প্রযুক্তির উন্নয়নে বিপ্লব ঘটেছে প্রায় প্রত্যেক সেক্টরেই। ঠিক তেমনি টিউবওয়েলের কাজ এখন মটর বা পানির পাম্প দিয়েই করা যায়।
পানির পাম্প বা মটর যে কেবল পান করার পানি উত্তলোন কর এমনটা নয়। বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন আকৃতির মটর মার্কেটে পাওয়া যায়।
যেমন: মাইক্রো ওয়াটার পাম্প, মিনি ওয়াটার পাম্প, স্ট্যাডার্ড ওয়াটার পাম্প, সাবমারসিবল ওয়াটার পাম্প ইত্যাদি।
এই আর্টিকেলে কোন ওয়াটার পাম্প কোন কাজের জন্য নেওয়া হয় এবং এইসব ওয়াটার পাম্প বা পানির পাম্পের আজকের দাম কত টাকা ২০২৬ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
তাই আপনি যদি পানির পাম্প কেনার পরিকল্পনা করে থাকেন তবে এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
মাইক্রো ওয়াটার পাম্প (Micro Water Pump) কি এবং এর কাজ কী?
মাইক্রো ওয়াটার পাম্পের সাইজ আকারে অনেক ছোট হয়। এটি দিয়ে পানি উত্তোলনের কাজ করা যায় না। মাইক্রো ওয়াটার পাম্প মানুষ মূলত ব্যবহার করে ছোট অ্যাকুরিয়ামের জন্য। কারণ এর সাইজও ছোট এবং শক্তিও কম।
মাইক্রো ওয়াটার পাম্পের আজকের দাম কত টাকা ২০২৬
মাইক্রো ওয়াটার পাম্পের আজকের দাম হচ্ছে ১০০ থেকে ৩০০ টাকা। এই ১০০ থেকে ৩০০ টাকার ভিতরেই মাইক্রো ওয়াটার পাম্প গুলো মার্কেটে বা অনলাইনে পাওয়া যায়।
মিনি ওয়াটার পাম্প (Mini Water Pump) কি এবং এর কাজ কী?
মাইক্রো ওয়াটার পাম্পের পর এবার যে ওয়াটার পাম্পটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মিনি ওয়াটার পাম্প।
এই মিনি ওয়াটার পাম্পগুলোও মাইক্রো ওয়াটার পাম্পের মতো আকারে ছোট। মিনি ওয়াটার পাম্প গুলো মূলত গাড়ি ধুয়ার কাজে ব্যবহার করা হয়।
তাছাড়া আপনি এই মিনি ওয়াটার পাম্পের মাথায় পাইপ লাগিয়ে পানি এক যায়গা থেকে অন্য যায়তেও নিয়ে যেতে পারবেন।
যেহেতু, মিনি ওয়াটার পাম্প গুলো সাইজে ছোট হয়ে থাকে সেহেতু এই পাম্পগুলোর শক্তির অকেন কম হয়ে থাকে।
সেজন্য এই মটরে পাইপ লাগিয়ে পানি এক যায়গা থেকে অন্য যায়গায় নিয়ে যাওয়ার সময় পানির গতি অনেক কম থাকবে।
মিনি ওয়াটার পাম্পের আজকের দাম কত টাকা ২০২৬
মিনি ওয়াটার পাম্পের আজকের দাম হচ্ছে ৫০০ থেকে ২০০০ টাকা। বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী ও কোয়লিটি অনুযায়ী মিনি ওয়াটার পাম্পের দামেরও পার্থক্য অনুযায়ী দামেরও তফাত রয়েছে। আপনি মার্কেটি মিনি ওয়াটার পাম্প গুলো ৫০০ – ২০০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন।
আরও পড়ুন:
- বাংলাদেশে টিভিএস বাইকের দাম ২০২৬
- মিনিকেট চালের আজকের দাম কত টাকা ২০২৬
- বাংলাদেশে রডের আজকের দাম কত টাকা ২০২৬
স্ট্যান্ডার্ড ওয়াটার পাম্প (Standard Water Pump) কি এবং এর কাজ কী?
বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়াটার পাম্প হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়াটার পাম্প। এই স্ট্যান্ডার্ড ওয়াটার পাম্প গুলো মূলত বাসা বাড়ির পানি উত্তোলন, পানির ট্যাংকে পানি উত্তোলন, জমিতে সেচ দেওয়া ইত্যাদি কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে।
স্ট্যান্ডার্ড ওয়াটার পাম্প গুলো মিনি ওয়াটার পাম্প ও মাইক্রো ওয়াটার পাম্পের তুলনায় আকারে বড় ও শক্তিশালী হয়ে থাকে।
এই স্ট্যান্ডার্ড ওয়াটার পাম্প গুলো বিভিন্ন হর্সের পাওয়া যায় মার্কেটে। যেমন: ০.৫ হর্স, ১ হর্স, ১.৫ হর্স, ২ হর্স ইত্যাদি।
যে মটরের হর্স যত বেশি সে মটর তত বেশি উত্তোলন করতে পারতে।
স্ট্যান্ডার্ড ওয়াটার পাম্পের আজকের দাম কত টাকা ২০২৬
স্ট্যান্ডার্ড ওয়াটার পাম্পের আজকের দাম ৩,০০০ থেকে ৬০,০০০ টাকা। যেহেতু এই স্ট্যান্ডার্ড ওয়াটার পাম্প গুলো বিভিন্ন হর্স পাওয়ারের পাওয়া যায় এবং হর্স পাওয়ার অনুযায়ী এর পানি উত্তোলনের ক্ষমতারও পার্থক্য রয়েছে। তাই বিভিন্ন হর্স পাওয়ার অনুযায়ী এর দামেরও তারতম্য রয়েছে।
তবে আপনি ৩,০০০ থেকে ৬০,০০০ টাকা এই মটর গুলো মার্কেটে পেয়ে যাবেন।
সাবমারসিবল ওয়াটার পাম্প (Submersible Water Pump) কি এবং এর কাজ কী?
বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য বিভিন্ন ধরনের ওয়াটার পাম্প বা পানির পাম্প তৈরি করা হয়। ঠিক তেমনি সাবমারসিবল ওয়াটার পাম্পের কাজ হচ্ছে এই সাবমারসিবল ওয়াটার পাম্প বিভিন্ন ড্রেনের পাইপলাইনে লাগিয়ে ভিতরের ময়লা পরিস্কার করার কাজে ব্যবহার করা হয়।
এই সাবমারসিবল ওয়াটার পাম্প প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্থানে স্থানান্তর করা যায়।
সাবমারসিবল ওয়াটার পাম্পের আজকের দাম কত টাকা ২০২৬
সাবমারসিবল ওয়াটার পাম্পের আজকের দাম হচ্ছে ৯,০০০ – ১,৫০,০০০ টাকা। সাবমারসিবল ওয়াটার পাম্প গুলো বিভিন্ন সাইজ ও হর্স পাওয়ার অনুযায়ী বিভিন্ন দামে মার্কেটে বিক্রি হয়। মূলত ৯,০০০ থেকে ১,৫০,০০০ টাকার ভিতর এই সাবমারসিবল ওয়াটার পাম্প গুলো বিক্রি হয়ে থাকে।
গভীর নলকূপ কি এবং এর কাজ কী?
যেসব যায়গায় পানির স্তর অনেক নিচে সেসব যায়গায় পানি উত্তোলনের জন্য প্রয়োজন হয় গভীর নলকূপের।
গভীর নলকূপ মূলত কৃষি জমিতে সেচ দেওয়ার জন্য ব্যবহার করা হয়।
গভীর নলকূপ স্থাপন করা অনেক ব্যয়বহূল একটি কাজ। কারণ, গভীর নলকূপে অনেক নিচ থেকে পানির উত্তোলন করার জন্য প্রয়োজন হয় অনেক শক্তিশালী মটরের।
সেজন্য এটি ব্যয়বহূল হবে এটাই স্বাভাবিক।
এক নজরে সকল পানির পাম্পের আজকের দাম ২০২৬
| বাংলাদেশে সকল পানির পাম্পের আজকের দাম কত টাকা ২০২৬ | Water Pump Price Today | ||
| নম্বর | নাম | টাকা |
| ১ | মাইক্রো ওয়াটার পাম্প (Micro Water Pump) | ১০০ – ৩০০ টাকা |
| ২ | মিনি ওয়াটার পাম্প (Mini Water Pump) | ৫০০ – ২,০০০ টাকা |
| ৩ | স্ট্যান্ডার্ড ওয়াটার পাম্প (Standard Water Pump) | ৩,০০০ – ৬০,০০০ টাকা |
| ৪ | সাবামারসিবল ওয়াটার পাম্প (Submersible Water Pump) | ৯,০০০ – ১,৫০,০০০ টাকা |
পরিশেষে, এই আর্টিকেলে ‘বাংলাদেশে পানির পাম্পের আজকের দাম কত টাকা ২০২৬’ এ বিষয়ে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই আর্টিকেলটি পড়ার পরে আশাকরি পানির পাম্পের নাম ও দাম সম্পর্কে আপনি ধারণা পেয়ে গেছেন। দোকানে পানির পাম্প কেনার সময় অবশ্যই দেখে শুনে দাম করে কিনবেন।

![গুগল ম্যাপে নিজের বাড়ী/প্রতিষ্ঠান এড করার নিয়ম [স্টেপ বাই স্টেপ গাইড]](https://trickbdblog.com/wp-content/uploads/2023/07/Screenshot_21-1.png)


কাজে লেগেছে।
ধন্যবাদ