বিভিন্ন যুগে বাংলার স্বাধীনতা রক্ষায় যেসব রাজবংশ বা শাসকরা মাথাচাড়া দিয়ে উঠেছে তাদের মধ্যে বারো ভূঁইয়াদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
বাংলার একটি ক্ষুদ্র অংশেই সম্রাট আকবর প্রভূত স্থাপন করতে পেরেছিলেন। বাংলার অন্যান্য অঞ্চলে তখন বারো ভূঁইয়া নামে প্রবাবশালী আফগান ও হিন্দু জমিদারগণ স্বাধীনভাবে শাসনকার্য
পরিচালনা করেন।
বাংলার ইতিহাসে বারো ভূঁইয়াগণ একটি উল্লেখযোগ্য অধ্যায়।
বারো ভূঁইয়াদের পরিচয় দাও
ভূঁইয়া শব্দের অর্থ হচ্ছে ‘ভূস্বামী’। বারো ভূঁইয়ার আক্ষরিক অর্থ হচ্ছে বার প্রধান কিংবা বারজন প্রধান জমিদার আসলে এরা সকলেই ছিলেন ভূঁইফোড় জমিদার।
অন্যদিকে বার বলতে অধিকসঅংখ্যক বোঝানো হয়েছে। বাংলার ইতিহাসে বারো ভূঁইয়াদের আবির্ভাব হয়েছৈ ষোড়শ শতকের মধ্যবর্তী সময়ে।
এ সময়ে মুঘলদের বিরুদ্ধে যারা নিজেদের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল ঐতিহাসিক দুষ্টিতে তারাই বারো ভূঁইয়া নামে পরিচিত।
এদের অনেকেই ছিলেন উচ্চাভিলাষী, স্বাধীনচেতা ও স্বাধীনতাকামী।
স্যার যদুনাথ সরকারের মতে, ‘বারো ভূঁইয়ারা ছিলেন সকলেই ভূঁইফোড় জমিদার। এ সমস্ত স্বাধীনতকামী ভূঁইয়া বা জমিদারগণ বঙ্গে মুঘল আক্রমণের বিরুদ্ধে বিরাট প্রতিরোধ গড়ে তুলে মুঘর বাদমাহকে প্রতিনিয়ত বিব্রত রেখেছিল।
বাংলার বারো ভূঁইয়াগণ
বিভিন্ন ঐতিহাসিকগণ বাংলা বারো ভূঁইয়াদের সংখ্যা বারোজন বা তার বেশি বলে উল্লেখ করেছেন। তবে এ বারো ভূঁইয়াদের মধ্যে সোনারগাঁও এর ঈসা খাঁ ও তার পুত্র মুসা খাঁ, যশোহরের প্রতাপদিত্য, বিক্রমপুরের কেদার রায় ও চাঁদ রায়, বরিশালের কন্দর্প নারায়ণ, ফরিদপুরের মুকুন্দ রাম রায়, নোয়াখালীর লক্ষণ মাণিক্য, নাটোরের কংস নারায়ণ, বাকুড়ার বীর হাম্মীর, ভাওয়ালের ফজল গাজী, চন্দ্রপ্রতাপের চাঁদ গাজ, িপুটিয়ার পীতাম্বর রায় এবং দিনাজপুরের প্রমথ রায় বিশেষভাবে উল্লেখযোগ্য।
এছাড়াও বাহাদুর গাজী, সোনা গাজী, ওসমান কান, রাজা ছত্রজিৎ ও রাজা অনন্ত মাণিক্যও বারো ভূঁইয়াদের অন্তর্ভুক্ত ছিলেন। তবে শেষ পর্যন্ত বারো ভূঁইয়াগণ মুঘল সুবাদার ইসলাম খানের হাতে পরাজিত হন এবং মুঘল বশ্যতা স্বীকার করেন। ফলে বাংলায় মুঘল শাসন সুপ্রতিষ্ঠিত হয়।
পরিশেষে বলা যায় যে, বাংলায় মুঘল রাজত্ব প্রতিষ্ঠার বিরুদ্ধে বারো ভূঁইয়াগণ যে প্রচণ্ড সংগ্রাম করেছেন তা বাংলার ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। পরাক্রমশালী মুঘলদের সাথে যুদ্ধে হেরে গেছেন ঠিকই কিন্তু তাই বলে তারা দমে যাননি। স্বদেশের পক্ষে মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা বাংলার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন।




Thanks for this but, if you can give me this with points so that is Better I am don’t tell you that you wrote wrong you wrote in a sequence this is best for us but, if you wrote this with points that will be more better
Thanks for your valuable comment. I will try next time.