পরিবর্তনশীলতা হচ্ছে মানবসভ্যতার একটি স্বাভাবিক ধারা। এই সামাজিক পরিবর্তন এর ধারার সাথে আরও পরিবর্তিত হচ্ছে সংস্কৃতি, সাহিত্য, সমাজ, রাজনীতি ও অর্থনীতি।
সামাজিক পরিবর্তনশীলতা বলতে মূলত এখানে বোঝানো হয়েছে সমাজের সাথে সম্পর্কের পরিবর্তনের কথা।
সংস্কৃতি যুগ যুগ আগে থেকেই পরিবর্তিত হয়ে আসছে, এখনো হচ্ছে এবং আগামীতেও হবে।
সামাজিক পরিবর্তনের সংজ্ঞা
সামাজিক পরিবর্তনশীলতা হচ্ছে আমাদের সমাজের বিভিন্ন প্রকার রীতিনীতির প্রদ্ধতির পরিবর্তনসমূহ। অন্ধবিশ্বাস, সমাজের মাঝে বিদ্যবান ভৌগলিক কারণ কিংবা সংস্কৃতির উপকরণে মানুষের আদর্শের যে ভেদাভেদ হয় তাকেও সামাজিক পরিবর্তন বলা হয়।
সামাজিক পরিবর্তন সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানীর দেওয়া সংজ্ঞা
সামাজিক পরিবর্তন সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন।
নিচে কতিপয় সমাজবিজ্ঞানীদের সামাজিক পরিবর্তন সম্পর্কে দেওয়া সংজ্ঞা তুলে ধরা হলো:
সমাজবিজ্ঞানী ম্যাকাইভার এর মতে, সামাজিক পরিবর্তন হচ্ছে সমাজে বসবাসকারী মানব সমষ্টির কৃষ্টি ও সংস্কৃতির পরিবর্তন।
অধ্যাপক টি.বি. বোটমর এর মতে, বিবর্তন, উন্নয়ন, প্রগতি প্রচলিত মতামতের পরিবেশে পরিবর্তন প্রভৃতি বিষয়ের ক্ষেত্রে সর্বদা সমস্যা বিদ্যমান। এ সমস্যার পরিপ্রেক্ষিতে মানব সমাজের যাবতীয় ইতিহাসগত পরিবর্তন হলো সামাজিক পরিবর্তন।
অধ্যাপক মরিস জিন্সবার্গের মতে, সামাজিক পরিবর্তন বলতে সামাজিক কাঠামোর পরিবর্তনকে বুঝায়। সমাজের কাঠামো হলো সমাজের পরিধি। তার বিভিন্ন অংশের গঠন বিন্যাসের প্রকৃতি দৃষ্টিভঙ্গি প্রভৃতির সমষ্টিগত রূপ।
সমাজবিজ্ঞানী গিনসবার্গের মতে, যে সমস্ত রূপান্তর বা প্রকারান্তর সামাজিক কাঠামোর ক্রিয়াকে পরিবর্তন করতে পেরেছে তাকে সামাজিক পরিবর্তন বলা হয়।
আরও পড়ুন: পড়াশোনায় মনোযোগ আনার ১০টি কার্যকরী উপায়
আর্টিকেলটি এখানেই শেষ, ধন্যবাদ।



