ফেসবুকে বিভিন্ন পোস্টের কমেন্টে দেখবেন যে অনেকের ফেসবুক আইডির নামের পাশেই নিচের ছবিটির মতোন ‘Follow’ বাটন যুক্ত করা থাকে।

এই ‘ফলো’ বাটনে ক্লিক করলেই কিন্তু উক্ত আইডিটির একজন ফলোয়ার হয়ে যাবেন আপনি। বিষয়টি দারুন না?
এই আর্টিকেলটি পড়া শেষে চাইলে আপনিও খুব সহজে আপনার ফেসবুক আইডিতে এই ‘ফলো’ বাটনটি এড করতে পারবেন। এড করার পরে যখন কারো পোস্টে কমেন্ট করবেন তখন আপনার আইডির নামের পাশেও এই ‘Follow’ বাটনটি দেখাবে।
তাই আর কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় আসা যাক।
কিভাবে ফেসবুকে কমেন্টের পাশে ফলো বাটন যুক্ত করবো?
ফেসবুকে কমেন্টের পাশে ফলো বাটন যুক্ত করার নিয়ম নিচে ধাপে ধাপ দেওয়া হলো:
ধাপ ০১: ফেসবুকে কমেন্টের পাশে ফলো বাটন যুক্ত জন্য প্রথমে যদি আপনার ফেসবুক প্রোফাইলটি লক করা থাকে তাহলে সেটি আনলক করবেন। এবং আপনার ফেসবুক আইডিটিতে যদি প্রোফেশনাল মুড অফ করা থাকে তাহলে সেটি অন করে দিবেন।
ধাপ ০২: এবার আপনার ফেসবুকের হোমপেজে আসুন। এখানে উপরে ডান পাশে আপনার প্রোফাইলের আইকন দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন।
ক্লিক করলে সেখানে একটি ‘সেটিংস’ নামের অপশন দেখতে পাবেন সেটিতেও ক্লিক করবেন।

ধাপ ০৩: সেটিংসে ক্লিক করার পরে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেইস আসবে।

এখানে স্ক্রোল করে একটু নিচের দিকে আসলে সেখানে ‘How people find and contact you‘ নামের একটি অপশন দেখতে পাবেন এবং সেটিতে ক্লিক করবেন।

এবার এখানে ‘Who can send you friend requests?‘ নামের একটি অপশন দেখতে পাবেন এটিতে ক্লিক করে ‘Friends of friends’ অপশনটি সিলেক্ট করে দিবেন।
সিলেক্ট করা হয়ে গেলে ব্যাক করবেন।
ধাপ ০৪: এবার এখানে নিচের ছবিটির মতোন ‘Followers and public content‘ নামের অপশনটি খুঁজে বের করবেন।

ছবিতে মার্ক করা অপশনটি পেয়ে গেলে সেটিতে ক্লিক করবেন।
ক্লিক করলে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেইস আসবে।

এখানে ছবিতে সেভাবে সেটিংস করা রয়েছে আপনিও ছবিটি দেখে দেখে সেভাবে সেটিংস করে নিবেন। এবং আপনি ফেসবুকে যাদেরকে বা যা কিছু ফলো করেন তা যদি কাউকে না দেখাতে চান তবে ছবিতে মার্ক করা অপশনটিতে ক্লিক করে ‘Only me’ সিলেক্ট করে দিবেন।
এভাবে সেটিংস করলেই আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে।
বি:দ্র: আর্টিকেলে দেখানো নিয়ম অনুসরণ করার সাথে সাথেই যে ফেসবুকের কমেন্টের পাশে ফলো বাটন দেখাবে বিষয়টা এমন নয়। অনেকের সাথে সাথেই হয়ে তবে কারও কারও কয়েকদিন সময় লাগতে পারে। আপনি এই আর্টিকেলে দেখনো নিয়মে সেটিংস আপডেট করে রেখে দিন, বাকী কাজ ফেসবুক নিজেই করবে।
আরও পড়ুন:
- কিভাবে ফেসবুক পেজের মনিটাইজেশন অন করবেন? [স্টেপ বাই স্টেপ গাইড]
- ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় করার ১০টি কার্যকরী উপায়
- ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় করার সহজ উপায় কী?
- ফেসবুকে আসা খারাপ ভিডিও বন্ধ করার নতুন নিয়ম
পরিশেষে বলা যায় যে, এই আর্টিকেলে দেখানো নিয়ম অনুসরণ করেলেই আপনার ফেসবুকের কমেন্টের পাশে ফলো বাটন যু্ক্ত করতে পারবেন।



