টেলিগ্রাম হচ্ছে জনপ্রিয় একটি মেসেজিং অ্যাপ। গুগল প্লে স্টোর থেকে এক বিলিয়নের অধিক মানুষ এই Telegram App টি ডাউনলোড করেছেন।
টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে মেসেজিং এর পাশাপাশি টেলিগ্রাম চ্যানেল ও টেলিগ্রাম গ্রুপও তৈরি করা যায়। যেহেতু অসংখ্য মানুষ টেলিগ্রাম এপ ব্যবহার করে তাই আপনি চাইলে এই টেলিগ্রামের মাধ্যমে মুহূর্তেই অসংখ্য মানুষের সাথে কানেক্ট করতে পারবেন।
আজকের আর্টিকেলে আমরা আলোচনা করবো ’কিভাবে নতুন টেলিগ্রাম একাউন্ট খুলবো? বা নতুন টেলিগ্রাম একাউন্ট খোলার নিয়ম’ নিয়ে।
নতুন টেলিগ্রাম একাউন্ট খুলতে কি কি লাগবে?
নতুন টেলিগ্রাম একাউন্ট খুলতে যা যা লাগবে:
- আপনার কাছে যে কোন একটি স্মার্টফোন থাকতে হবে।
- ফোনে টেলিগ্রাম এপ থাকতে হবে।
- এবং যে দেশে আছেন সেই দেশের একটি ফোন নাম্বার থাকতে হবে।
নতুন টেলিগ্রাম একাউন্ট খোলার নিয়ম
এবার আমরা নিচে ধাপে ধাপে দেখবো যে কিভাবে নতুন একটি টেলিগ্রাম একাউন্ট খুলবেন।
নতুন টেলিগ্রাম একাউন্ট খোলার নিয়ম:
ধাপ ০১: প্রথমে গুগল প্লে স্টোর (Google Play Store) এ গিয়ে সার্চ দিন ‘Telegram’ লিখে। প্রথমে যে এপসটি আসবে ইনস্টল দিয়ে ওপেন করবেন।

ধাপ ০২: টেলিগ্রাম অ্যাপটি ওপেন করার পরে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেইস আসবে।

এখানে ‘Start Messaging’ নামের একটি অপশন পাবেন সেটিতে ক্লিক করবেন। আপনার কাছে কিছু পারমিশন চাইতে পারে সেগুলো Allow করে দিবেন।
ধাপ ০৩: ‘Start Messaging’ অপশনে ক্লিক করার পরে আপনার সামনে নিচের ছবিটির মতোন নতুন একটি ইন্টারফেইস আসবে।

এখানে প্রথমে আপনি যে দেশে আছেন সেই দেশটি বা দেশের নামটি সিলেক্ট করে দিবেন। এবং একটি ফোন নাম্বার দিবেন।
তারপর নিচের দিকে একটি ছবিটি একটি চিহ্ন দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করে দিবেন।
ধাপ ০৪: এবার আপনার সামনে নিচের ছবিটির মতোন আবারো নতুন একটি পেজ আসবে।

আপনি যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোন নাম্বারে ৫ ডিজিটের একটি OTP গিয়েছে। সেটি এখানে বসিয়ে দিতে হবে।
ধাপ ০৫: ওটিপি বসিয়ে দিলেই আপনার সামনে পরবর্তী পেজ চলে আসবে।

এখানে আপনাকে প্রথমে একটি প্রোফাইল পিকচার আপলোড করতে হবে।
তারপর আপনার নামের প্রথম অংশ ও দ্বিতীয় অংশ দিতে হবে। তারপর নিচের দিকে একটি চিহ্ন দেখতে পাবেন সেটিতে ক্লিক করতে হবে।
ধাপ ০৬: আপনাকে আর কিছুই করতে হবে না। উপরের ধাপে দেখানো চিহ্নটিতে ক্লিক করলেই আপনার নতুন টেলিগ্রাম একাউন্ট তৈরি হয়ে যাবে।

আরও পড়ুন:
- টেলিগ্রাম একাউন্ট ডিলিট করার নিয়ম
- টেলিগ্রাম চ্যানেল খোলার নিয়ম
- পুরাতন ল্যাপটপ কেনার আগে কি কি বিষয় চেক করতে হবে?
- কিভাবে দুই পাশের কথা সহ যে কোনো ভিডিও কল রেকর্ড করবো?
- অনলাইনের মাধ্যমে হালাল উপায়ে ইনকাম করার উপায়
- মনিটাইজেশন ছাড়াই ফেসবুকে বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করার উপায়
শেষ কথা: টেলিগ্রাম একাউন্ট তৈরি করা তেমন কঠিন কোন কাজ নয়। আপনার হাতে একটি স্মার্টফোন ও একটি ফোন নাম্বার থাকলেই আপনি এই আর্টিকেলে দেখানো ধাপ গুলো অনুসরণ করে খুব সহজেই নতুন একটি টেলিগ্রাম একাউন্ট তৈরি করতে বা খুলতে পারবেন।



