এই আর্টিকেলে উপভাষা বা আঞ্চলিক ভাষা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন ও প্রশ্নের উত্তর নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।
তাই আর দেরী না করে চলুন মূল আলোচনা শুরু করা যাক।
উপভাষা কী?
উত্তর: কোন ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোট দলের বা অঞ্চলের প্রচলিত ভাষা ছাঁদই হচ্ছে উপভাষা।
পূর্ববঙ্গ ও দক্ষিণ-পূর্ববঙ্গ নিয়ে যে উপভাষা অঞ্চল তার নাম কী?
উত্তর: বাঙ্গালি উপভাষা।
ব্রিটিশ আমলে স্যার জর্জ এ গীয়ারসন-এর উপভাষা বিশ্লেষণ প্রথম খণ্ড কত সালে প্রকাশ করেন?
উত্তর: ব্রিটিশ আমলে স্যার জর্জ এ গীয়ারসন-এর উপভাষা বিশ্লেষণ প্রথম খণ্ড ১৯২৭ সালে প্রকাশ করেন।
‘জানালা’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
উত্তর: ফারসি ভাষা।
বাংলা উপভাষা প্রধানত কয়টি? বা বাংলা ভাষার কয়টি উপভাষা ও কী কী?
উত্তর: বাংলা উপভাষা প্রধানত ৫টি।
যথা: ১. রাঢ়ী,
২. ঝাড়খণ্ডী,
৩. বরেন্দ্রী,
৪. বাঙ্গালি ও
৫. কামরূপী বা রাজবংশী।
আরও পড়ুন:
- আর্যভাষা সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
- ভবানন্দ সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
- বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
- শহরায়ন ও নগরীয়তার মধ্যে সম্পর্ক গুলো লিখ
- খরা সৃষ্টির কারণসমূহ কি কি?
- অতি শহরায়ন কাকে বলে?
বাংলা ভাষায় প্রচলিত আঞ্চলিক ভাষারীতির সংখ্যা কতটি?
উত্তর: ১২টি।
বরেন্দ্রী উপভাষা বাংলাদেশের কোন এলাকায় ব্যবহৃত হয়?
উত্তর: রাজশাহী, রংপুর ও দিনাজপুর।


![কীভাবে ভোট দিবেন? ভোট দেওয়ার সঠিক নিয়ম A to Z [2026], গণভোট কি এবং কেন?, গণভোটের চারটি প্রশ্ন কি কি?](https://trickbdblog.com/wp-content/uploads/2026/01/Add-a-heading-4.jpg)
