ঘরের ভিতর নেটওয়ার্ক নেই? ১ মিনিটেই করুন সমাধান

Join Telegram Channel

বর্তমান সময়ে প্রতি মুহূর্তেই আমাদের নেটওয়ার্কের প্রয়োজন হয়। কিন্তু এখনো প্রত্যন্ত অঞ্চলে অনেকের ঘরের ভিতর প্রবেশ করলেই নেটওয়ার্ক সাথে সাথে চলে যায়। কল পর্যন্ত করা যায় না।

সেজন্যই আজকের আর্টিকেলটিতে এই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি।

এই আর্টিকেলটি পড়লেই ঘরের ভিতর নেটওয়ার্ক না থাকলে যা যা করণীয় তা বুঝতে পারবেন।

 

ঘরের ভিতর নেটওয়ার্ক না থাকলে করণীয় কী?

 

ঘরের ভিতর নেটওয়ার্ক না থাকলে যা যা করবেন:

ধাপ ০১: প্রথমে আপনার ফোনের ‘Settings’ অপশনে ক্লিক করবেন। আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেইস আসবে।

ঘরের ভিতর নেটওয়ার্ক না থাকলে যা যা করবেন
ঘরের ভিতর নেটওয়ার্ক না থাকলে যা যা করবেন

 

সেটিংস অপশনে যাওয়ার পর সেখানে ‘Mobile networks’ নামের একটি অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করতে হবে।

 

ধাপ ০২: ‘মোবাইল নেটওয়ার্কস’ অপশনে ক্লিক করার পরে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেইস আসবে।

ঘরের ভিতর নেটওয়ার্ক না থাকলে যা যা করবেন
ঘরের ভিতর নেটওয়ার্ক না থাকলে যা যা করবেন

 

এখানে প্রথমে দেখুন ‘VoLTE calls SIM 1’ ও ‘VoLTE eSIM 1’  নামের দুটি অপশন রয়েছে এগুলো যদি অন করা থাকে তাহলে অফ করে দিবেন।

তারপর নিচের দিকে দেখুন ‘Network mode SIM 1’ ও ‘Network mode eSIM 1’ নামের দুটি অপশন রয়েছে। এগুলোতে ক্লিক করে যদি 4G, 5G সিলেক্ট করে দেওয়া থাকে তাহলে সেখানে 2G, 3G সিলেক্ট করে দিবেন।

এই সেটিংস গুলো পরিবর্তন করলেই আশাকরি আপনার যে ঘরের ভিতর নেটওয়ার্ক আগে পেতো না এখন নেটওয়ার্ক পাবে।

এই নেটওয়ার্ক দিয়ে আপনি কল করে সুন্দর কথা বলতে পারবেন। তবে হয়তো ইন্টারনেট ব্যবহার ক্ষেত্রে একটু স্লো কাজ করবে।

সেক্ষেত্রে আপনাকে বাইরে যেখানে ভালো নেটওয়ার্ক আছে সেখানে গিয়ে সেটিংস পুনরায় আগের করতে হবে।

 

আরও পড়ুন:

 

পরিশেষে, আশাকরি এই ‘ঘরের ভিতর নেটওয়ার্ক নেই? ১ মিনিটেই করুন সমাধান’ আর্টিকেল এ দেখানো নিয়ম ‍গুলো অনুসরণ করলে যে ঘরে আগে একদম নেটওয়ার্ক পেতো না, সে ঘরে এখন থেকে নেটওয়ার্ক পাবে।

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment