ফিফা বিশ্বকাপ ২০২৬ ফুটবল খেলা আমাদের দরজায় কড়া নাড়ছে। এ খেলার ভক্তের সংখ্যা অসংখ্য। আর এই খেলায় অন্যতম জনপ্রিয় একটি দল হচ্ছে ব্রাজিল।
এবার মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ (2026 Fifa World Cup)।
বিশ্বকাপ ফুটবল খেলার ইতিহাসে এবারই প্রথমবারের মতো সর্বমোট ৪৮টি দল এই ফিফা বিশ্বকাপ ২০২৬ এ অংশগ্রহণ করেছে।
ফিফা বিশ্বকাপ 2026 এর গ্রুপিং এবং অফিসিয়াল সূচি ইতিমধ্যে চূড়ান্তভাবে প্রকাশ করা হয়েছে। এতে ব্রাজিল দলকে রাখা হয়েছে ’গ্রুপ সি’ (Group C) তে। এই গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে আরও রয়েছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।
যেহেতু আমেরিকা ও বাংলাদেশের সময়ের মাঝে বিস্তর পার্থক্য রয়েছে এই আর্টিকেলে বাংলাদেশি ফুটবল ভক্তদের সুবিধার্থে বাংলাদেশ সময় (BST) অনুযায়ী ব্রাজিলের গ্রুপ পর্বের ম্যাচগুলোর পূর্ণাঙ্গ সময়সূচি, ভেন্যু এবং প্রতিপক্ষ সম্পর্কে জানানো হয়েছে।
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপ পর্বের সকল ম্যাচের সময়সূচি বা খেলা কবে
২০২৬ ফিফা বিশ্বকাপ এর গ্রুপ পর্বে ব্রাজিল মোট ৩টি ম্যাচে অংশগ্রহণ করবে।
নিচের টেবিলে বাংলাদেশ সময় অনুযায়ী এক নজরে ব্রাজিলের গ্রুপ পর্বের ম্যাচগুলোর বিবরণ দেওয়া হলো:
| বাংলাদেশ সময় অনুযায়ী ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপ পর্বের ম্যাচগুলোর সময়সূচী | ||||
| নং: | তারিখ | দল | স্থান | বাংলাদেশ সময় |
| ১ | ১৩ জুন ২০২৬ | ব্রাজিল বনাম মরক্কো | নিউ ইয়র্ক, নিউ জার্সি | সকাল ৫টা |
| ২ | ১৯ জনু ২০২৬ | ব্রাজিল বনাম হাইতি | ফিলাডেলফিয়া | সকাল ৮টা |
| ৩ | ২৪ জুন ২০২৬ | স্কটল্যান্ড বনাম ব্রাজিল | মিয়ামি | সকাল ৫টা |

২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল খেলায় Group C এর বাকী ম্যাচগুলোর সময়সূচী
২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল খেলায় Group C এর বাকী ম্যাচগুলোv সময়সূচী নিচে বাংলাদেশ সময় অনুযায়ী টেবিল আকারে দেওয়া হলো:
| বাংলাদেশ সময় অনুযায়ী ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপ পর্বের ম্যাচগুলোর সময়সূচী | ||||
| নং: | তারিখ | দল | স্থান | বাংলাদেশ সময় |
| ১ | ১৩ জুন ২০২৬ | হাইতি বনাম স্কটল্যান্ড | বোস্টন | সকাল ৮টা |
| ২ | ১৯ জনু ২০২৬ | স্কটল্যান্ড বনাম মরক্কো | বোস্টন | সকাল ৫টা |
| ৩ | ২৪ জুন ২০২৬ | মরক্কো বনাম হাইতি | আটলান্টা | সকাল ৫টা |
২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল খেলায় নকআউট পর্বের সমীকরণ
২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল খেলায় নকআউট পর্বের কিছু সমীকরণ রয়েছে যা নিম্নরূপ:
এবারের বিশ্বকাপ ফুটবল খেলায় ৪৮ দলের এই নতুন ফরম্যাটে প্রত্যেকটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সরাসরি শেষ ৩২-এ (Round of 32) তে যাবে। এছাড়াও ১২টি গ্রুপের মধ্যে সেরা ৪টি ‘তৃতীয় স্থান‘ অর্জনকারী দলও নকআউটে যাওয়ার সুযোগ পাবে।
২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ কবে অনুষ্ঠিত হবে? (তারিখ, সময়, ভেন্যু)
২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ নিম্নোক্ত সময়ে অনুষ্ঠিত হবে:
বাংলাদেশ সময় অনুযায়ী ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচটি ১২ জুন, ২০২৬ (শুক্রবার) রাত ১:০০ টায় অনুষ্ঠিত হবে।
২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের বিস্তারিত তথ্য:
- তারিখ ও সময়: ১১ জুন, ২০২৬ (আমেরিকার স্থানীয় সময়) / ১২ জুন, ২০২৬, রাত ০১:০০ টা (বাংলাদেশ সময়)
- মুখোমুখি দল: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা (গ্রুপ ‘A’)
- ভেন্যু: এস্তাদিও আজতেকা (Estadio Azteca / Mexico City Stadium), মেক্সিকো সিটি।
আরও পড়ুন:
পরিশেষে, আশাকরি এই ‘২০২৬ ফিফা বিশ্বকাপ: ব্রাজিলের গ্রুপ পর্বের সকল ম্যাচের পূর্ণাঙ্গ সময়সূচি’ আর্টিকেলে আলোচিত ব্রাজিলের খেলা কবে কবে সে বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন।
২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল খেলায় আপনি কোন দল সমর্থন করতেছেন কমেন্ট করে জানাতে ভূলবেন না।


![কিভাবে ফেসবুক পেজের মনিটাইজেশন অন করবেন? [স্টেপ বাই স্টেপ গাইড]](https://trickbdblog.com/wp-content/uploads/2023/07/Screenshot_12.png)
