নিজস্ব সামাজিক মূল্যবোধ রয়েছে পৃথিবীর প্রায় সকল সমাজ ব্যবস্থায়। সামাজিক মূল্যবোধের নির্দিষ্ট বৈশিষ্ট বিদ্যমান রয়েছে।
মানুষের ধ্যান-ধারনাই হচ্ছে সামাজিক মূল্যবোধ এবং বিশ্বের এমন একটি ধরন যেগুলো দলীয় কল্যাণের জন্য সংরক্ষণ করা গুরত্বপূর্ণ বলে মানুষ মনে করে।
সামাজিক অভিরুচিই হচ্ছে সামাজিক মূল্যবোধ যা মানুষের দৈনন্দিন জীবনের আচরণ ও সিদ্ধান্ত গুলোকে নিয়ন্ত্রণ করে।
সামাজিক মূল্যবোধ সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
সামাজিক কাঠামোর মূল উপাদান হচ্ছে সামাজিক মূল্যবোধ।
সামাজিক মূল্যবোধেরও বেশ কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে সমাজকাঠামোর অন্যান্য মৌলিক উপাদানের মতোন।
সামাজিক মূল্যবোধ এর সংজ্ঞা
কৃষ্টি-সংস্কৃতি, সামাজিক রীতি-নীতি, ধর্মীয় আদর্শ, মনোভাব ও সমাজ স্বীকৃত আচার-ব্যবহারের সমন্বয়ে সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে।
সমাজকাঠামোর এমন এক উপাদানকে সামাজিক মূল্যবোধ বলতে বুঝায় যা সমাজস্থ মানুষের পারস্পরিক সম্পর্ক, আচার-আচারণ ও কার্যাবলি নিয়ন্ত্রণ করে সামাজিক শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখে।
কতিপয় সমাজবিজ্ঞানীর সামাজিক মূল্যবোধ সম্পর্কে দেওয়া সংজ্ঞা
সমাজ বিজ্ঞানীগণ সামাজিক মূল্যবোধকে আরও বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করেছেন। সামাজিক মূল্যবোধ কাকে বলে বা সামাজিক মূল্যবোধ বলতে কি বুঝায় তা এই সংজ্ঞা পড়লেই আরও ভালোভাবে বুঝতে পারবেন।
নিচে কতিপয় সমাজবিজ্ঞানীর সামাজিক মূল্যবোধ সম্পর্কে দেওয়া সংজ্ঞা তুলে ধরা হলো:
- সমাজবিজ্ঞানী উডস্ এর মতে, ‘সামাজিক মূল্যবোধ হলো সাধারণভাবে স্থায়ী সামাজিক অভিরুচি, যা মানুষের দৈনন্দিন জীবনের আচরণ ও সিদ্ধান্তগুলোকে নিয়ন্ত্রণ করে।’
- সমাজবিজ্ঞানী ফ্যান্সিস ই. মেরিল এর মতে, ‘সামাজিক মূল্যবোধ হলো মানুষের ধ্যান-ধারণা এবং বিশ্বাসের এমন একটি ধরন যেগুলো দলীয় কল্যাণের জন্য সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ বলে মানুষ মনে করে।’
- স্টুয়ার্ড সি. ডড এর মতে, ‘সামাজিক মূল্যবোধ হলো ঐসব মূল্যবোধের সমষ্টি যা ব্যক্তি সমাজের কাছ থেকে আশা করে।’
- এম. ই. জনসেন এর মতে, ‘সামাজিক মূল্যবোধ হলো বহুল আলোচিত একটি মল্যবোধ। অন্যান্য সামাজিক কাঠামোর মত সামাজিক মূল্যবোধের স্বতন্ত্র বৈশিষ্ট্য বিদ্যমান।’
- মনোবিজ্ঞানী শেরিফ এর মতে, ‘একটি নির্দিষ্ট গোষ্টির জীবনে যেসব বিষয় খুব গুরুত্বপূর্ণ সেসব বিষয় সম্পর্কে মানুষের পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে আচরণের যে আদর্শমানের উদ্ভব ঘটে তাকে সামাজিক মূল্যবোধ বলে।’
- সমাজবিজ্ঞানী আ. এম. উইলিয়াম এর মতে, ‘সামাজিক মূল্যবোধ হলো মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড। যার আদর্শে মানুষের আচার-ব্যবহার ও রীতিনীতি পরিচালিত এবং যার মানদণ্ডে সমাজের মানুষের কার্যাবলির ভাল মন্দ বিচার করা হয়।’
আরও পড়ুন:
- সমাজ কাঠামো কাকে বলে?
- ঊনিশ শতকে বাংলার সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা কর
- এস্টেট কি? | এস্টেট কাকে বলে?
- বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ৮টি কারণ
- শহরায়ন বা নগরায়ন কাকে বলে?
- সামাজিক অসমতা বলতে কি বুঝায়?
পরিশেষে, আশাকরি এই ‘সামাজিক মূল্যবোধ কাকে বলে?’ আর্টিকেলটি থেকে আপনি সামাজিক মূল্যবোধ সম্পর্কে জানতে পেরেছেন এবং এই আর্টিকেলটি একটু হলেও আপনার উপকারে এসেছে।


![গুগল ম্যাপে নিজের বাড়ী/প্রতিষ্ঠান এড করার নিয়ম [স্টেপ বাই স্টেপ গাইড]](https://trickbdblog.com/wp-content/uploads/2023/07/Screenshot_21-1.png)
