পল্লী বা গ্রাম উন্নয়ন কাকে বলে?

Join Telegram Channel

একটি দেশের প্রাণ হচ্ছে সেই দেশের পল্লি বা গ্রাম। বিশেষ করে বাংলাদেশের মতো দেশে যেখানে প্রায় গ্রাম রয়েছে ৮৭ হাজার সেখানে পল্লিকেই দেশের প্রাণ বলা হয়।

বাংলাদেশের পল্লিতে বা গ্রামে এখনো প্রায় ৭৫ শতাংশ মানুষ বসবাস করে। সেজন্য দেশের সার্বিক উন্নয়ন সাধন করতে হলে পল্লি বা গ্রামের উন্নয়ন সাধন করা অত্যন্ত জরুরি।

দেশের প্রকৃত উন্নয়ন তবেই সাধিত হবে যখন গ্রামের যথার্থ উন্নয়ন ঘটবে। তাই বাংলাদেশ সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থা পল্লি উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ বা কর্ম-কৌশল গ্রহণ করেছে।

 

পল্লী/গ্রাম উন্নয়নের সংজ্ঞা

 

পল্লি বা গ্রামের উন্নয়নকেই বলা হয়ে থাকে পল্লি উন্নয়ন। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে পল্লির উৎপাদন, আয়, বণ্টন, ভোগ, শিক্ষা, বাসস্থান, স্বাস্থ্য প্রভৃতির গুণগত ও পরিমাণগত উন্নয়নের প্রচেষ্টা চালানো হয়।

পল্লির উন্নয়ন প্রক্রিয়া পরিচালিত হয় পল্লির সামগ্রিক উন্নয়নকে কেন্দ্র করে। অর্থাৎ, “পল্লি উন্নয়ন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে গ্রামবাসীদের পারিবারিক নিয়ন্ত্রণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং নিয়ন্ত্রণের এ ক্ষমতা বৃদ্ধির ফলে গ্রামীণ সংখ্যাগরিষ্ঠের উন্নয়ন ও সফল লাভ নিশ্চিত হয়।”

অন্যভাবে বলা যায় যে, পল্লি বা গ্রাম উন্নয়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার সার্বিক উন্নয়নের প্রচেষ্টা চালানো হয়। পল্লি বা গ্রামের সামাজিক কাঠামোকে পল্লি উন্নয়নের মাধ্যমে পরিবর্তন করে নতুনভাবে গড়ে তোলা হয়।

এতে গ্রামের সর্বস্তরের লোকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে। ফলে মানুষ আরো সচেতন হয়ে উঠে এবং পল্লি বা গ্রামের যথার্থ উন্নয়ন সম্ভব হয়।

 

পল্লী/গ্রাম উন্নয়ন সম্পর্কে কতিপয় তাত্ত্বিকের সংজ্ঞা

 

নিচে কতিপয় তাত্ত্বিকের পল্লি বা গ্রাম উন্নয়ন সম্পর্কে দেওয়া সংজ্ঞা তুলে ধরা হলো:

 

আসাদুজ্জামান ও ক্রিস্টেন ওয়েস্টার হার্ভের মতে, “পল্লি উন্নয়ন বলতে গ্রিামীণ সমাজের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রক্রিয়াকে বুঝায় যার মাধ্যমে ঐ সমাজে মানুষ প্রভাবিতহয়, মিথস্ক্রিয়া করে এবং গ্রাম্য সমাজ পরিবর্তন করে।”

গুচ্ ও ফ্যালকন (Gotsch & Falcon.) এর মতে, “পল্লি উন্নয়ন বলতে পল্লির আধুনিকায়ন প্রক্রিয়ায় সেখানকার জনগণের ব্যাপক অংশগ্রহণকে বুঝায়।”

প্রফেসর মুহাম্মদ আব্দুল হামিদ তার ’পল্লি উন্নয়ন বাংলাদেশ’ গ্রন্থে বলেন, “পল্লি উন্নয়ন এমনই একটি ধীমান মানুষ চালিত প্রক্রিয়া যা পল্লির সর্বস্তরের জনগণের মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তাসহ দেশের সার্বিক ‍উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করে।”

মহিউদ্দিন আবদুল্লাহর মতে, “পল্লি উন্নয়ন বলতে কৃষি, সেচ, রাস্তাঘাট, গ্রামীণ শিল্প, শিক্ষা, জনসম্পদ ইত্যাদির উন্নয়নকে বুঝায়।”

 

উপসংহার: উপরিউক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় যে, পল্লি উন্নয়ন হলো পল্লির সার্বিক কাঠামোতে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি দিক দিয়ে পরিবর্তন যা পল্লি বা গ্রাম সমাজকে উন্নয়নের দিকে নিয়ে যায়। পল্লি বা গ্রামের যথার্থ উন্নয়ের দ্বারাই কোনো দেশের জাতীয় উন্নয়ন সম্ভব।

 

আরও পড়ুন:

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment