রতন টাটার জীবন বদলে দেওয়া ১৮ বাণী বা উক্তি

Join Telegram Channel

টাটা কম্পানির মালিক রতন টাটা ( ২৮ ডিসেম্বর ১৯৩৭ – ৯ অক্টোবর ২০২৪) তাঁর সহজ সরল চলাফেরা ও কার্যক্রমের দ্বারা সারা ভারতবর্ষ ছাড়াও পৃথিবীব্যাপি অর্জন করেছেন দারুন জনপ্রিয়তা। তিনি যেদিন পৃথিবীর মায়া ত্যাগ করে চিরতরে চলে যান সেদিন পুরো ভারতবর্ষ কেঁদেছে।

রতন টাটা তারঁ কোম্পানির প্রোফিটের ৬৬% দান করে দিতেন।

আজকের আর্টিকেলে আমরা এই মহান ব্যক্তির দেওয়া ১৮টি বাণী বা উক্তি সম্পর্কে জানবো যা আপনার জীবন চলার পথ সুগম করবে।

 

রতন টাটার দেওয়া বাণী বা উক্তি সমূহ

 

১. জেতার উপায় হচ্ছে একটাই। আর তা হলো, হারতে ভয় না পাওয়া।

~রতন টাটা।

 

২. সফলতাকে মাথায় নেবে না এবং ব্যর্থতাকে হৃদয়ে নেবে না।

~রতন টাটা।

 

৩. লহাকে কেউ নষ্ট করতে পারে না, শুধু তার নিজের মরিচা ছাড়া। একইভাবে একজন মানুষকেও তাঁর নিজের চিন্তাধারা ছাড়া কিছু ধ্বংস করতে পারে না।

~রতন টাটা।

 

৪. যদি তুমি দ্রুত এগোতে চাও তবে একা হাঁটো, কিন্তু যদি তুমি অনেক দূর যেতে চাও তবে সকলকে নিয়ে চলো।

~রতন টাটা।

 

৫. তুমি কোন পদে রয়েছো তা দিয়ে সাফল্য মাপা হয় না, বরং বাকীদের উপরে তোমার কী প্রভাব রয়েছে তা দিয়ে বিচার করা হয়।

~রতন টাটা।

 

৬. আমি সঠিক সিদ্ধান্ত নেওয়াতে বিশ্বাস করি না, আমি আগে সিদ্ধান্ত নেই এবং সেটিকে সঠিক করে তুলি।

~রতন টাটা।

 

৭. ক্ষমতা এবং সম্পদ এই দুটোই আমার প্রধান পণগুলোর মধ্যে নেই।

~রতন টাটা।

 

৮. সর্বোত্তম নেতা তারাই যারা নিজের চেয়েও বেশি বুদ্ধিমান সহকারী ও সহযোগী দিয়ে নিজেকে ঘিরে রাখতে চান।

~রতন টাটা।

 

৯. নেতৃত্ব হচ্ছে দায়িত্ব নেয়া, অজুহাত দেয়া নয়।

~রতন টাটা।

 

১০. নিজের কাছে সুযোগ আসার জন্য অপেক্ষা করবেন না, বরং নিজেই সুযোগ তৈরি করুন।

~রতন টাটা।

 

১১. জীবনে ওঠা-পড়া খুব জরুরী, কারণ ইজিতেও সোজা লাইন বলতে বুঝায় যে আমরা জীবিত নেই।

~রতন টাটা।

 

১২. আমি জানি না সামনে কী হবে, তবে জানি যে যাইহোক আমি সেটাকে সর্বোচ্চ ইতিবাচকতার সাথে গ্রহণ করবো।

~রতন টাটা।

 

১৩. তুমি একদিন বুঝতে পারবে যে বৈষয়িক সম্পদের কোনো মানে নেই। সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তুমি এবং তোমার ভালোবাসার মানুষদের সুস্থতা।

~রতন টাটা।

 

১৪. মানুষ তোমার দিকে যে পাথরগুলো ছুঁড়ে তা কুঁড়িয়ে নেও এবং তা দিয়ে ইমারত তৈরি করো।

~রতন টাটা।

 

১৫. আমি ভাগ্যে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি প্রস্তুতি ও কঠোর পরিশ্রমের উপর।

~রতন টাটা।

 

১৬. জীবনে সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে কোন ঝুঁকি না নেয়া। দ্রুত পরিবর্তনশীল এই পৃথিবীতে ব্যর্থ না হওয়ার গ্যারান্টিযুক্ত একটি উপায় হচ্ছে ঝুঁকি না নেয়া।

~রতন টাটা।

 

১৭. মানুষের সাথে যখন কথা বলবেন তখন দয়া ও সহানুভূতির কোন কমতি রাখবেন না। এটির ইতিবাচক ক্ষমতার কোন সীমা বা পরিসীমা নেই।

~রতন টাটা।

 

১৮. আমি কাজ ও জীবনের ভারসাম্যে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি কাজ ও জীবনকে একীভূতকরণে। আপনার এবং জীবনকে অর্থবহ ও পরিপূর্ণ করে তলুন, তারা একে অপরের পরিপূরক হবে।

~রতন টাটা।

 

আরও পড়ুন:

 

পরিশেষে, আশাকরি এই ‘রতন টাটার জীবন বদলে দেওয়া ১৮ বাণী বা উক্তি’ আর্টিকেলটি আপনার একটু হলেও ভালো লেগেছে।

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment