প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা সময় কিন্তু আর বেশি নেই। ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা ২০২৬ এর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আগামী ১১ জুন ২০২৬ তারিখে মেক্সিকো ও সাউথ আফ্রিকা ম্যাচ দিয়ে এবারে বিশ্বকাপ আসরের উদ্বোধন হবে।
এর আগে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সেই মহাকাব্যিক জয়ের পরে সেই ধারা অব্যাহত রাখতে এবার মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার মাটিতে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখার মিশনে নামবে আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনার প্রথম ম্যাচটি অনুুষ্ঠিত হবে আলজেরিয়া বিপক্ষে আগামী ১৭ জুন ২০২৬ তারিখে।
আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni) ইতিমধ্যেই বাছাইপর্বের ম্যাচগুলোতে তার দলের একটি শক্তিশালী ভিত্তি দাঁড় করিয়েছেন।
যদিও ফিফা বিশ্বকাপ ২০২৬ এর অফিশিয়াল চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণার আর মাত্র কিছুদিন বাকি রয়েছে। তবে সাম্প্রতিক পারফরম্যান্স এবং ট্যাকটিক্স বিশ্লেষণ করে এবার বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াড কেমন হতে পারে, কারা বাদ পড়তে পারেন এবং নতুন কোন চমক আসছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো এই আর্টিকেলে।
তাই আর দেরী না করে চলুন মূল লেখা শুরু করা যাক।
২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াড (Predicted Squad)
প্রধান কোচ স্কালোনি সাধারণত তাঁর অভিজ্ঞতার পাশাপাশি তরুণদের ফর্মকে প্রাধান্য দেন। বর্তমান আর্জেন্টিনা দল বিশ্লেষণ করে অবস্থান অনুযায়ী সম্ভাব্য খেলোয়াড় ও তাদের ক্লাবের সঠিক তালিকা নিচে দেওয়া হলো:
আর্জেন্টিনা দলের গোলরক্ষক কে কে ? (Goalkeepers)
আর্জেন্টিনার হয়ে গোলপোস্টের নিচে এক নম্বর পছন্দ অপরিবর্তিতই থাকছে। অর্থাৎ,
| ফিফা বিশ্বকাপ ২০২৬: আর্জেন্টিনা দলে গোলরক্ষক কে কে ? | |||
| ক্রমিক নং: | নাম | ক্লাব | অবস্থান |
| ১ | এমিলিয়ানো মার্তিনেস (Dibu) | অ্যাস্টন ভিলা | দলের প্রধান গোলরক্ষক |
| ২ | জেরোনিমো রুলি | মার্সেই | – |
| ৩ | ওয়াল্টার বেনিতেজ / হুয়ান মুসো | যথাক্রমে পিএসভি এবং আতলেতিকো মাদ্রিদ | তৃতীয় গোলরক্ষক হিসেবে লড়াইয়ে আছেন |
আর্জেন্টিনা দলের রক্ষণভাগে কারা থাকবে? (Defenders)
আর্জেন্টিনা দলের রক্ষণভাগে কাতার বিশ্বকাপের অভিজ্ঞ তারকাদের সাথে কিছু নতুন মুখ ব্যাক-আপ হিসেবে থাকবেন। নিচে টেবিল আকারে তাদের নাম দেওয়া হলো:
| ফিফা বিশ্বকাপ ২০২৬: আর্জেন্টিনা দলের রক্ষণভাগে কারা থাকবে? | |||
| ক্রমিক নং: | নাম | ক্লাব | অবস্থান |
| ১ | ক্রিস্তিয়ান রোমেরো | টটেনহ্যাম হটস্পার | ডিফেন্ডার |
| ২ | লিসান্দ্রো মার্তিনেস | ম্যানচেস্টার ইউনাইটেড | ডিফেন্ডার |
| ৩ | নিকোলাস ওতামেন্দি | বেনফিকা | ডিফেন্ডার |
| ৪ | নাহুয়েল মোলিনা | আতলেতিকো মাদ্রিদ | ডিফেন্ডার |
| ৫ | গনসালো মন্তিয়েল | সেভিয়া | ডিফেন্ডার |
| ৬ | নিকোলাস তাগলিয়াফিকো | লিওঁ | ডিফেন্ডার |
| ৭ | লিওনার্দো বালের্দি | মার্সেই | ডিফেন্ডার |
| ৮ | লাউতারো ব্লাঙ্কো / ফাকুন্দো মেদিনা | – | ব্যাক-আপ ডিফেন্ডার |
আর্জেন্টিনা দলের হয়ে মধ্যমাঠে কারা খেলবে? (Midfielders)
আর্জেন্টিনা দলের হয়ে মাঝমাঠে নিম্নে উল্লেখিত খেলোয়ারগণ থাকতে পারে:
| ফিফা বিশ্বকাপ ২০২৬: আর্জেন্টিনা দলের হয়ে মধ্যমাঠে কারা থাকবে? | |||
| ক্রমিক নং: | নাম | ক্লাব | অবস্থান |
| ১ | রদ্রিগো দে পল | আতলেতিকো মাদ্রিদ | মিডফিল্ডার |
| ২ | আলেক্সিস মাক আলিস্তের | লিভারপুল) | মিডফিল্ডার |
| ৩ | এনসো ফের্নান্দেস | চেলসি | মিডফিল্ডার |
| ৪ | লেয়ান্দ্রো পারেদেস | এএস রোমা | মিডফিল্ডার |
| ৫ | এজেকিয়েল পালাসিওস | বায়ার লেভারকুসেন | মিডফিল্ডার |
| ৬ | জিওভানি লো সেলসো | রিয়াল বেটিস | মিডফিল্ডার |
২০২২ বিশ্বকাপ জিওভানি লো সেলসো চোটের জন্য মিস করলেও এবার তার থাকা নিশ্চিত।
আর্জেন্টিনা দলের হয়ে আক্রমণভাগে কারা খেলবে (Forwards)
আর্জেন্টিনা জাতীয় দলের ক্যাপ্টেইন লিওনেল মেসি সহ আক্রমণভাগে আরও যেসব খেলোয়ার থাকবে:
| ফিফা বিশ্বকাপ ২০২৬: আর্জেন্টিনা দলের হয়ে আক্রমণভাগে কারা থাকবে? | |||
| ক্রমিক নং: | নাম | ক্লাব | অবস্থান |
| ১ | লিওনেল মেসি | ইন্টার মায়ামি | আক্রমণভাগ |
| ২ | লাউতারো মার্তিনেস | ইন্টার মিলান | আক্রমণভাগ |
| ৩ | হুলিয়ান আলভারেস | আতলেতিকো মাদ্রিদ | আক্রমণভাগ |
| ৪ | নিকো গনসালেস | ইউভেন্তুস | আক্রমণভাগ |
| ৫ | আলেহান্দ্রো গারনাচো | ম্যানচেস্টার ইউনাইটেড | আক্রমণভাগ |

আর্জেন্টিনা দলে নতুন কারা যুক্ত হতে পারেন?
কাতার বিশ্বকাপ ২০২২ এর পর প্রধান কোচ স্কালোনি বেশ কয়েকজন প্রতিভাবান তরুণকে দলে নিয়মিত সুযোগ দিয়েছেন, যারা এই ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার বড় অস্ত্র হতে পারেন।
নিচে তাদের নাম তালিকা দেওয়া হলো:
১. আলেহান্দ্রো গারনাচো (Alejandro Garnacho): ম্যানচেস্টার ইউনাইটেডের এই উইঙ্গার তার গতি ও ড্রিবলিং দিয়ে আর্জেন্টিনা দলে নিজের জায়গা ভালোভাবেই পাকাপোক্ত করে নিয়েছেন। দি মারিয়ার অবসরের পর উইংয়ে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।
২. নিকো পাজ (Nico Paz): ইতালিয়ান ক্লাব কোমো-র হয়ে দারুণ খেলা এই নিকো পাজ অ্যাটাকিং মিডফিল্ডার স্কালোনির অত্যন্ত পছন্দের এক তরুণ প্রতিভাবান খেলোয়াড়।
৩. ভালেনতিন বার্কো (Valentín Barco): লেফট-ব্যাক পজিশনে তাগলিয়াফিকোর যোগ্য উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছে ভালেনতিন বার্কোকে।
৪. ভালেনতিন কার্বোনি (Valentín Carboni): যদি তার গুরুতর চোট (ACL) কাটিয়ে সুস্থ হয়ে ওঠা এই মিডফিল্ডার পূর্ণ ফিটনেস ফিরে পান, তবে স্কোয়াডে তার (Valentín Carboni) ডাক পাওয়া প্রায় নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়।
ফিফা বিশ্বকাপ ২০২৬ এ কারা থাকছেন না আর্জেন্টিনা দলে? (Major Absentees)
ফিফা বিশ্বকাপ ২০২৬ এ যারা থাকছেন না আর্জেন্টিনা দলে:
আনহেল দি মারিয়া (Ángel Di María): আনহেল দি মারিয়া মতোন প্রতিভাবান খেলোয়ার এবার বিশ্বকাপে থাকছে না। কারণ, কাতার বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা জয়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন এই কিংবদন্তি প্লেয়ার।
মার্কোস আকুনিয়া (Marcos Acuña): বয়স এবং সাম্প্রতিক চোটজনিত কারণ ও ফর্মহীনতার ফলে এই অভিজ্ঞ লেফট-ব্যাকের এবার দলে থাকা নিয়ে বড় সংশয় রয়েছে।
আর্জেন্টিনা দলের জার্সি নাম্বার ও চূড়ান্ত খেলোয়ারের ঘোষণা
ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের অফিশিয়াল স্কোয়াড সাবমিট করার পর ১ থেকে ২৬ পর্যন্ত জার্সি নম্বর চূড়ান্ত করা হয়। তবে সাধারণত লিওনেল মেসি ১০ নম্বর জার্সি, দিবু মার্তিনেস ২৩ নম্বর, এবং রদ্রিগো দে পল ৭ নম্বর জার্সি পরেই মাঠে নামবেন। চূড়ান্ত দল ঘোষণা করার পর অফিশিয়াল জার্সি নম্বরের তালিকা এই আর্টিকেলে আপডেট করা হবে।
আর্জেন্টিনা দলে কোচ হিসেবে কে কে থাকবে? (Coaching Staff)
এবারের ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনাকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়ার জন্য ‘স্কালোনেতা‘র কোচিং প্যানেল অপরিবর্তিত থাকছে। অর্থাৎ নিম্নে উল্লিখিত পূর্বের কোচরাই থাকবে:
- প্রধান কোচ: লিওনেল স্কালোনি (Lionel Scaloni)
- সহকারী কোচ: পাবলো আইমার, রবার্তো আয়ালা এবং ওয়াল্টার সামুয়েল।
আরও পড়ুন:
- ২০২৬ ফিফা বিশ্বকাপ: আর্জেন্টিনার গ্রুপ পর্বের সকল ম্যাচের পূর্ণাঙ্গ সময়সূচি
- লিওনেল মেসির মোট ট্রফি সংখ্যা কত এবং কি কি?
- ২০২৬ বিশ্বকাপ ফুটবল খেলার পূর্ণাঙ্গ সূচি | FIFA World Cup 2026 Full Schedule
শেষ কথা
ফিফা বিশ্বকাপ ২০২৬ এ আর্জেন্টিনার হয়ে রেকর্ড ৬ষ্ঠ বারের মতো বিশ্বকাপ মঞ্চে নামতে যাওয়া লিওনেল মেসির এটাই হতে পারে শেষ বিশ্বকাপ। এই আসরে আর্জেন্টিনার একঝাঁক তরুণ তুর্কি আর অভিজ্ঞদের মেলবন্ধনে স্কালোনির এই দল আবারও বিশ্বজয়ের দাবিদার।
আপনার কী মনে হয়? আর্জেন্টিনা কি পারবে তাদের শিরোপা ধরে রাখতে? কোন তরুণ খেলোয়াড়টি এবার বিশ্বকাপে চমক দেখাবে?
আপনার মতামত নিচে কমেন্ট করে আমাদের জানান!



