লেবু এমন একটি ফল যা অনেকে অনেক ভাবে খেয়ে থাকে। কেউ লেবুর রস খায়, কেউ লেবুর শরবত বানিয়ে খায়, কেউ চায়ে লেবুর রস নিয়ে খায়, কেউ ভাতের সাথে লেবু খায় ইত্যাদি।
তবে আমরা অনেকেই লেবু খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানি না বা না জেনে খেয়ে থাকি।
সেজন্যই মূলত এই আর্টিকেলে লেবু খাওয়ার উপকারিতা কি কি ও লেবু খাওয়ার অপকারিতা কি কি এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
লেবুতে কি কি উপাদান আছে?
লেবু খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানার আগে চলুন জেনে নেই যে লেবুতে কি কি উপাদান আছে। আমরা বুঝার জন্য ১০০ গ্রাম লেবুর রসে কি কি উপাদান থাকে তা নিচে আলোচনা করব।
লেবুতে যেসব উপাদান আছে:
- ক্যালোরি থাকে ২৯
- Wata 89%
- প্রোটিন ১.১ গ্রাম
- সুগার ২.৫ গ্রাম
- ফাইবার ২.৮ গ্রাম
- ফ্যাট ০.৩ গ্রাম
- ভিটামিন-সি
- ভিটামিন-বি৬
- পোটাশিয়াম
- সাইট্রিক এসিড
লেবু খাওয়ার উপকারিতা কি কি?
সাইট্রিক এসিড: লেবুতে রয়েছে সাইট্রিক এসিড (Citric Acid)। মানুষের কিডনি যে পাথর হয় তা প্রতিরোধ করতে এই সাইট্রিক এসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেন কিডনিতে পাথর না হয় সেটিই লেবুতে থাকা এই সাইট্রিক এসিডের কাজ।
Hesperidin: আমাদের যে ব্লাড ভেসেলস থাকে সেটিকে মজবুত করে। তাছাড়া আমাদের ব্লাড ভেসেলের যায়গায় যে ফ্যাট ডিপোজিট হয়ে যায় সেটা আমরা হার্ট এটার্কের সময় যে বিয়ষটা বলি যে হার্টরির ভেতরের দেয়লে যখন ফ্যাট জমে যায় যার ফলে রক্ত চলাচলে বাধাগ্রস্থ হয় বা হার্টের কোন ভেসেলসের মাঝে যখন এই সমস্যাটা ঘটে তখন ঐ অংশে ব্লাড সাপ্লাই কমে যাওয়ার ফলে কিন্তু হার্ট এটার্কের মতোন সমস্যা হয়।
লেবুর মধ্যে হেসপেরিডিন (Hesperidin) যে গুণটা থাকে তা চর্বি জমে যাওয়ার যে সমস্যটা রয়েছে সেটা কম করতে সহায়তা করে।
Diosmin: আমাদের ব্লাড ভেসেলের মধ্যে যে ইনফ্লামেশন বা প্রধাদ ঘটে সেটাকে কমাতে বা ব্লাড ভেসেলকে মজবুত করতে এই ডায়সমিন (Diosmin) সহায়তা করে।
ভিটামিন-সি: লেবুতে রয়েছে ভিটামিন-সি যা আমাদের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করতে সহায়তা করে। তবে অনেকে মনে করেন যে লেবু খেলে আমাদের ইমিউনিটি সিস্টেম খুব দ্রুত বুস্ট করবে। আসলে বিষয়টা তেমন নয়। ইমিউনিটি সিস্টেম বুস্ট করার জন্য কিছু নিয়ম রয়েছে। আপনাকে ৬ মাস, ১ বছর বা ২ বছর স্বাস্থ্য বিধি মেনে সঠিক ভাবে খাওয়া করলে তবে আপনার ইমিউনিটি সিস্টেম বুস্ট হবে। তবে লেবুও আপনার ইমিউনিটি সিস্টেম বুস্ট করতে সহায়তা করবে।
তাছাড়া আমাদের ত্বকের মধ্যে যে কোলাজেন থাকে যা আমাদের ত্বককে হেলদি রাখতে সহায্য করে তা উৎপন্ন করতে সহায়তা করে।
এছাড়াও আমাদের শরীরে কোন ক্ষত বা ঘা হলে তা নিরাময়েও সাহায্য করে থাকে।
Boosts Digestion: লেবুর অম্লতা পাকস্থলির এসিড সহ হজম শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে থাকে।
তাছাড়া লেবুর মধ্যে থাকে পেকটিন ফাইবার যা আমাদের খুধা কমাতে সাহায্য করে। এবং একটা নরমাল ওজন মেইনটেইন করতেও সহায়তা করে।
এছাড়াও লেবু আমাদের পানিশূণ্যতা বা ডিহাইড্রেশন (Dehydration) দূর করতেও সাহায্য করে।
কারোও যদি পানিশূণ্যতার সমস্যা থাকে তবে সে লেবু রস করে তাতে অল্প একটু লবণ মিশিয়ে খেলে পানিশূণ্যতা দূর করতে ভালো ফলাফল পাবে।
কারণ, লেবুর মধ্যে থাকে পটাশিয়াম। পটাশিয়াম আমাদের যে হার্টের মাসেল সেটাকে মজবুত করতে বা নরমাল লেভেলটা থাকলে আমাদের হার্ট মাসেল গুলো সুস্থ থাকে তার জন্য অনেক বেশি সহায়ক। কিংবা আমাদের শরীরের পটাশিয়েমের ঘাটতি থাকলেও আমরা লেবুর শরবত ব্যবহার করতে পারি।
সর্দি-কাশি দূর করতে লেবু
সর্দি-কাশি দূর করতে লেবু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর জন্য আপনাকে হালকা গরম পানির সাথে লেবুর মিশিয়ে নিয়মিত পান করলে এই সর্দি-কাশি থেকে অনেকটাই পরিত্রাণ পাবেন।
ত্বকের ব্রণ দূর করতে লেবু
আমাদের অনেকের ত্বকেই ব্রণ হয়ে থাকে এবং আমরা অনেকেই এই ব্রণের সমস্যায় ভূগী।
এই ব্রণ দূর করতেও লেবু কার্যকরী ভূমিকা পালন করে থাকে।
লেবুর রস যদি আপনি ত্বকে মাখেন তবে ধীরে ধীরে এই ত্বকের ব্রণ সমস্যা থেকে প্ররিত্রাণ পাবেন।
গ্যাসট্রিক, বুক জ্বালাপোড়া ও বদ হজম দূর করতে লেবু
আপনাদের যাদের গ্যাসট্রিক, বুক জ্বালাপোড়া ও বদ হজমের সমস্যা আছে তারা যদি খাওয়ার পরে লেবু খেতে পারেন তাদের এই সমস্যা থেকে মুক্তি পেতে ভালো ফলাফল পাবেন।
মেদ ভুরি কমাতে লেবু
লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন-সি যা আমাদের শরীরের চর্বি গুলো কমাতে সাহায্য করে। আমাদের মেদ যাদের হয়ে থাকে মূলত চর্বি বেশি হওয়ার কারণেই হয়ে থাকে। তাই আমরা যদি এই চর্বির পরিমাণ কমাতে পারি তাহলে আমাদের ওজনের পরিমাণটাও কমবে।
তাই নিয়মিত লেবু খেলে আমাদের এই বাড়তি ওজনটা কমে যাবে। সেজন্য যারা মেদ ভুরির সমস্যায় ভুগছেন তারা নিয়মিত লেবু খেতে পারেন।
এসব ছাড়াও লেবুতে রয়েছে অনেক পুষ্টি উপাদান যা খেলে যাদের কোষ্ঠকাঠিন্য আছে দূর হবে, যাদের আলসার হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, হৃদ রোগের সমস্যা আছে এই সব সমস্যা সমাধানেও লেবু খুব কার্যকরী ভূমিকা পালন করে থাকে।
লেবুতে কি এলার্জি আছে?
কারো কারো লেবুতে এলার্জির সমস্যা দেখা দেয় তাই অনেকেই জানতে চায় যে লেবুতে কি এলার্জি আছে? বা লেবুতে এলার্জি আছে কিনা বুঝবো কিভাবে?
লেবুতে আপনার এলার্জি আছে কিনা এটা বুঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি প্রথমে অল্প পরিমাণে লেবু খেয়ে দেখেন। লেবু খাওয়ার পর যদি আপনার শরীরে এলার্জির কোন লক্ষণ দেখতে পান তবে বুঝবেন যে লেবুতে আপনার এলার্জি আছে।
আর লেবু খাওয়ার পর যদি দেখেন যে আপনার শরীরে এলার্জির কোন লক্ষণ দেখা যায়নি তাহলে বুঝবেন যে লেবুতে আপনার এলার্জির সমস্যা নেই।
আরও পড়ুন:
খালি পেটে লেবু পানি খাওয়ার উপকারিতা কি কি?
এক গ্লাস পানিতে কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে নিয়মিত খেলে অনেক উপকার পাওয়া যায়। খালি পেটে লেবু পানি খাওয়ার অনেক উপকারিতা রয়েছে যা নিচে থেকে জানতে পারবেন।
খালি পেটে লেবু পানি খেলে যেসব উপকার হয়:
- হজম শক্তি বৃদ্ধি করে
- পুষ্টির অভাব দূর করে
- ওজন কমাতে সহায়তা করে
- শরীরের পানিশূন্যতা দূর করে
- টিবি রোগের চিকিৎসায় কাজে আসে
- শরীরের ভিতরে পি এইচ লেভেল ঠিক থাকে
- কিডনিতে পাথর হওয়া প্রতিরোধ করে
- লিভারের কার্যক্রম ঠিক রাখে
- ত্বকের সৌন্দর্য বাড়ায়
- কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে
- রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে
- ডায়বেটিক রোগীর জন্য উপকারী
- স্ট্রেস ও ক্লান্তি থেকে মুক্তি পাওয়া যায়
- মুখের গন্ধ হ্রাস করে
- নিশ্বাসে সজীবতা আনে
- সংক্রমণের প্রকোপ কমে
- বিপাকে সাহায্য করে
- হৃদ রোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়
লেবু পানি তৈরি করার নিয়ম কি?
উপরে লেবু পানি খাওয়ার উপকারিতা সম্পর্কে জানা গেল। তবে আমরা অনেকেই জানি না যে লেবু পানি তৈরি করার নিয়ম কি। তাই আমরা এখন লেবু পানি তৈরি করার নিয়ম সম্পর্কে জানবো।
লেবু পানি তৈরি করার সঠিক নিয়ম:
- আপনার পছন্দ মতে ঠান্ডা অথবা গরম পানি নিন।
- সেখানে লেবুর পুরো রসটা বের করে নিন।
- চাইলে সেখানে লেবুর খোসাও সংযুক্ত করতে পারবেন, সেক্ষেত্রে লেবুটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর লেবুর খোসাকে ছোট ছোট টুকরো করে নিতে হবে।
- সব গুলো ভালো ভাবে মিশিয়ে নিবেন।
এভাবেই আপনার লেবু পানি তৈরি হয়ে যাবে।
লেবুর খাওয়ার অপকারিতা বা ক্ষতিকর দিক গুলো কি কি?
লেবু খাওয়ায় যেমন অনেক উপকার পাওয়া যায় তেমনি এতে কিছু ক্ষতিকর দিকও রয়েছে। নিচে লেবু খাওয়ার অপকারিতা/ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করা হলো।
লেবু খাওয়ার অপকারিতা/ক্ষতিকর দিক:
- অতিরিক্ত পরিমাণে লেবুর শরবত খেলে কিছুটা দূর্বলতা অনুভূত হতে পারে।
- অ্যাসিডিটির সমস্যায় যারা ভুগেন তারা যদি অতিরিক্ত পরিমাণে লেবুর শরবত পান করে তবে কিছুটা বুক জ্বালা-পোড়া করতে পারে।
- অতিরিক্ত পরিমাণে লেবু খেলে গ্যাস, পেট ফাঁপা সহ নানান ধরনের সমস্যা অনুভূত হতে পারে।
- রক্তে আয়রনের পরিমাণ বেড়ে যায়। কারণ, লেবুতে থাকা ভিটামিন-সি রক্তে আয়রন সংরক্ষণ করতে সাহায্য করে। সেজন্য অতিরিক্ত লেবু পানি পান করলে শরীরে ভিটামিন-সি বেড়ে যার ফলে রক্তে অধিক পরিমাণে আয়রন সংরক্ষিত হয় যা ক্ষতিকর।
- অনেকে ওজন কমানোর জন্য তাদের খাদ্যাভাসে পরিবর্তন আনে বা লাগাম টানে। এতে করে তাদের কার্বোহাইড্রেটেড ও অন্যান্য পুষ্টিগুণের অভাব দেখা দিতে পারে। সেক্ষেত্রে আপনি যদি অতিরিক্ত পরিমাণে লেবু পানি পান করেন তবে আপনার শরীর ক্লান্ত হতে পারে।
- অতিরিক্ত পরিমাণে লেবু বা লেবুর শরবত পান করলে পেটে বা তলপেটে ব্যাথা অনুভূত হতে পারে ইত্যাদি।
লেবু সম্পর্কে সাধারণ কিছু জিজ্ঞাসা
লেবু সম্পর্কে জানার জন্য মানুষ অনেক কিছু লিখে গুগলে সার্চ করে থাকে। আমরা এখানে সেই সব প্রশ্ন গুলোর উত্তর তুলে ধরেছি।
লেবুর রসের পিএইচ এর মান কত?
উত্তর: লেবুর রসের ২.২ পিএইচ এর ৫% থেকে ৬% হচ্ছে সাইট্রিক এসিড যার ফলস্বরূপ এটি হয় টক স্বাদযুক্ত।
লেবুতে কি ভিটামিন পাওয়া যায়?
উত্তর: লেবুতে ভিটামিন-সি পাওয়া যায়।
রোজ লেবু খেলে কি হয়?
উত্তর: রোজ লেবু বা লেবু জল খেলে অনেক ধরনের উপকার পাওয়া যায় যা সম্পর্কে ইতমধ্যে আমরা উপরে আলোচনা করেছি।
লেবু পাতার উপকারিতা কি?
উত্তর: লেবু পাতার অনেক উপকারিতা রয়েছে। যেমন: লেবুর পাতায় রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট যা অক্সিডেটিভ চাপ কমিয়ে মাইগ্রেনের সমস্যাকে দূর করতে সহযোগীতা করে। তাছাড়া লেবুর পাতায় থাকা সাইট্রিক এসিড ও অ্যালকালয়েড অনিন্দ্রা সহ ঘুম সংক্রান্ত যাবতীয় সমস্যাকে করতে সহায়তা করে।
পরিশেষে, লেবু খাওয়ার উপকারিতা ও অপকারিতা নিয়ে উপরে বিস্তারিত আলোচনা করা হলো। আশাকরি এই আর্টিকেল থেকে লেবু সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
আর এই বিষয়ে যদি আরও কোন প্রশ্ন থাকে তা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি যত দ্রুত সম্ভব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
![লেবু খাওয়ার উপকারিতা ও অপকারিতা [বিস্তারিত জানুন]](https://trickbdblog.com/wp-content/uploads/2023/09/Screenshot_132.webp)


