গলায় আটকে যাওয়া মাছের কাঁটা সরানোর ৬টি ঘরোয়া উপায়

Join Telegram Channel

নদ-নদী, খাল-বিলে ভরা বাংলাদেশ। এবং এই নদ-নদী, খাল-বিলে থাকে প্রচুর মাছ। এই মাছ ধরে, মাছ খেয়ে জীবিকা নির্বাহ করে অনেকেই। তাই বাঙালীকে ”মাছে ভাতে বাঙালী’ও” বলা হয়ে থাকে।

কিন্তু মাছ খেতে গিয়ে সমস্যা একটিই হয় আর সেটি হচ্ছে, ‘গলায় মাছের কাঁটা বিঁধে যায়’ যা ভীষণ যন্ত্রণা বা ব্যাথাদায়ক।

এই আর্টিকেলে গলায় আটকে যাওয়া মাছের কাঁটা সরানোর ৬টি ঘরোয়া উপায় আপনাদের সাথে সেয়ার করবো।

 

”ভাত” দিয়ে গলা থেকে মাছের কাটা নামানোর উপায়

 

গলায় মাছের কাঁটা বিধলে প্রাথমিক পর্যায়ে আপনি যে পদ্ধতি ব্যবহার করে খুব দ্রুত গলা থেকে মাছের কাঁটা সরাতে পারবেন সেটি হচ্ছে “ভাত”।

প্রথমে সাদা ভাত নিয়ে লকমা বা ছোট করে গোল বল বানিয়ে তা গিলে খেতে হবে। এবং সাথে পানি পান করতে হবে।

একবারে যদি না মাছের কাঁটা না নামে তবে একই কয়েকবার করতে পারেন। তাহলেই আশাকরি গলায় বিঁধা মাছের কাঁটা নেমে যাবে।

 

”পাকা কলা” দিয়ে গলা থেকে মাছের কাটা নামানোর উপায়

 

গলা থেকে মাছের কাঁটা সরানোর আরেকটি দারুন উপায় হচ্ছে “পাকা কলা”। কারণ পাকা কলা অনেক পিচ্ছিল হয়ে থাকে।

পাকা কলা খেলে, কলার সাথে গলায় আটকে থাকা মাছের কাটাও নেমে যায়।

 

”অলিভ অয়েল” দিয়ে গলা থেকে মাছের কাটা নামানোর উপায়

 

গলায় থেকে মাছের কাটা সরানোতে ”অলিভ অয়েল” অনেক কার্যকরী। অলিভ অয়েল অন্যান্য তেলের চেয়ে বেশি পিচ্ছিল।

তাই গলায় মাছের কাঁটা বিঁধলে এক চামচ এডিবল অলিভ অয়েল খেয়ে নিতে পারেন যা দ্রুত আপনার গলায় বিঁধে থাকা মাছের কাঁটা নামতে সহায়তা করবে।

 

”ভিনেগার” দিয়ে গলা থেকে মাছের কাটা নামানোর উপায়

 

গলায় আটকে থাকা মাছের কাঁটা সরাতে “ভিনেগার” বেশ কার্যকরী। পানির সাথে অল্প পরিমাণ ভিনেগার মিশিয়ে পান করলে খুব সহজেই গলায় বিঁধে থাকা মাছের কাঁটা নেমে যায়।

তাই হাতের নাগালে ভিনেগার থাকলে চেষ্টা করে দেখতে পারেন।

 

”জোরে কাশি” দিয়ে গলা থেকে মাছের কাটা নামানোর উপায়

 

যদি আপনার জীবের উল্টো সাইডে মানে জিবের পিছন দিকে মাঁছের কাঁটা বিঁধে তাহলে জোরে জোরে কয়েকবার কাশি দিবেন।

কারণ জোরে জোরে কাশি দিলে কাশির সাথে জিবের  পিছনে বিঁধে থাকা কাঁটা বের হয়ে যাবে।

 

”লবণপানি” দিয়ে গলা থেকে মাছের কাটা নামানোর উপায়

 

গলায় মাছের কাঁটা বিঁধলে কুসুম কুসুম গরম লবণ পানি দিয়ে গলায় গড়গড়া করতে পারেন।

এতে করে গলার মাংসপেশি গুলো রিলাক্স হয়ে গলায় আঁটকে থাকা কাঁটা আলগা হয়ে বের হয়ে যাবে।

 

আরও পড়ুন:

 

গলায় মাছের কাঁটা বিঁধলে কি কি করা যাবে না?

 

গলায় মাছের কাঁটা বিঁধলে যা যা করা যাবে না:

  • গলা থেকে কাঁটা বের না হওয়া পর্যন্ত গলার মুভমেন্ট যতটা সম্ভব কম করতে হবে।
  • কিছু কুসংস্কার করা যাবে না যেমন: বিড়ালের পা ধরে মাফ চাওয়া। এতে করে হীতে বিপরীত হতে পারে যেমন: বিড়ালের পা ধরে মাফ চাইতে গিয়ে উল্টো বিড়ালের আচড় খাওয়ার সম্ভবনা থাকতে পারে।
  • গলার বেশি ভিতরে হাত ঢুকিয়ে হাতানো যাবে না।
  • ঝাড়ফুক বা কবিরাজের কাছে গিয়েও উল্টো বিপদ বাড়ানো যাবে না।

 

কোনো উপায়ে গলায় বিঁধে থাকে মাছের কাঁটা না নামলে কি করবো?

 

উপরোক্ত কোনো উপায়েই যদি আপনার গলায় বিঁধে থাকা মাছের কাঁটা না নামে।

তবে আর বেশি বাড়াবাড়ি না করে সবচেয়ে ভালো হবে নিকটস্থ কোনো ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিয়ে চিকিৎসা করানো।

 

পরিশেষে, আশাকরি এই ’গলায় আটকে যাওয়া মাছের কাঁটা সরানোর ৬টি ঘরোয়া উপায়’ আর্টিকেলে আলোচিত উপায় গুলো অনুসরণ করলে গলায় বিঁধে থাকা মাঁঁছের কাঁটা নেমে যাবে।

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment