অখণ্ড বা অবিভক্ত বাংলা বলতে কি বুঝায়?

Join Telegram Channel

প্রাচীনকাল থেকে পূর্ব ভারতের যে বিস্তীর্ণ এলাকা জুড়ে বাঙালি জনগোষ্ঠীর বসবাস ছিল আজকের এই বাংলাদেশ হচ্ছে তার একটি অংশমাত্র।

দেশবিভক্তের পূর্বে অর্থাৎ ১৯৪৭ সালের পূর্বে বাংলা ছিল বেঙ্গল প্রেসিডেন্সি, বেঙ্গল, বেঙ্গলা, সুবে বাংলা, বঙ্গাল, বাঙ্গালা, বঙ্গসহ আরও বিভিন্ন জনপদে বিভক্ত।

ব্রিটিশ শাসনামলের সময় বাংলা প্রদেশ ছিল সর্ববৃহৎ প্রদেশ যা পরবর্তীতে ১৯৪৭ সালের পরে দেশভাগের সময় দ্বিখণ্ডিত হয়।

 

অখণ্ড বা অবিভক্ত বাংলা কাকে বলে?

 

বাংলা নামে কোনো রাষ্ট্রকাঠামো প্রাচীনকালে ছিল না। বাংলা ভূ-খণ্ডটি বঙ্গ, হরিকেল, সমতট, পুণ্ড্র, রাঢ়, বরেন্দ্র, ইত্যাদি নামে বিভক্ত ছিল। তথাপি মৌর্য, গুপ্ত, পাল ও সেন শাসনামলে প্রাচীন বাংলার একটি শক্তিশালী রাজনৈতিক স্বতন্ত্রতার পরিচয় পাওয়া যায়।

মধ্যযুগের শুরুতে বাংলা দিল্লির অধীনস্থ থাকলেও পরবর্তীতে দ’শো বছর স্বাধীন সুলতানি আমলের সূচনা ঘটে। চতুর্দশ শতকের মধ্যভাগে ইলিয়াছ শাহী বংশের প্রতিষ্ঠাতা সুলতান শামসুদ্দিন ইলিয়াছ শাহ লখনৌতি, সোনারগাঁও, সাতগাঁও তিনটি অঞ্চলকে একত্রিত করে বাঙ্গালা নামে অভিহিত করেন, পরবর্তীতে মুঘল যুগে বংলা, বিহার, উড়িষ্যা ও আসামসহ এক বিস্তীর্ণ অঞ্চলরূপে বাংলা শাসিত হয়েছে।

বাংলার উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে যখন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয় এবং ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের ফলশ্রুতিতে বাংলা ব্রিটিশ ভারতের একটি বৃহত্তম প্রদেশে ‘বেঙ্গল প্রেসিডেন্সি’ নামে পরিণত হয়।

তবে বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত বাংলা প্রদেশ বা বেঙ্গল প্রেসিডেন্সি এর রাজধানী ছিল কলকাতায় এবং একটি ছিল ব্রিটিশ ভারতের বৃহত্তম প্রদেশ।

লর্ড কার্জন ১৯০৫ সালে বিভিন্ন কারণে এই অবিভক্ত বাংলাকে দু’ভাগে বিভক্ত করলে স্বার্থবাদী হিন্দু বেনিয়াদের প্রবল বিরোধিতায় তা ১৯১১ সালে রদ হয়ে যায় কিন্তু ১৯৪৭ সালের দেশ ভাগের সময়ং সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগ নিলেও তা কংগ্রেস ও মুসলিম লীগের হাই কমান্ডের তোপের মুখে ব্যর্থতার পর্যবসিত হয়। অবিভক্ত বাংলা ১৯৪৭ সালে দু’ভাগে বিভক্ত হয়ে যায়।

 

পরিশেষে, মধ্য ও আধুনিক যুগের কাল পর্বে বাংলা একটি স্বতন্ত্র সত্তায় বিকশিত হলেও তা ১৯৪৭ সালের দেশ বিভাগের ফলে উপমহাদেশে অখণ্ড বাংলার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়।

 

আরও পড়ুন:

 

বি:দ্র: কন্টেন্ট সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে আমাদের জানাতে পারেন।

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment