একজন নারীর জীবনে সবচেয়ে আনন্দকর মুহূর্তগুলোর একটি হচ্ছে যখন সে শুনে যে সে কনসিভ করেছে বা মা তে যাচ্ছে। তবে এই সময়টা যেমন আনন্দের তেমনি সতর্কতারও। এই সময় যেকোন অনাকাঙ্খিত ভূল আপনার গর্ভের বাচ্চাকে ঝুঁকিতে ফেলতে পারে। তাই এই সময়ে গর্ভাবস্থায় স্বাথ্যবিধি জেনে ও মেনে চলার কোন বিকল্প নেই।
এই আর্টিকেলে আমরা গর্ভাবস্থায় করণীয় ও বর্জনীয় কাজসমূহের একটি সম্পূর্ণ তালিকা বা গর্ভাবস্থায় যেসব প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে তার একটি তালিকা দিয়েছি। জানতে চাইলে লেখাটি শেষ পর্যন্ত পড়ুন।
গর্ভাবস্থায় করণীয় ও বর্জনীয় কাজসমূহ
গর্ভাবস্থায় করণীয় ও বর্জনীয় কাজসমূহ সম্পর্কে নিচে জানানো হলো:
যা করবেন:
- পর্যাপ্ত বিশ্রাম নিন।
- স্বাভাবিক কাজ করুন।
- প্রচুর পানি পান করুন।
- সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন থাকুন।
- হালকা ব্যায়াম যেমন: (হাঁটা-চলা) করুন।
- বাম দিকে কাত হয়ে ঘুমানোর চেষ্টা করুন।
- সময়মত সকল টিকা গ্রহণ করুন।
- গর্ভধারণের ১ম মাস থেকে ফলিক এসিড এবং ৩য় মাস থেকে অতিরিক্ত আয়রণ ও ক্যালসিয়াম খাবেন।
- শরীরের ওজন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন ও নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করুন।
যা করবেন না:
- বাহিরের খাবার খাবেন না।
- ডাক্তারের পরামর্শ ব্যতীত কোন ওষুধ সেবন করবেন না।
- উঁচু হিলযুক্ত জুতা এবং আঁট-সাঁট পোশাক পরবেন না।
- ভারী কারু করবেন না।
- ঝাঁকুনি হয় এমন যানবাহনে ভ্রমণ করবেন না।
- অধিক ঝাল এবং চর্বিযুক্ত খাবার খাবেন না।
- ধূমপান ও অ্যালকোহল সম্পূর্ণ বর্জন করুন।
- গর্ভধারনের প্রথম ৩ মাস এবং শেষ ২ মাস দৈহিক মিলন থেকে বিরত থাকুন।
- মানসিক দুশ্চিন্তা ও রাগ পরিহার করুন।
বি.দ্র: গর্ভকালীন সময়টাতে নিয়মিত ডাক্তারের পরামর্শ নিবেন।
আরও পড়ুন:
- গলায় আটকে যাওয়া মাছের কাঁটা সরানোর ৬টি ঘরোয়া উপায়
- সুস্থভাবে জীবনযাপন করার জন্য ১৩টি অভ্যাস
- পেটের গ্যাস দূর করার ১৫টি সহজ ঘরোয়া উপায়
পরিশেষে বলা যায় যে, গর্ভাবস্থায় প্রতিটি ছোট পদক্ষেপ মা ও শিশুর ভবিষ্যতের জন্য বড় প্রভাব ফেলবে। সেজন্য এই সময়টাতে গর্ভাবস্থায় স্বাস্থ্যবিধি বা গর্ভাবস্থায় করণীয় ও বর্জনীয় কাজসমূহ মেনে চলার কোন বিকল্প নেই। এবং নিয়মিত ডাক্তারের পরামর্শ নিতে হবে। মনে রাখবেন, আপনার সচেতনতা এবং সঠিক জীবনযাত্রাই পারে একটি সুস্থ ও হাসিখুশি সন্তানের জন্ম নিশ্চিত করতে।



