Motorola Edge 70 Pro: এক নজরে সব ফিচার এবং বাংলাদেশে দাম

Join Telegram Channel

স্মার্টফোনের জগতে Motorola হচ্ছে একটি বিশ্বস্ত নাম। ১০০ মেগাপিক্সেল ক্যামেরা সাথে ১২ জিবি রেম দিয়ে বরাবরের মতোন এবারও মটোরোলা তাদের Edge সিরিজের ফোন নিয়ে এসেছে যা ইতোমধ্যেই ফোন প্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পৌঁছে গিয়েছে।

তাই আজকের আর্টিকেলে আমরা এই Motorola Edge 70 Pro ফোনটিতে কি কি চমক বা ফিচারস থাকছে এবং বাংলাদেলে Motorola Edge 70 Pro ফোনের দাম কত তা নিয়ে আলোচনা করেছি।

 

Motorola Edge 70 Pro: এক নজরে সব ফিচার

 

Motorola Edge 70 Pro স্মার্টফোনের সম্পূর্ণ ফিচারস বা স্পেসিফিকেশনস নিচে দেওয়া হলো:

অপারেটিং সিস্টেম: Motorola Edge 70 Pro স্মার্টফোনটিতে Android Version 16 ব্যবহার করা হয়েছে। সাথে চিপসেট হিসেবে Qualcomm SM7750-AB Snapdragon 7 Gen 4 ব্যবহার করা হয়েছে।

ডিসপ্লে: এই ফোনটিতে ৬.৬৭ ইঞ্চির P-OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সাথে স্ক্রিন প্রটেকটর হিসেবে ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass, Glass 7i।

ক্যামেরা: Motorola Edge 70 Pro স্মার্টফোনটির মুল আকর্ষণ হচ্ছে এই ফোনের ক্যামেরা। ফোনটির পিছনের দিকে (Back Side) ৫০+৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ করা হয়েছে যার ফলে এই ফোন দিয়ে DSLR মানের প্রাণবন্ত ও নিখুঁত ছবি তুলতে পারবেন। । এবং ফোনটির সামনের দিকে (Front Side) ৫০MP  হাই-রেজোলিউশন ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

রং: ফোনটি মোট ৩টি রং বা কালারে মার্কেটে এসেছে। যথা: Pantone Gadget Gray, Pantone Lily Pad, Pantone Bronze Green।

Motorola Edge 70 Pro: এক নজরে সব ফিচার এবং বাংলাদেশে দাম
Motorola Edge 70 Pro: এক নজরে সব ফিচার এবং বাংলাদেশে দাম

 

ব্যাটারী ও চার্জীং: Motorola Edge 70 Pro ফোনে ব্যাবহার করা হয়েছে ৪৮০০mAh নন রিমুভএবল Li-lon ব্যাটারী। সাথে ফোনটিকে দ্রুত চার্জ করার জন্য দেওয়া হয়েছে ৬৮ ওয়াটের একটি ফাস্ট চার্জার।

ভেরিয়েন্ট ও রেম,রোম: বাংলাদেশে আপাতত ফোনটি ১টি ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যেতে পারে। যথা:

১২ জিবি রেম ও ৫১২ জিবি রোম।

নেটওয়ার্ক ও কানেক্টিভিটি:  এই ফোনে ২জি, ৩জি, ৪জি ও ৫জি সেবা সহ দুইটি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন।

সেনসর ও নিরাপত্তা: Motorola Edge 70 Pro ফোনটিতে অন স্ক্রিন (On-screen) ফিঙ্গারপ্রিন্ট সেবা সহ ফেইস আনলোক (Face unlock) সুবিধা রয়েছে। সাথে লাইট সেনসর, প্রক্সিমিটি সেনসর, এক্সিলারোমিটার ও কম্পাসও ব্যবহারের সুবিধাও পাবেন।

 

Motorola Edge 70 Pro স্মার্টফোনটির বাংলাদেশে বর্তমান দাম বা বাজরদর

 

Motorola Edge 70 Pro: এক নজরে সব ফিচার এবং বাংলাদেশে দাম
Motorola Edge 70 Pro: এক নজরে সব ফিচার এবং বাংলাদেশে দাম

 

Motorola Edge 70 Pro বর্তমান দাম নিচে দেওয়া হলো:

Motorola Edge 70 Pro ইতোমধ্যে ভারতের বাজারে লঞ্চ হয়ে গেছে এবং খুব শীঘ্রই (ফেব্রুয়ারী) মাসের ভিতরেই হয়তো বাংলাদেশের মার্কেটে ফোনটি পেয়ে যেতে পারেন।

বাংলাদেশের বাজারে Motorola Edge 70 Pro ফোনটির দাম হচ্ছে ৭০,০০০ টাকা (Unofficial)।

আরও পড়ুন:

 

পরিশেষে, আশাকরি এই, ’Motorola Edge 70 Pro: এক নজরে সব ফিচার এবং বাংলাদেশে দাম‘ আর্টিকেলে আলোচিত ফোনটির ফিচারস সমুহ সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন।

এ বিষয়ে আরও কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন।

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment