ক্ষমতা এমন একটি জিনিস যা সমাজের সবাই চায়। ক্ষমতা হচ্ছে সামাজিক চালিকাশক্তির অন্যতম নিয়ামক এটি যেমন মান-সম্মান, মর্যাদা-খ্যাতি, প্রভাব-প্রতিপত্তি, নিয়ন্ত্রণ-আধিপত্যের প্রতীক, তেমনি এটি অন্যায়-অবিচারের ক্ষেত্র তৈরি করে।
তাই আজকের এই আর্টিকেলে আমরা ক্ষমতা কাকে বলে?, ক্ষমতার সংজ্ঞা এইসব বিষয় নিয়ে আলোচনা করবো।
ক্ষমতা কী বা ক্ষমতা কাকে বলে?
ক্ষমতা হচ্ছে সামাজিক চালিকাশক্তির অন্যতম নিয়ামক এটি যেমন মান-সম্মান, মর্যাদা-খ্যাতি, প্রভাব-প্রতিপত্তি, নিয়ন্ত্রণ-আধিপত্যের প্রতীক, তেমনি এটি অন্যায়-অবিচারের ক্ষেত্র তৈরি করে। ক্ষমতা আকড়ে ধরে বা ক্ষমতায় টিকে থাকার জন্য অন্যের অধিকার ও স্বাধীনতায় হস্তক্ষেপ সাধারণ ব্যাপারে পরিণত হয়।
মানুষের একান্ত আকাঙ্ক্ষিত বিষয় হচ্ছে পাওয়ার বা ক্ষমতা। যুগে যুগে দেশে দেশে এই ক্ষমতাকে কেন্দ্র করে রাজনীতি আবর্তিত হয়ে আসছে।
ক্ষমতা পাবার জন্যে মানুষ শুধু আকাঙ্ক্ষাই করে না বরং ক্ষমতা পাবার জন্য মানুষ বিভিন্ন ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখে।
ভালো ও যোগ্য মানুষ ক্ষমতায় আসলে যেমন দেশ ও সমাজের উন্নতি সাধিত হয় তেমনি খারাপ ও অযোগ্য মানুষ ক্ষমতায় আসলে দেশ ও সমাজের ক্ষতি সাধন করে।
ক্ষমতার সংজ্ঞা দাও
ক্ষমতা বলতে মূলত কর্যসম্পাদনের বা কোন কিছু করার সামর্থ্য, কাজ করার শক্তি, যোগ্যতা বা পরিবর্তনকে বুঝায়। ক্ষমতা হচ্ছে সহায়-সম্পদ বা সম্পত্তির স্বত্বাধিকার ও এসবের মাধ্যমে স্বাধীনভাবে কার্যসম্পাদনের সাথে অন্যদেরকে প্রভাবিতকরণ, আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণ সক্ষমতা।
ল্যাটিন শব্দ ‘Patter‘ থেকে ইংরেজি ‘Power‘ শব্দটি এসেছে যার বাংলা অর্থ হচ্ছে ‘ক্ষমতা’।
রাষ্ট্রবিজ্ঞানী রচার্ট ডালহ্ সর্বপ্রথম রাষ্ট্রকে ক্ষমতার কেন্দ্রবিন্দু রূপে চিহ্নিত করেন। কোনো কিছু (কাজ) করার সামর্থ্যকে বলা হয় ক্ষমতা।
সমাজতাত্ত্বিক দৃষ্টিতে মানবীয় পরিসরে কোন ব্যক্তি বা দলের অন্যান্যদের উপর প্রাধান্য ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই হচ্ছে ক্ষমতা।
ক্ষমতা সম্পর্কে কতিপয় তাত্ত্বিকের সংজ্ঞা
তাত্ত্বিকগণ ক্ষমতাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। ক্ষমতা সম্পর্কে কতিপয় তাত্ত্বিকের সংজ্ঞা নিচে তুলে ধরা হলো:
প্রখ্যাত সমাজবিজ্ঞানী আলফ্রেড ডি গ্রাজিয়া- এর মতে, “ক্ষমতা সামর্থ্য যা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মানুষের আচরণের উপর প্রভাব বিস্তার করে।”
Amold Green এর মতে, ”ক্ষমতা হলো নিতান্তই অন্যকে প্রভাবিত করার সামর্থ্য যাতে তারা যা চায় তা সম্পাদন করতে পারে।”
মনীষী ম্যাক্স ওয়েবার এর মতে, “ক্ষমতা হচ্ছে অপরের আচরণ নিয়ন্ত্রণ করার সামর্থ্য তাতে তাদের সম্মতি নাও থাকতে পারে।” (“Power is the ability to control the behaviour of others even in the absence of their consent.”)
সমাজবিজ্ঞানী Kingsley Davis এর মতে, “ক্ষমতা হচ্ছে কোন উদ্দেশ্য বা লক্ষ্য সাধনের নিমিত্তে অপরের আচরণকে নিয়ন্ত্রণ করা।” (“Power is defined as the determination of the behaviour of others in accordance with one’s own ends.”)
মনীষী Baily এর মতে, “ক্ষমতা হচ্ছে মানুষের উপর নিয়ন্ত্রণ ও সম্পদের উপর কর্তৃত্ব স্থাপন।”
অধ্যাপক ম্যাকাইভার এর মতে, “ক্ষমতা বরতে আমরা যে কোন সম্পর্কের থেতর অন্যান্যদের সেবা বা আনুগত্য অর্জনের সামর্থ্যকেই বুঝি।”
সমাজবিজ্ঞানী পি বি হর্টন ও সি এল হান্ট বলেন, “সামাজিক ক্ষমতা বলতে অন্যের কার্যক্রমকে নিয়ন্ত্রণের যোগ্যতা বুঝায়।” (“Social power is meant the ability to control the action of others.”-Sociology)
মনীষী Polantza ম্যাক্সীয় ধারণার প্রেক্ষিতে ক্ষমতার সংজ্ঞায় বলেন, “ক্ষমতার ধারণা সামাজিক সম্পর্কের সে যথাযথ ধরনের সাথে সংশ্লিষ্ট যা শ্রেণি সংগ্রাম ও শ্রেণি সংঘাত দ্বারা বিশিষ্টতা অর্জন করে।”
ক্ষমতা প্রসঙ্গে সমাজবিজ্ঞানী ও দাশনিক কার্ল মার্কস ও ম্যাক্স ওয়েবার – এর দৃষ্টিভঙ্গি বহূল আলোচিত। কার্ল মার্কস এটিকে দেখেছেন ‘শ্রেণি স্বার্থ’ (Perspective of class interest) ও ‘উৎপাদনের উপায়’ (Means of production) -এ দৃষ্টিকোণ থেকে। অপরদিকে, ম্যাক্স ওয়েবার ক্ষমতাকে দেখেছেন প্রভাব, কর্তৃত্ব ও আইন (influence, dominance and law) -এর দৃষ্টিকোণ থেকে।
আমেরিকান সমাজবিজ্ঞানী ই এম রজার্স -এর ভাষায়, “Social power is the degree to which an individual can influence or control the actions of others.” সামাজিক ক্ষমতা একটি মাত্রা যাতে কোন ব্যক্তি অন্যর কার্যক্রমের প্রভাব বিস্তার বা নিয়ন্ত্রণ করতে পারে।”
উপসংহার: পরিশেষে বলা যায় যে, ক্ষমতা এমন একটি শক্তি, সামর্থ্য বা যোগ্যতা যার ফলে অন্যকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করে সুনির্দিষ্ট লক্ষ্যে উপনীত হওয়া যায়।
আরও পড়ুন:
- বিদ্রোহী কবিতার মূলভাব ও জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
- আবেগ ও আবেগিক বিকাশ কি? | আবেগিক বিকাশের বৈশিষ্ট্য
- চর্যাপদের শিল্পমূল্য নির্ণয় কর
- বারমাসী বা বারমাস্যা বলতে কী বুঝ?
- সেমিকোলন কি? | সেমিকোলন ব্যবহারের নিয়ম
- কৈবর্ত বিদ্রোহ কী? | কৈবর্ত বিদ্রোহ বলতে কি বুঝ?
- অখণ্ড বা অবিভক্ত বাংলা বলতে কি বুঝায়?
- পল্লী বা গ্রাম উন্নয়ন কাকে বলে?
- সুশীল সমাজ কাকে বলে? সুশীল | সমাজের সংজ্ঞা দাও



