আধুনিকতার এই যুগে প্রযুক্তির উন্নতি হতে হতে আমরা এখন AI (Artificial Intelligence) এর যুগে এসে পৌঁছেছি। আপনি এখন ভয়েস অথবা টেক্সট এর মাধ্যমে শুধু কমান্ড দিবেন AI আপনাকে আপনার কাঙ্খিত ফলাফল দিবে।
এই আর্টিকেল আজ আমরা AI দিয়ে কিভাবে ফ্রিতে মনের মতোন ছবি তৈরি করবেন? তার পুরো নিয়ম দেখবো।
AI দিয়ে ছবি ফ্রিতে ছবি তৈরি করার জন্য এখানে আমরা যে টুলসটি ব্যবহার করবো তার নাম হচ্ছে ‘বিং ইমেজ ক্রিয়েটর বা জেনারেটর (Bing Image Creator/Bing Image Generator)’।
তাই আর দেরী না চলুন মূল আলোচনা শুরু করা যাক।
Bing Image Creator দিয়ে ফ্রিতে ছবি তৈরি করার উপায় বা নিয়ম
নিচে আমরা ধাপে ধাপে Bing Image Creator দিয়ে ফ্রিতে মনের মতো ছবি তৈরি করার উপায় নিয়ম গুলো দেখবো:
ধাপ ০১: Bing Image Creator এর মাধ্যমে ফ্রিতে ছবি তৈরি করার জন্য প্রথমে আপনার বিং সার্চ ইঞ্জিন (Bing Search Engine) এ যেতে হবে। তারপর সার্চ বারে টাইপ করবেন ‘Bing Image Creator’ লিখে। গুগলে সার্চ করলেও হবে।
সার্চ করার পর আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেইস আসবে।

এখানে ‘Free AI Image Generator‘ লেখা সার্চ রেজাল্টিতে ক্লিক করবেন।
ধাপ ০২: ‘Free AI Image Generator’ এ ক্লিক করার পরে আপনার সামনে নিচের ছবিটির মতোন আরও একটি নতুন ইন্টারফেইস আসবে।

আপনার সামনেও উপরের ছবিটির মতোন একটি টেক্সট লেখার বক্স আসবে। এখানে আপনি AI দিয়ে যে ধরনের ইমেজ বা ছবি বানাতে চাচ্ছেন তা লিখে দিতে হবে। যেমন: আমি লিখেছি ‘Freelancing, Earn money from home‘।
অর্থাৎ, আমি AI কে বলছি যে আমার অনলাইন ইনকাম রিলেটেড ছবি লাগবে।
লেখার পরে একটু নিচেই ‘Join & Create‘ নামের একটি অপশন দেখতে পাবেন। সেটিতে ক্লিক করতে হবে।
ধাপ ০৩: ‘Join & Create’ এ ক্লিক করার পরে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। যা দেখতে নিচের ছবিটির মতোন হবে।

এবার আপনার সামনে একটি লগ ইন পেজ আসবে। এখানে Sign Up বা Sign In করে নিবেন।
ধাপ ০৪: সাইন ইন করার পরে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি পেজ আসবে।

এখানে লেখা আছে ‘Please wait. Your images are currently in progress‘। অর্থাৎ, আপনার কাঙ্খিত ছবি গুলো তৈরি হচ্ছে, সেজন্য আপনাকে একটু অপেক্ষা করতে বলতেছে।
একটু অপেক্ষা করার পরে আপনার সামনে নিচের ছবিটির মতোন আপনার কাঙ্খিত ছবি গুলো তৈরি হয়ে চলে আসবে।

ধাপ ০৫: প্রথমে সার্চ রেজাল্টে ছবিগুলো আসবে সেগুলো স্কোয়ার সাইজের থাকবে। আপনি চাইলে এগুলো রিসাইজ (Resize) করতে পারবেন। রিসাইজ করার জন্য প্রথমে যে ছবিটি রিসাইজ করবেন সেটির উপরে ক্লিক করবেন।
ক্লিক করার পরে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি পেজ আসবে।

ছবিটিতে মার্ক করা অপশটি দেখুন সেখানে Resize লেখা আছে। সেটিতে ক্লিক করার পরে সেখানেই Square ও Landscape নামের দুইটি আসবে। সেখানে আপনার পছন্দ মতোন সাইজ সিলেক্ট করে আপনার ছবিটিকে সেই সাইজের বানিয়ে ফেলতে পারবেন।
উদাহরণ স্বরূপ: আমি স্কোয়ার সাইজ থেকে ছবিটি Landscape সাইজ করবো তাই সেটিতে ক্লিক করছি। ক্লিক করার পর যা ফলাফল এসেছে তা নিচের ছবিটিতে খেয়াল করলেই দেখতে পারবেন।

দেখতেই পাচ্ছেন যে ছবিটির সাইজ পরিবর্তন হয়ে গিয়েছে। এবার ছবিটির পাশেই সেয়ার, সেইভ, ডাউনলোড, কাস্টোমাইজ ইত্যাদি অপশন পেয়ে যাবেন। আপনার যা খুশি তা করতে পারবেন।
আরও পড়ুন:
- CapCut এ বাংলা টেক্সট লেখার নিয়ম
- ঘোলা বা ঝাপসা ছবি পরিষ্কার করার সহজ উপায়?
- Ai দিয়ে চমৎকার ছবি এডিটিং করার সহজ নিয়ম
- কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন? । Wifi Password বের করার সকল নিয়ম
শেষ কথা: এই আর্টিকেলে আমি চেষ্টা করেছি সবচেয়ে সহজে AI দিয়ে কিভাবে ছবি তৈরি করার যায়? বা Bing Image Creator এ ফ্রিতে মনের মতোন ছবি তৈরি করার নিয়ম সহজে বুঝাতে। আশাকরি আর্টিকেলে দেখানো নিয়ম অনুসরণ করে আপনিও খুব সহজেই ১-২ মিনিটের মধ্যেই Bing Image Creator দিয়ে আপনার মনের মতো ছবি তৈরি করতে পারবেন। কথাও বুঝতে অসুবিধে হলে অবশ্যেই কমেন্টে জানাবেন।


