আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে প্রতিনিয়ত কত কিছুই না করে থাকি। কত রকম কাজ, কত রকম পরিকল্পনা, কত রকম চিন্তা-ভাবনা ইত্যাদি।
আত্মউন্নয়নমূলক বইগুলো হচ্ছে আমাদের জীবনকে সুন্দরভাবে সাজানোর পেছনে অবিচ্ছেদ্য একটি অংশ।
আজকের আর্টিকেলে আমরা, আত্মউন্নয়নমূলক বই কী বা কাকে বলে?, আত্মউন্নয়নমূলক বই কেন পড়বেন?, আমাদের জীবনে আত্মউন্নয়নমূলক বইয়ের গুরুত্ব কী? এবং সেরা ৫০টি আত্মউন্নয়নমূলক বইয়ের তালিকা নিয়ে আলোচনা করবো।
আত্মউন্নয়নমূলক বই কী বা কাকে বলে?
ইংরেজী ‘Self-Improvement’ শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে ‘আত্মউন্নয়ন‘।
যে সকল বই পড়ার মাধ্যমে আমাদের চিন্তা-ভাবনা, ধ্যান-ধারনার প্রসার ঘটে এবং যে সকল বই পড়ার মাধ্যমে আমরা নিজেকে নতুন ভাবে জানতে পারি, পরিকল্পনা মাফিক সুন্দরভাবে সম্পন্ন সক্ষমতা অর্জন করতে পারি সে সকল বইকেই মূলত আত্মউন্নয়নমূলক বই বলা হয়ে থাকে।
আত্মউন্নয়নমূলক বই কেন পড়বেন?
আমরা জানি যে বই পড়লে জ্ঞান অর্জন। কিন্তু আত্মউন্নয়নমূলক বই পড়লে আমাদের সংকীর্ণ চিন্তা-ভাবনা পরিধির বিস্তর প্রসার ঘটে।
আমরা নিজেকে নতুনভাবে জানতে পারি। জীবনকে আরও সহজ ও সুন্দরভাবে বুঝতে শিখি। দুশ্চিন্তা পরিত্যাগ করে কিভাবে সুচিন্তা করতে হয় সে বিষয়ে ধারনা পাই।
এ ছাড়াও আত্মউন্নয়নমূলক বই পড়ার মাধ্যমে আমরা নিজেদের ব্যাক্তিগত কাজ ও পেশাগত কাজ কিভাবে পরিকল্পনার সহিত করলে দ্রুত সুফল পাওয়া যাবে সে বিষয়েও ধারনা পাই বা জানতে পারি।
তাছাড়া নিজের কাজে কিভাবে আগ্রহ ও উৎসাহ ফিরিয়ে আনা যায় এসব বিষয়েও বিভিন্ন কৌশল সম্পর্কে জানা যায়।
উপরে আলোচিত বিষয় গুলো ছাড়াও আত্মউন্নয়নমূলক বই আমাদের ব্যাক্তিগত কাজ ও পেশাগত কাজে এবং নিজেকে নতুনভাবে জানতে ও বুঝতে নানাভাবে সাহায্য করে।
সে জন্য আমাদের উচিত অন্যান্য বইয়ের পাশাপাশি কিছু আত্মউন্নয়নমূলক বই পড়া।
আত্মউন্নয়নমূলক বইয়ের গুরুত্ব কী?
উপরের আলোচনা থেকে আপনি হয়তো এতক্ষণে বুঝতেই পেরেছেন যে আত্মউন্নয়নমূলক বই গুলো আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে কতভাবে সহযোগীতা করে থাকে।
নিজেকে নতুনভাবে জানার জন্য আত্মউন্নয়নমূলক বইয়ের গুরুত্ব অনেক।
আত্মউন্নয়নমূলক বই আমাদের কিভাবে দুশ্চিন্তা বাদ দিয়ে সুচিন্তা করতে হয় সে বিষয়ে শিক্ষা দেয়।
আমাদের চিন্তা-ভাবনার পরিধী প্রসারিত করে।
তাই উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলাই যায় যে, ব্যাক্তিগত ও পেশাগত জীবনে আত্মউন্নয়নমূলক বইয়ের গুরুত্ব অনেক।
সেরা ৫০টি আত্মউন্নয়নমূলক বইয়ের তালিকা | Self Improvement Book List
নিচে টেবিল আকারে সেরা ৫০টি আত্মউন্নয়নমূলক বইয়ের তালিকা দেওয়া হলো:
| আত্মউন্নয়নমূলক বইয়ের তালিকা | Self Improvement Book List | ||
| ক্রমিক নং: | আত্মউন্নয়নমূলক বইয়ের নাম | লেখকের নাম |
| ১ | থিংক এন্ড গ্রো রিচ | নেপোলিওন হিল |
| ২ | পাওয়ার অফ পজিটিভ থিংকিং | নরম্যান ভিনসেন্ট পিয়েল |
| ৩ | দ্যা পাওয়ার অফ হ্যাবিট | চার্লস ডুহিগ |
| ৪ | ম্যাজিক অফ থিংকিং বিগ | ডেভিড জি. শোয়ার্টজ |
| ৫ | দ্যা আলকেমিস্ট | পাওলো কোয়েলহো |
| ৬ | ম্যান অ্যান্ড দ্যা লাইট অফ সিস্টেম | আলফ্রেড অ্যাডলার |
| ৭ | দ্যা মিরাকল অফ ইওর মাইন্ড | ড. জোসেফ মারফি |
| ৮ | দ্যা ল অফ সাকসেস | নেপোলিওন হিল |
| ৯ | উইনিং | জ্যাক ওয়েলশ |
| ১০ | দ্য পাওয়ার অব ইউর সাবকনশাস মাইন্ড | ড. জোসেফ মারফি |
| ১১ | নেভার স্টোপ লার্নিং | আয়মান সাদিক |
| ১২ | দ্যা রোড টু সাকসেস | সত্যজিত চক্রবর্তী |
| ১৩ | নিজেকে জানো | বিদ্যুত মিত্র |
| ১৪ | জিরো টু ওয়ান | পিটার থিয়েল ও ব্লেইক মাস্টার |
| ১৫ | রিচ ড্যাড পুওর ড্যাড | রবার্ট টি কিয়োসাকি |
| ১৬ | লিডারশিপ | ব্রায়ান ট্রেসি |
| ১৭ | হাউ সাকসেসফুল পিপল থিংক | জন সি. ম্যাকওয়েল |
| ১৮ | টাইম ম্যানেজম্যান্ট | ব্রায়ান ট্রেসি |
| ১৯ | ১০০ ওয়েজ টু মোটিভেট ইওরসেলফ | স্টিভ চ্যান্ডলার |
| ২০ | ইকিগাই | হেক্টর গার্সিয়া, ফ্রান্সেস্ক মিরালস |
| ২১ | ডোপামিন ডিটক্স | থিবাউট মিউরিস |
| ২২ | স্ট্রাটেজিক মাইন্ডসেট | থিবাউট মিউরিস |
| ২৩ | হাউ টু টক টু এনিওয়ান | লেইল লোনডেস |
| ২৪ | পাওয়ারফুল ফোকাস | থিবাউট মিউরিস |
| ২৫ | দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড | মোহাম্মদ আব্দুল লতিফ |
| ২৬ | অ্যাটমিক হ্যাবিটস | জেমস ক্লিয়ার |
| ২৭ | ইট দ্যাট ফ্রগ | ব্রায়ান ট্রেসি |
| ২৮ | দ্যা সাইকোলজি অব মানি | মর্গান হাউজেল |
| ২৯ | ইমিডিয়েট অ্যাকশন | থিবাউট মিউরিস |
| ৩০ | দ্যা মিরাকল মর্নিং | হল এলরড |
| ৩১ | কাইজেন | সারাহ হার্ভে |
| ৩২ | ম্যান’স সার্চ ফর মিনিং | ভিক্টর ই. ফ্রাঙ্কল |
| ৩৩ | থিংকিং ফাস্ট এন্ড স্লো | ডেনিয়েল কাহনমান |
| ৩৪ | দ্যা ফাইভ লাভ ল্যাঙ্গুয়েজেস | গেরি চ্যাপম্যান |
| ৩৫ | হু মুভড মাই চিজ | স্পেনসার জনসন |
| ৩৬ | দ্যা ফাইভ সেকেন্ড রুল | মেল রবিন্স |
| ৩৭ | হাউ টু স্টপ ওয়ারিং এন্ড স্টার্ট লিভিং | ডেল কার্নেগি |
| ৩৮ | হাউ টু উইন ফেন্ড এন্ড ইনফ্লুয়েন্স পিপল | ডেল কার্নেগি |
| ৩৯ | দ্যা ওয়ান থিং | গ্যারি কেলার |
| ৪০ | দ্যা সিক্রেট রহস্য | রোন্ডা বাইর্ন |
| ৪১ | দ্যা পাওয়ার অব নাউ | একার্ট টোলে |
| ৪২ | দ্যা ৭ হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল | স্টিফেন আর. কেভি |
| ৪৩ | ইউ ক্যান হিল ইউর লাইফ | লুইস এল. হায় |
| ৪৪ | দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অব টাইডিং আপ | মারি কনডো |
| ৪৫ | আউটলায়ার্স | ম্যালকম গ্ল্যাডওয়েল |
| ৪৬ | দ্যা আর্ট অব ওয়ার | সান জু |
| ৪৭ | দ্য এফেক্টিভ এক্সিকিউটিভস | পিটার ড্রাকার |
| ৪৮ | হাউ টু লিসেন | থিচ নাট হান |
| ৪৯ | দ্যা ৪৮ রুলস অব পাওয়ার | রবার্ট গ্রীনে |
| ৫০ | বিলিভ ইন ইয়োরসেলফ | ডা. জোসেফ মারফি |
আরও পড়ুন:
- রতন টাটার জীবন বদলে দেওয়া ১৮ বাণী বা উক্তি
- পড়াশোনায় মনোযোগ আনার ১০টি কার্যকরী উপায়
- ছয় দফা কর্মসূচি আসলে কি? ছয় দফা কর্মসূচির দফা ছয়টি কি কি?
পরিশেষে, আশাকরি এই ‘আত্মউন্নয়নমূলক বই কী বা কেন পড়বেন? | সেরা ৫০টি আত্মউন্নয়নমূলক বইয়ের তালিকা’ আর্টিকেলটি আপনার একটু উপকারে এসেছে।



![কোন ফ্রিজ ভালো তা কিভাবে বুঝবো? [গুরুত্বপূর্ণ ১2টি উপায়]](https://trickbdblog.com/wp-content/uploads/2023/07/Screenshot_13.png)