হোয়াটসঅ্যাপে এখন ফ্রিতে চ্যাট জিপিটি ব্যবহার করুন

Join Telegram Channel

আপনার ফোনে যদি হোয়াটসঅ্যাপ (Whatsapp) অ্যাপটি থাকে তাহলে এখন থেকে আপনিও হোয়াটসঅ্যাপে ফ্রিতে চ্যাট জিপিটি (Chat GPT) ব্যবহার করতে পারবেন। অন্যথায় আলাদা ভাবে চ্যাট জিপিটি ব্যবহার করার জন্য ফোনে চ্যাট জিপিটি এপস ইনস্টল করতে হয়, সেখানে লগ ইন করতে হয় ইত্যাদি।

তবে আজকের ট্রিকসটি ব্যবহার করে এখন থেকে সহজেই হোয়াটসঅ্যাপে ফ্রিতে চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন।

কিভাবে হোয়াটসঅ্যাপে চ্যাট জিপিটি ব্যবহার করবো?

হোয়াটসঅ্যাপে চ্যাট জিপিটি ব্যবহার করার সহজ কয়েকটি ধাপ রয়েছে।

নিচে ধাপে ধাপে হোয়াটসঅ্যাপে ফ্রিতে চ্যাট জিপিটি ব্যবহার করার নিয়ম তুলে ধরা হলো:

ধাপ ০১: হোয়াটসঅ্যাপে চ্যাট জিপিটি ব্যবহার করার জন্য প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ একাউন্টে প্রবেশ করতে হবে। আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেইস আসবে।

হোয়াটসঅ্যাপে ফ্রিতে চ্যাট জিপিটি ব্যবহার করার নিয়ম
হোয়াটসঅ্যাপে ফ্রিতে চ্যাট জিপিটি ব্যবহার করার নিয়ম

স্ক্রিনে ছবির মতোন একটি প্লাস (+) আইকন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করতে হবে।

ধাপ ০২: প্লাস আইকনে ক্লিক করার পরে আপনার সামনে নিচের ছবটির মতোন আরেকটি ইন্টারফেইস আসবে।

হোয়াটসঅ্যাপে ফ্রিতে চ্যাট জিপিটি ব্যবহার করার নিয়ম
হোয়াটসঅ্যাপে ফ্রিতে চ্যাট জিপিটি ব্যবহার করার নিয়ম

এবার আপনার সামনে যে ইন্টারফেইসটি আসবে সেখানে ছবির মতোন আপনার ফোন নাম্বারটি (যে ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ একাউন্ট তৈরি করেছিলেন) দেখতে পাবেন। সেটিতে ক্লিক করতে হবে।

ধাপ ০৩: নিজের নাম্বারে ক্লিক করার পরে আপনার সামনে নিচের ছবিটির মতোন নতুন একটি ইন্টারফেইস আসবে।

হোয়াটসঅ্যাপে ফ্রিতে চ্যাট জিপিটি ব্যবহার করার নিয়ম
হোয়াটসঅ্যাপে ফ্রিতে চ্যাট জিপিটি ব্যবহার করার নিয়ম

এখানে আপনি মেসেজ করার অপশন পাবেন। এখানে মেসেজে টাইপ করুন এই “+18002428478” নাম্বারটি। তারপর সেন্ড করে দিন (মেসেজ অন্য কোথাও যাবে না, আপনার নাম্বারেই থাকবে)।

ধাপ ০৪: নাম্বারটি সেন্ড করার পর আপনার স্ক্রিনটি নিচের ছবির মতোন দেখতে পাবেন।

হোয়াটসঅ্যাপে ফ্রিতে চ্যাট জিপিটি ব্যবহার করার নিয়ম
হোয়াটসঅ্যাপে ফ্রিতে চ্যাট জিপিটি ব্যবহার করার নিয়ম

এখানে প্রথমেই আপনি যে নাম্বারটি মেসেজ করেছিলেন সেটি দেখতে পাবেন এবং সেটিতে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে ছবির নিচের দিকের অপশন গুলো আসবে। এখানে প্রথম অপশনটি অর্থাৎ মার্ক করা অপশনটিতে ক্লিক করবেন।

ধাপ ০৫: মার্ক করা অপশনটিতে ক্লিক করার পরে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেইস আসবে।

হোয়াটসঅ্যাপে ফ্রিতে চ্যাট জিপিটি ব্যবহার করার নিয়ম
হোয়াটসঅ্যাপে ফ্রিতে চ্যাট জিপিটি ব্যবহার করার নিয়ম

ছবিতে দেখতে পাচ্ছেন যে চ্যাট জিপিটি (ChatGPT) চালু হয়ে গিয়েছে। এটিই হচ্ছে হোয়াটসঅ্যাপে চ্যাট জিপিটির চ্যাট বট। এখানে আপনি যা জিজ্ঞাসা করবেন, চ্যাট জিপিটি তার উত্তর দিয়ে দিবে।

উদহরণস্বরূপ: আপনি প্রথমে ‘Hello‘ লিখছি। নিচের ছবিতে দেখুন চ্যাট জিপিটির চ্যাটবট হ্যালোর জবাব দিয়ে দিয়েছে।

হোয়াটসঅ্যাপে ফ্রিতে চ্যাট জিপিটি ব্যবহার করার নিয়ম
হোয়াটসঅ্যাপে ফ্রিতে চ্যাট জিপিটি ব্যবহার করার নিয়ম

এবার চলুন ভিন্ন কিছু জিজ্ঞাসা করি, ‘রবীন্দ্রনাথের মতো একটা কবিতা লিখে দিন’। ফলাফল নিচের ছবিতেই দেখতে পাচ্ছেন।

হোয়াটসঅ্যাপে ফ্রিতে চ্যাট জিপিটি ব্যবহার করার নিয়ম
হোয়াটসঅ্যাপে ফ্রিতে চ্যাট জিপিটি ব্যবহার করার নিয়ম

আবার আরেকটি প্রশ্ন করি দেখা যাক ঠিকঠাক উত্তর দেয় কিনা, ‘বাংলাদেশ কবে স্বাধীন হয়েছিল’। ফলাফল নিচের ছবিতেই দেখুন।

হোয়াটসঅ্যাপে ফ্রিতে চ্যাট জিপিটি ব্যবহার করার নিয়ম
হোয়াটসঅ্যাপে ফ্রিতে চ্যাট জিপিটি ব্যবহার করার নিয়ম

চ্যাট জিপিটির চ্যাটবট আপনার প্রত্যেকটি প্রশ্নের নিখুঁত উত্তর দিচ্ছে।

হোয়াটসঅ্যাপে চ্যাট জিপিটি ব্যবহার করে কি সব কিছু করা যাবে?

হোয়টসঅ্যাপে চ্যাট জিপিটির যে চ্যাট বটটি রয়েছে এটি ব্যবহার করে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত বের করতে পারবেন বা প্রশ্ন করে উত্তর জানতে পারবেন।

তবে ভারী কাজ যেমন চ্যাট জিপিটি দিয়ে ছবি তৈরি করা বা অন্যান্য ভারী কাজ আপনি হোয়াটসঅ্যাপে ব্যবহার করা চ্যাট জিপিটির চ্যাটবট দিয়ে করতে পারবেন না।

এ জাতীয় ভারী কাজ করার জন্য আপনাকে চ্যাট জিপিটি এপস ব্যবহার করতে হবে।

আরও পড়ুন:

পরিশেষে, আপনি যদি হোয়াটসঅ্যাপে চ্যাট জিপিটির চ্যাটবট ব্যবহার করতে চান তবে আর্টিকেল এ দেখানো নিয়ম গুলো অনুসরণ করুন। আর্টিকেলে দেখানো নিয়ম অনুসরণ করে আপনি খুব সহজেই হোয়াটসঅ্যাপে ফ্রিতে চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন।

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment