, দাম ও লঞ্চ হওয়ার সম্ভাব্য তারিখ

Oppo শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করতে যাচ্ছে তাদের বহুল প্রতিক্ষীত স্মার্টফোন Oppo K14x। স্মার্টফোন দুনিয়ায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে Oppo তাদের আপকামিং ফোন Oppo K14x তে নিয়ে এসেছে আধুনিক সব ফিচারস।
ফোনটিতে অপারেটিং সিস্টেম Android V15 ব্যবহার করার পাশাপাশি প্রসেসর হিসেবে Mediatek Dimensity 6300 ব্যবহার করেছে।
৬.৭৫ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লের সাথে প্রকেটটর হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস। এবং সুন্দর সুন্দর ছবি তোলার জন্য Oppo K14x স্মার্টফোনটির পিছনের দিকে ৫০+২ মেগাপিক্সেল Monochrome ক্যামেরা ও সামনের দিকে ব্যবহার করা হয়েছে ৫ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল ক্যামেরা।
ফোনটিতে ৪ জিবি রেমের পাশাপাশি ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে ফলে পারফরমেন্স হবে আরও স্মুথ। সেই সাথে Oppo K14x স্মার্টফোনটিতে ৬৫০০mAh Li-Poly ব্যাটারি ব্যবহারের ফলে এক চার্জেই দীর্ঘ সময় ফোন চালাতে পারবেন এবং ফোনটি দ্রুত চার্জ করার জন্য সাথে পেয়ে যাবেন ৪৫ ওয়াটের একটি ফাস্ট চার্জার।
বাংলাদেশের বাজারে Oppo K14x স্মার্টফোনটির সম্ভাব্য দাম হতে পারে ২০,০০০ টাকা এবং লঞ্চ হওয়ার সম্ভাব্য তারিখ বা সময় হচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসের ভিতরেই।
Techno Pova Curve 2 ফোনের ফিচারস, দাম ও লঞ্চ হওয়ার সম্ভাব্য তারিখ

টেক দুনিয়ায় পিছিয়ে নেই Techno ব্র্যান্ডও। স্মার্টফোন দুনিয়ায় নিজেদের শক্ত অবস্থানের প্রমান দিতে Techno নিয়মিতই স্মার্টফোনে নতুন কোন না কোন চমক নিয়ে আসে। এবারও তার ব্যাতিক্রম ঘটেনি। আধুনিক সব ফিচারস নিয়ে Techno শীঘ্রই বাজারে আনতে যাচ্ছে তাদের আপকামিং স্মার্টফোন Techno Pova Curve 2।
ফোনটিতে অপারেটিং সিস্টেম Android V16 ব্যবহার করার পাশাপাশি প্রসেসর হিসেবে Mediatek Dimensity 7100 ব্যবহার করেছে।
৬.৭৮ ইঞ্চির এমলয়েড ডিসপ্লের সাথে প্রকেটটর হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 7i। এবং সুন্দর সুন্দর ছবি তোলার জন্য Techno Pova Curve 2 স্মার্টফোনটির পিছনের দিকে ৫০+২ মেগাপিক্সেল ক্যামেরা ও সামনের দিকে ব্যবহার করা হয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।
ফোনটিতে ৮ জিবি রেমের পাশাপাশি ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে ফলে পারফরমেন্স হবে আরও স্মুথ। সেই সাথে Techno Pova Curve 2 স্মার্টফোনটিতে ৮০০০mAh Li-Poly ব্যাটারি ব্যবহার করার ফলে এক চার্জেই দীর্ঘ সময় ফোন চালাতে পারবেন এবং ফোনটি দ্রুত চার্জ করার জন্য সাথে পেয়ে যাবেন ৪৫ ওয়াটের একটি ফাস্ট চার্জার।
বাংলাদেশের বাজারে Techno Pova Curve 2 স্মার্টফোনটির সম্ভাব্য দাম হতে পারে ৪০,০০০ টাকা এবং লঞ্চ হওয়ার সম্ভাব্য তারিখ বা সময় হচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসের ভিতরেই।
Realme P4 Power ফোনের ফিচারস, দাম ও লঞ্চ হওয়ার সম্ভাব্য তারিখ

স্মার্টফোন দুনিয়ায় বাজেটের মধ্যে প্রিমিয়াম ফিল দিতে Realme বরাবরই সফলতা অর্জন করে আসছে। এবং ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী ও সময়ের সাথে পাল্লা তাদের আপকামিং ফোনগুলোতে নিয়ে আসে পরিবর্তন। তেমনি একটি আপকামিং স্মার্টফোন Realme বাজারে আনতে যাচ্ছে যার নাম রাখা হয়েছে Realme P4 Power।
ফোনটিতে অপারেটিং সিস্টেম Android V16 ব্যবহার করার পাশাপাশি প্রসেসর হিসেবে Mediatek Dimensity 7400 Ultra ব্যবহার করেছে।
৬.৮ ইঞ্চির এমলয়েড ডিসপ্লের সাথে প্রকেটটর হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 7i। এবং সুন্দর সুন্দর ছবি তোলার জন্য Realme P4 Power স্মার্টফোনটির পিছনের দিকে ৫০+৮ মেগাপিক্সেল Ultra-Wide Angle ক্যামেরা ও সামনের দিকে ব্যবহার করা হয়েছে ১৬ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল ক্যামেরা।
ফোনটিতে ৮ জিবি রেমের পাশাপাশি ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে ফলে পারফরমেন্স হবে আরও স্মুথ। সেই সাথে Realme P4 Power স্মার্টফোনটিতে ১০০০১mAh Li-lon ব্যাটারি ব্যবহার করার ফলে এক চার্জেই দীর্ঘ সময় ফোন চালাতে পারবেন কোন টেনশন ছাড়াই এবং ফোনটি দ্রুত চার্জ করার জন্য সাথে পেয়ে যাবেন ৮০ ওয়াটের একটি ফাস্ট চার্জার।
বাংলাদেশের বাজারে Realme P4 Power স্মার্টফোনটির সম্ভাব্য দাম হতে পারে ৪০,০০০ টাকা এবং লঞ্চ হওয়ার সম্ভাব্য তারিখ বা সময় হচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসের ভিতরেই।
Oppo Reno15 FS ফোনের ফিচারস, দাম ও লঞ্চ হওয়ার সম্ভাব্য তারিখ

Oppo তাদের Oppo K14x স্মার্টফোনটির পাশাপাশি আরও একটি ফোন বাংলাদেশের বাজারে শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে যার নাম রাখা হয়েছে Oppo Reno15 FS। এই স্মার্টফোনটিতেও থাকছে দূর্দান্ত কিছু ফিচারস যা নজর কাড়বে টেক প্রেমীদের।
ফোনটিতে অপারেটিং সিস্টেম Android V16 ব্যবহার করার পাশাপাশি প্রসেসর হিসেবে Qualcomm SM6450 Snapdragon 6 Gen 1 ব্যবহার করেছে।
৬.৫৭ ইঞ্চির এমলয়েড ডিসপ্লের সাথে প্রকেটটর হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass Plus। এবং সুন্দর সুন্দর ছবি তোলার জন্য Oppo Reno15 FS স্মার্টফোনটির পিছনের দিকে ৫০+৮+২ মেগাপিক্সেল Ultra-Wide Angle ক্যামেরা সাথে সামনের দিকেও ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেল Ultra-Wide Angle ক্যামেরা।
ফোনটিতে ৮ জিবি রেমের পাশাপাশি ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে ফলে পারফরমেন্স হবে আরও স্মুথ সাথে আপনি যদি গেম লাভার হন তবে গেমিং হবে আরও নিশ্চিন্তে। সেই সাথে Oppo Reno15 FS স্মার্টফোনটিতে ৬৫০০mAh Li-lon ব্যাটারি ব্যবহার করার ফলে এক চার্জেই দীর্ঘ সময় ফোন চালাতে পারবেন এবং ফোনটি দ্রুত চার্জ করার জন্য সাথে পেয়ে যাবেন ৮০ ওয়াটের একটি ফাস্ট চার্জার।
বাংলাদেশের বাজারে Oppo Reno15 FS স্মার্টফোনটির সম্ভাব্য দাম হতে পারে ৭০,০০০ টাকা এবং লঞ্চ হওয়ার সম্ভাব্য তারিখ বা সময় হচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসের ভিতরেই।
ZTE RedMagic 11 Air ফোনের ফিচারস, দাম ও লঞ্চ হওয়ার সম্ভাব্য তারিখ

তালিকার শেষে অর্থাৎ ৫ নাম্বারে আমরা রেখেছি ZTE ব্র্যান্ডের আপকামিং একটি দূর্দান্ত ফোন যা হয়তো রেকর্ড ব্রেকিং হতে যাচ্ছে। ফোনটির নাম হচ্ছে ZTE RedMagic 11 Air।
ফোনটিতে অপারেটিং সিস্টেম Android V16 ব্যবহার করার পাশাপাশি প্রসেসর হিসেবে Qualcomm SM8750-AB Snapdragon 8 Elite ব্যবহার করেছে।
৬.৮৫ ইঞ্চির এমলয়েড ডিসপ্লের সাথে প্রকেটটর হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 7i। এবং সুন্দর সুন্দর ছবি তোলার জন্য ZTE RedMagic 11 Air স্মার্টফোনটির পিছনের দিকে ৫০+৮ মেগাপিক্সেল Ultra-Wide Angle ক্যামেরা ও সামনের দিকে ব্যবহার করা হয়েছে ১৬ মেগাপিক্সেল Wide Angle ক্যামেরা।
ফোনটিতে ১২ জিবি রেমের পাশাপাশি ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে ফলে পারফরমেন্স হবে আরও স্মুথ সাথে আপনি যদি গেম লাভার হন তবে গেমিং হবে আরও নিশ্চিন্তে। সেই সাথে ZTE RedMagic 11 Air স্মার্টফোনটিতে ৭০০০mAh Li-lon ব্যাটারি ব্যবহার করার ফলে দ্রুত চার্জ শেষ হওয়ার টেনশন থাকবে না। এবং ফোনটি দ্রুত চার্জ করার জন্য সাথে পেয়ে যাবেন ১২০ ওয়াটের একটি ফাস্ট চার্জার।
বাংলাদেশের বাজারে ZTE RedMagic 11 Air স্মার্টফোনটির সম্ভাব্য দাম হতে পারে ৬৫,০০০ টাকা এবং লঞ্চ হওয়ার সম্ভাব্য তারিখ বা সময় হচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসের ভিতরেই।
এই ছিলো মোটামুটি ২০২৬ সালের সেরা ৫টি আপকামিং ফোন।
আরও পড়ুন:
- নেটওয়ার্ক ছাড়াই ২ কিমি ফ্রি কল! ৫০MP ক্যামেরা ও ১২ জিবি র্যামে এলো itel City 200
- ৩টি ৫০MP ক্যামেরা ও ৭৪০০mAh ব্যাটারি! iQOO 15 Ultra কি বাজারের সেরা ফোন হতে চলেছে?🔥
- ২০০ মেগাপিক্সেল ক্যামেরা আর ১০০ ওয়াট চার্জার! Xiaomi Redmi Note 15 Pro Plus কি বাজারের সেরা ফোন হতে যাচ্ছে?
পরিশেষে, আশাকরি এই ‘২০২৬ সালের সেরা ৫টি আপকামিং স্মার্টফোন: দাম, ফিচার এবং লঞ্চের তারিখ জানুন একনজরে’ আর্টিকেলে আলোচিত বিষয় গুলো আপনার একটু হলেও উপকারে এসেছে। এ সংক্রান্ত আরও কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন।


