এই প্রশ্নটি যে প্রথম আপনার মাথায় এসেছে এমনটা কিন্তু নয়। পূর্বে যারা ইউটিউবিংএ এসেছিলেন তাদের মাথাতেও এই প্রশ্নটি এসেছিলো যে আমি কিভাবে ৪০০-৫০০ সাবস্ক্রাইবার সহ ইউটিউব চ্যানেল থেকে অর্থ উপার্জন করব?
এবং ভবিষ্যতে যারা ইউটিউবিং এ আসবে তাদের মাথাতেও এই প্রশ্নটি আসবে।
তাই আমি আজ এই আর্টিকেলটিতে সেয়ার করবো যে আপনি কিভাবে ৪০০-৫০০ সাবস্ক্রাইবার সহ ইউটিউব চ্যানেল থেকে অর্থ উপার্জন করবেন।
চলুন দেরী না করে মূল আলোচনা শুরু করা যাক।
মনিটাইজেশন অন না করেই ইউটিউব থেকে ইনকাম করার উপায় ২০২৩
আমরা সবাই কম বেশি জানি যে ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন অন করার জন্য ইউটিউব চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘণ্টা ওয়াচ টাইম প্রয়োজন হয়। অন্যথায় ইউটিউব আপনার চ্যানেলটিতে মনিটাইজেশন অন করে দিবে না এবং আপনার ইনকামও হবে না।
তবে চিন্তার কিছু নেই এই পুরো আর্টিকেলটি পড়লে আপনি জানতে পারবেন যে ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন অন না করেও আরও অনেক ভাবে সেই চ্যানেল থেকে ইনকাম করা যায়।
৪০০-৫০০ সাবস্ক্রাইবার সহ ইউটিউব চ্যানেল থেকে অর্থ উপার্জন করার উপায় ০১
আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা যদি খুব কম থাকে এবং আপনার চ্যানেলে মনিটাইজেশন অন না হয়ে থাকে তবে আপনি আপনার চ্যানেলে এফিলিয়েট মার্কেটিং করতে পারেন।
এফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনি কোনো একটি ই-কমার্স ওয়েবসাইটের কোনো পণ্যকে আপনার ইউটিউব ভিডিওতে প্রমোট করবেন এবং ভিডিওর ডিসস্ক্রিপশন বক্সে সেই পণ্যটি ক্রয় করার এফিলিয়েট লিংক দিয়ে রাখবেন।
কেও যদি আপনার ভিডিও দেখে আপনার দেওয়া লিংকটি থেকে সেই ই-কমার্স সাইটটিতে গিয়ে কোনো কিছু ক্রয় করে তাহলে আপনি তার বিনিময়ে কমিশন পাবেন।
আপনি যদি ধারাবাহিক ভাবে আপনার চ্যানেলে এই কাজটি করতে পারেন তাহলে খুব শ্রীঘ্রই আপনার ছোট চ্যানেলটি থেকেই ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন।
আরও পড়ুন:
- ইউটিউবে বিজ্ঞাপন দেখানো ছাড়া কি আয় করার কোনো উপায় আছে?
- ইউটিউব থেকে কি ফ্রিল্যান্সিং শেখা যায়?
- ইউটিউবে ১০০০ ভিউয়ে কত টাকা দেয়?
৪০০-৫০০ সাবস্ক্রাইবার সহ ইউটিউব চ্যানেল থেকে অর্থ উপার্জন করার উপায় ০২
আপনার ছোট ইউটিউব চ্যানেলটিতে আপনি আপনার নিজস্ব কোনো প্রমোট করতে পারেন।
যেমন: মনে করেন আপনার একটি ই-বুক আছে বা অন্য কোনো পণ্য আছে। এখন আপনি সেই পণ্যটিকে আপনার চ্যানেলের ভিডিওতে প্রমোট করবেন এবং সেই পণ্যটি কিভাবে কাস্টামার ক্রয় করবে তার একটি পদ্ধতি সেয়ার করবেন।
আশাকরি উপরোক্ত পদ্ধতি গুলো অনুসরণ করতে পারলে আপনি আপনার ৪০০-৫০০ সাবস্ক্রাইবার সহ ইউটিউব চ্যানেল থেকে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন।
ধন্যবাদ।



