আমেরিকা সহ বিশ্বের যে কোন দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসিদের জন্য দেশে রেমিট্যান্স পাঠানো হচ্ছে একটি নিয়মিত কাজ। আপনার যদি আমেরিকা (যেহেতু আর্টিকেলের টপিক আমেরিকা) সঠিক মাধ্যম এবং কৌশল জানা থাকে তবে আপনি সবচেয়ে কম বা সেরা এক্সচেঞ্জ রেট এবং সর্বনিম্ন ফিতে বাংলাদেশে টাকা পাঠিয়ে লাভবান হতে পারবেন।
সেজন্য এই আর্টিকেলে আমরা আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সেরা উপায়: ২০২৬ সালের আপডেট গাইড নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি।
আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জনপ্রিয় রেমিট্যান্স সেবা এবং অ্যাপসমূহর তালিকা
আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর বেশ কিছু জনপ্রিয় রেমিট্যান্স সেবা এবং অ্যাপসমূহ রয়েছে। তার তালিকাটি নিচে দেওয়া হলো:
১. রেমিটলি (Remitly): আপনি যদি আমেরিকা থেকে দ্রুত বাংলাদেশে টাকা পাঠাতে চান তবে রেমিটলি আপনার জন্য সেরা অপশন হতে পারে। কারণ, রেমিটলির ‘Express’ ফিচারের মাধ্যমে কয়েক মিনিটেই টাকা আমেরিকা থেকে দ্রুত বাংলাদেশে চলে যাবে বা প্রাপকের হাতে পৌঁছে যায়। বিশেষ করে যারা আমেরিকা থেকে বিকাশের মাধ্যমে সরাসরি টাকা পাঠাতে চান তাদের জন্য এটি একটি চমৎকার মাধ্যম।
২. টেপ টেপ সেন্ড (TapTap Send): টেপ টেপ সেন্ডের মাধ্যমে কোন জটিলতা ছাড়াই খুব সহজে আমেরিকা থেকে বাংলাদেশে টাকা (রেমিটেন্স) পাঠাতে পারবেন।
৩. ওর্য়াল্ড রেমিট (WorldRemit): ওর্য়াল্ড রেমিটও তাদের সহজ ইন্টারফেস এবং প্রতিযোগিতামূলক সেরা রেটের কারণে বেশ পরিচিত হয়ে উঠেছে। এবং প্রবাসীদের পছন্দের তালিকাতেও রয়েছে।
৪. বিকাশ (bKash) রেমিট্যান্স পার্টনার: এখন সরাসরি আমেরিকার অনেক বৈধ মানি ট্রান্সফার অ্যাপ থেকে বিকাশে রেমিট্যান্স পাঠানো যায়। এতে প্রাপক ঘরে বসেই টাকা পেয়ে যান এবং তাৎক্ষণিক ক্যাশ আউট করতে পারেন।
ডলারের রেট ও ২.৫% সরকারি প্রণোদনা
সময়ের সাথে ডলারের রেটও পরিবর্তন হয়ে যাকে। তাই টাকা পাঠানোর আগে গুগল বা নির্ভরযোগ্য সাইট থেকে বর্তমান এক্সচেঞ্জ রেট যাচাই করে নিবেন। যেমন সবসময় আপডেট এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে গুলগলের সার্চ বারে গিয়ে টাইপ করুন “US dollars to Bangladeshi takas Exchange Rate” তাহলে সেই মুহূর্তের এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে পারবেন।
আর ২.৫% সরকারি প্রণোদনা পাওয়ার জন্য আপনাকে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে হবে। তবেই কেবল সরকার ঘোষিত ২.৫% নগদ প্রণোদনা সরাসরি আপনার প্রাপকের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে অন্যথায় নয়।

কেন বৈধ পথে রেমিট্যান্স পাঠাবেন?
প্রবাসীরা যাতে তাদের টাকা দেশে পাঠাতা কোন বিকল্প বা যা অবৈধ কোন আশ্রয় না নেয় সেজন্য সরকার প্রবাসিদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে ২.৫% নগদ প্রণোদনা প্রদান করছে।
অর্থাৎ, আপনি যদি বৈধ পথে ১ লক্ষ টাকা পাঠান তাহলে প্রাপক ১ লাখের সাথে অতিরিক্ত আরও ২,৫০০ টাকা বোনাস পাবেন (২.৫% হারে)। বৈধ পথে টাকা পাঠানো একটি নিরাপদ প্রক্রিয়া যা দেশের অর্থনীতিতেও অবদান রাখে।
আমেরিকা থেকে বাংলাদেশে কিভাবে বিকাশের মাধ্যমে রেমিট্যান্স পাঠাবো?
আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য বিকাশ একটি জনপ্রিয় মাধ্যম। আমেরিকার বাংলাদেশী প্রবাসীরা সরাসরি বিকাশে টাকা পাঠানোর জন্য Remitly, WorldRemit, বা TapTap Send এর মতো অনুমোদিত অ্যাপগুলো ব্যবহার করতে পারেন।
আমেরিকা থেকে বাংলাদেশে বিকাশের মাধ্যমে রেমিট্যান্স প্রক্রিয়া নিচে দেওয়া হলো:
- সর্বপ্রথম আপনার পছন্দের একটি রেমিট্যান্স অ্যাপে (যেমন: Remitly) তে অ্যাকাউন্ট তৈরি করুন।
- তারপর টাকা পাঠানোর মাধ্যম হিসেবে ‘Mobile Wallet‘ বা ‘BKash‘ অপশনটি নির্বাচন করুন।
- এবার বাংলাদেশে থাকা কাঙ্খিত প্রাপকের সঠিক বিকাশ অ্যাকাউন্ট নম্বরটি (১১ ডিজিট) দিন।
- তারপরে আপনি কত ডলার রেমিটেন্স পাঠাতে চাচ্ছেন তা লিখুন এবং বর্তমান এক্সচেঞ্জ রেট কত টাকা তা দেখে নিন।
- সবশেষে, আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে পেমেন্ট সম্পন্ন করুন।
উল্লিখিত ধাপ গুলো সঠিক ভাবে সম্পন্ন করার সাথে সাথেই একটি এসএমএস এর মাধ্যমে প্রাপক টাকা তার বিকাশ একাউন্টে পেয়ে যাবেন।

আমেরিকা থেকে বাংলাদেশে বিকাশে টাকা পাঠানোর কিছু প্লাস পয়েন্ট
আমেরিকা থেকে বাংলাদেশে বিকাশে টাকা পাঠানোর কিছু প্লাস পয়েন্ট রয়েছে তা নিচে দেওয়া হলো:
টাকা তাৎক্ষণিক প্রাপ্তি: বিকাশে টাকা পাঠানোয় কোনো ব্যাংকিং আওয়ারের ঝামেলা থাকবে না। ফলে টাকা পাঠানোর সাথে সাথেই সেকেন্ডের মধ্যে টাকা প্রাপকের কাছে পৌঁছে যাবে।
২.৫% প্রণোদনা সুবিধা: যে কোন বৈধ চ্যানেলের মাধ্যমে বিকাশে টাকা পাঠালে সরকারি ২.৫% প্রণোদনার টাকা সরাসরি আপসার বিকাশ একাউন্টের মেইন ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে।
সহজ ব্যবহার: বিকাশে টাকা পাঠানোর ফলে প্রাপক নিকটস্থ যে কোনো এজেন্ট পয়েন্ট থেকে প্রাপ্ত টাকা ক্যাশ আউট করতে পারবেন কিংবা সরাসরি যে কোন বিল পেমেন্টে ব্যবহার করতে পারেন।
আমেরিকা থেকে বাংলাদেশে সরাসরি ব্যাংক থেকে বিকাশের মাধমে টাকা পাঠাবো কিভাবে?
আমেরিকার অনেক ব্যাংক বা মানি ট্রান্সফার কোম্পানির সাথে বিকাশের অংশীদারিত্ব রয়েছে। ফলে এর মাধ্যমেও আপনি দেশে টাকা পাঠাতে পারবেন।
আমেরিকা থেকে বাংলাদেশে সরাসরি ব্যাংক থেকে বিকাশের মাধমে টাকা পাঠানোর নিয়ম নিচে দেওয়া হলো:
প্রাপকের বিকাশ অ্যাকাউন্টের সাথে লিংক করা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে তা সরাসরি বিকাশ ওয়ালেটে নিয়ে আসা সম্ভব।
এছাড়াও অনেক ক্ষেত্রে মানি ট্রান্সফার পয়েন্টে গিয়ে সরাসরি নগদ ডলার প্রদান করেও দেশে বিকাশ নম্বরে রেমিট্যান্স পাঠানো যায়।
আরও পড়ুন:
- নিউ ইয়র্কে TLC ড্রাইভার লাইসেন্স করার সহজ গাইড (২০২৬ আপডেট)
- কিভাবে অনলাইনে IdentoGO-তে TLC ফিঙ্গারপ্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট নিবেন? দেখুন সম্পূর্ণ গাইড
- কিভাবে বিদেশ থেকে বিকাশ একাউন্ট খুলবো? । বিদেশ থেকে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
পরিশেষে বলা যায় যে, আমেরিকা থেকে বাংলাদেশে টাকা (রেমিট্যান্স) পাঠানোর জন্য সঠিক অ্যাপ নির্বাচন করতে হবে এবং সচেতন থাকতে হবে যাতে আপনার কষ্টার্জিত অর্থের সঠিক মূল্য নিশ্চিত হয়। আপনার পাঠানো রেমিট্যান্স আপনার পরিবারে পাশাপাশি দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠিও।
বিশেষ দ্রষ্টব্য: এক্সচেঞ্জ রেট এবং ফি প্রতিনিয়ত পরিবর্তিত হয়। সেজন্য যে কোন লেনদেনের আগে দয়া করে সংশ্লিষ্ট অ্যাপ বা ওয়েবসাইট থেকে বর্তমান একচেঞ্জ রেট (Exchange Rate) যাচাই করে নিবেন।



