বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একজন লেখক হচ্ছেন সাদাত হোসাইন। তাঁর লেখা উপন্যাস ও কবিতা মানুষ অনেক পছন্দ করেন।
তাই আজকের এই আর্টিকেলটিতে আমরা লেখক সাদাত হোসাইন এর লেখা বা বলা উক্তিসমূহ নিয়ে এই আর্টিকলটি সাজিয়েছি।
তাই আর দেরী না করে চলুন মূল আলোচনা শুরু করা যাক।
লেখক সাদাত হোসাইন এর ৫০ টি বিখ্যাত উক্তি
নিচে লেখক সাদাত হোসাইন এর উক্তিসমূহ তুলে ধরা হলো:
১.
উঠোন পেরোতে গুচ্ছ ফুলের বাগান, বাগান পেরোতে মৃত্যুর মালভূমি,
এইখানে আমি এসেছি মৃত্যু পেতে, আমায় পেতে কেন এসেছিলে তুমি?
~ সাদাত হোসাইন !
২.
যতদূর চোখ যায়, যতদূর যায় না,
সবখানে অদ্ভুত, তুমিময় আয়ন !
~ সাদাত হোসাইন !
৩.
সিঁড়ি বলে-
আর কতো উঠে গেলে মনে হবে, নামবার পথ নেই জানা?
লক্ষ্য আকাশ হোক, জেনে রেখো, মাটি তবু শেষের ঠিকানা !
~ সাদাত হোসাইন !
৪.
এমন হিমের রাতে তুমি হলে ঘোর,
কুয়াশাও হয়ে যায় আদুরে চাদর।
~ সাদাত হোসাইন !
৫.
কী অসুখে অসুখী হৃদয়,
তার নাম,
অবিরাম-
শিশিরের শব্দ মনে হয়।
~ সাদাত হোসাইন !
৬.
তোমাকে চেয়েছি অন্ধকারের মতন, একাকী ভীষণ– গভীর এবং গাঢ়,
তোমাকে চেয়েছি প্রার্থনা ও প্রেমে, যতটা রয়েছ তার চেয়ে বেশি আরো।
~ সাদাত হোসাইন !
৭.
আমি একদিন নিখোঁজ হবো, উধাও হবো রাত প্রহরে,
সড়কবাতির আবছা আলোয়, খুঁজবে না কেউ এই শহরে ।
ভাববে না কেউ, কাঁপবে না কেউ, কাঁদবে না কেউ একলা একা,
এই শহরের দেয়ালগুলোয়- প্রেমহীনতার গল্প লেখা।
~ সাদাত হোসাইন !
৮.
কোথাও রাত নামে, বিষাদ খামে, কোথাও আলোর বান,
কোথাও ঠোঁট জানে, কী অভিমানে, ভালো থাকার ভান !
~ সাদাত হোসাইন !
৯.
তোমাতেই বাঁচি, জলে ভাসি-হাসি, তোমাতেই ভালোবাসি,
তোমাতেই দিন, জনমের ঋণ, তোমাতেই ফিরে আসি।
তোমাতেই ভাবি, তোমাতেই কাঁপি, তোমাতেই শুরু শেষ,
এ হৃদয় জানে, প্রার্থনা মানে, আমার বাংলাদেশ !
~ সাদাত হোসাইন !
১০.
হাতের রেখায় কমছে আয়ু, তার হিসেবে ব্যস্ত সবাই, চোখেরও যে আয়ু থাকে, বুঝতে কারও দায় পড়েনি…
~ সাদাত হোসাইন !
১১.
বড় হতে হতে একা হয়ে যায় মানুষ,
সুউচ্চ বৃক্ষ কিংবা দালানের মতো।
তারপর একদিন মনে হয়-
আসলে, বড় হতে চায়নি সে অতো !
~ সাদাত হোসাইন !
১২.
বুকে জমছে পাথর, পাথরে জলের ধারা,
নিকটবর্তী মানুষ ক্রমষঃ দূরবর্তী তারা।
~ সাদাত হোসাইন !
১৩.
মেসি মানে ফুটবলে নতুন এক অভিধান,
জাদু আর বিস্ময়ে লিখে চলা স্ব-বিধান।
~ সাদাত হোসাইন !
১৪.
তুমি তার কাছে যেয়ো রোদ, যে জানে আলো কত দামি,
তুমি তার কাছে যেয়ো মন, যার কাছে দামি শুধু ‘আমি’।
~ সাদাত হোসাইন !
১৫.
তাড়িয়ে দিয়ো আমায়, নিশুতি রাতের তারা
তাড়িয়ে দিয়ো আকাশ, তাড়িয়ে দিয়ো মেঘ
আমারও খুব পা বাড়িয়ে হারিয়ে যাবার তাড়া।
রাত্রি বলেই অন্ধকারে- আমার ভীষণ ভয়
যদি ভুলে যাওয়া স্মৃতির সাথে হঠাৎ দেখা হয়
মানুষ জানে, বাড়লে রাত্রি- মানুষ একা হয় !
~ সাদাত হোসাইন !
১৬.
চোখ মুছে দেখো ঘুচে গেছে সব নোনা জলে লেখা দাগ,
ভেঙ্গে যাওয়া তুমি উঠে দাঁড়ালেই আঘাতেরা হতবাক।
~ সাদাত হোসাইন !
১৭.
এই যে আকাশ ছেড়ে গেলে, এতোটা ছিলো না পৃথিবীও,
যে জানেনা আকাশের মানে, তার কাছে দ্বিধাতো আমিও!
~ সাদাত হোসাইন !
১৮.
যে তারাটি নেই আর যে তারাটি আছে,
যায়নিতো কখনোই কেউ কারো কাছে!
~ সাদাত হোসাইন !
১৯.
তুমি কি মেঘ?
কী গাঢ়, গভীর, অথচ ছুঁতে গেলে নেই,
তুমি কি জল?
কী স্বচ্ছ, সহজ, অথচ প্রলয় নিমিষেই!
~ সাদাত হোসাইন !
২০.
তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম বলে,
শিমুল ফুলের একটা নবীন কুড়ি,
পড়ল ঝরে অকাতরে,
উতল হাওয়ার বুকের ভেতর কে সে প্রিয়তমা!
~ সাদাত হোসাইন !
২১.
তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম বলে,
একটা দোয়েল একটা চড়ুই পাখি,
খানিকটা পথ উড়েই এলো,
কুড়িয়ে নিল খানিক বিষাদ জমা।
~ সাদাত হোসাইন !
২২.
জানি, নির্বাক ঠোঁট তবু চোখ ছলছল,
সময়ের স্বরে বুঝি আমিই অচল।
আমি সে-ই,
বিভ্রম কেটে গেলে দেখি, আমি নেই।
~ সাদাত হোসাইন !
২৩.
নতুন আলোয় ভাসে দখিনা দুয়ার,
নতুন জলের ভাষা অচেনা কুয়ার,
আমি তাই-
অচেনা আগন্তুক, উঠোনে দাঁড়াই।
~ সাদাত হোসাইন !
২৪.
অভিমানে চলে যেতে যেতেও,
ফিরে আসতেই- দেখি, তোমার দরোজা জুড়ে খিল।
কোথাও চিহ্ন নেই আমি যে ছিলাম,
কোথাও গন্ধ নেই, যা কিছু দিলাম,
অন্য হাসি-কলোরোলে, গৃহ ঝিলমিল।
~ সাদাত হোসাইন !
২৫.
তোমার জন্য অঝর অশ্রু জলে,
একটা জনম কাটিয়ে দিলাম বলে,
এই পৃথিবী হাজার বছর ধরে ,
নদীর নামে নারীর কথা বলে।
~ সাদাত হোসাইন !
২৬.
তোমার জন্য অপেক্ষাতে দাঁড়িয়ে ছিলাম বলে,
মেঘ বলেছে খানিক আঁধার ঢেলেও,
বৃষ্টি আসুক আর কিছুক্ষণ পরে।
~ সাদাত হোসাইন !
২৭.
আমাদের কিছুই নেই,
অথচ সবটা সময় জুড়ে ভাবি-
এই বুঝি নিঃস্ব হলাম!
~ সাদাত হোসাইন !
২৮.
পৃথিবীতে যে পরিমাণ শ্রেষ্ঠ বাবা ও মা রয়েছেন, তার অর্ধেকও যদি শ্রেষ্ঠ মানুষ থাকতো, তাহলে পৃথিবীটা ক্রমশই নরক হওয়ার বদলে স্বর্গে পরিণত হতো!
~ সাদাত হোসাইন !
২৯.
গাঁয়ে ছুটছে মানুষ, সন্ধ্যে হলে পাখি যেমন ঘরের খোঁজে ছোটে,
ক্ষিধে বাড়ছে পেটে, তবুও দ্বিধা আটকে রাখছে মধ্যবিত্ত ঠোঁটে!
~ সাদাত হোসাইন !
৩০.
মেঘের মতো ভার হয়ে রয় বুক,
মেঘের মতো থমথমে কী ব্যথা!
মেঘতো তবু বৃষ্টি হয়ে ঝরে,
আমার কেবল জমছে ব্যাকুলতা।
~ সাদাত হোসাইন !
৩১.
মানুষ কেন পাখি হতে চায়,
কেন ভাবে, আছে সে ভুল ঠিকানায়?
এ বড় সহজ প্রশ্ন, উত্তর নয়।
মানুষতো আজন্ম পাখি, উড়ে উড়ে ঠিকানা বদলায়!
~ সাদাত হোসাইন !
৩২.
তবু তার দুঃখভার বুক,
পুষে রাখে না বলা অসুখ,
তবু তার মিছে হাসি মুখ,
লুকায় জলোচ্ছ্বাস, আসলে কুহক।
~ সাদাত হোসাইন !
৩৩.
কেন ভাবে যেতে হবে দূর কোনো দেশে,
যেখানে চেনেনা কেউ তারে,
জানেনা কী ফেলে সে এসেছে!
~ সাদাত হোসাইন !
৩৪.
মানুষ মূলত বাঁচে মরে যেতে যেতে,
মানুষ মূলত বাঁচে ঝরে যেতে যেতে।
~ সাদাত হোসাইন !
৩৫.
মানুষ তাই পাখি হতে চায়,
পাখি নাকি মৃত্যুর আগে, হয়ে যায় একা!
মানুষও পাখির মতই- শেষটা অদেখা।
~ সাদাত হোসাইন !
৩৬.
যদিও মানুষ ভাবে কফিনের লাশে-
মানুষের মৃত্যু আসে।
অথচ মানুষ মরে রোজ,
যেখানে সে থেকেও নিখোঁজ।
যখন তারার মতো খসে যেতে যেতে তাকিয়ে সে দেখে,
ছিলোনা কোথাও আকাশে!
~ সাদাত হোসাইন !
৩৭.
আম্মা বলতেন, তোমার পা নরম বলে তোমার জন্য কেউ পুরো পৃথিবীতে নরম মখমলের গালিচা বিছিয়ে দিবে না,
কঠিন এই পৃথিবীতে হেঁটে যাওয়ার জন্য তোমাকে তোমার পা-ই শক্ত করতে হবে…!
~ সাদাত হোসাইন !
৩৮.
এই যে লোকে লোকারণ্য শহর, সকাল-সন্ধ্যা ভিড় ভাট্টা জাগে,
তবুও এমন একলা লাগার মানে, ‘নিজের একটা মানুষ’ সবার লাগে।
~ সাদাত হোসাইন !
৩৯.
জানি যাচ্ছি, ফেলে সন্ধ্যা,
সাথে তোমাকেও, স্মৃতিগন্ধা!
~ সাদাত হোসাইন !
৪০.
কিছুটা মেঘের মতো ছায়া যদি নামে,
কিছুটা বিষাদ আসে সন্ধ্যার খামে,
সকালের মিহি রোদ, রাত হয়ে যায়,
জেনে নিও, খুঁজে আর পাবেনা আমায়।
~ সাদাত হোসাইন !
৪১.
এমন বিষণ্ণ দিন শেষে
যদি খানিক আঁধার এসে,
ভীষণ আপন হয়ে বসে
তোমার আঙুলগুলোর ফাঁকে?
তখন আমার আঙুল ছাড়া
তুমি খুঁজবে কোথায় কাকে?
~ সাদাত হোসাইন !
৪২.
আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর…!
~ সাদাত হোসাইন !
৪৩.
সবটুকু কেড়ে নিতে ছেড়ে দেই,
পেয়ে যাওয়া তোমার আধেক,
অথচ আকাশ ভেবে,
একটা জীবন শুধু ছুঁয়ে গেছি মেঘ!
~ সাদাত হোসাইন !
৪৪.
শোনো কাজল চোখের মেয়ে,
আমার দিবস কাটে, বিবশ হয়ে তোমার চোখে চেয়ে।
~ সাদাত হোসাইন !
৪৫.
কেউ নেই, তবু মাঝরাত্তিরে একা ল্যামপোস্ট জাগে-
‘যদি কেউ আসে’
সে জেগে আছে, এই বিশ্বাসে!
~ সাদাত হোসাইন !
৪৬.
রাতের আকাশ জানে, একাকী সে তারা,
আঁধারেই খসে পড়ে, খসুক,
নির্ঘুম রাত জানে, চোখের পাতায় জমে,
তোমাকে দেখার অসুখ!
~ সাদাত হোসাইন !
৪৭.
জানি দুজনার পথ ভিন্ন,
তবু ফেলে যাই পদ চিহ্ন,
যদি পদরেখা কভু পদরেখা হয়ে
ঠিকানা করে অভিন্ন!
~ সাদাত হোসাইন !
৪৮.
যে হয়েছিল ভোর,
অথৈ আদর,
নামহীন নদী
একা লাগে যদি,
মনে রেক তাকে!
~ সাদাত হোসাইন !
৪৯.
বড় হতে হতে একা হয়ে যায় মানুষ,
সুউচ্চ বৃক্ষ কিংবা দালানের মতো।
তারপর একদিন মনে হয়—
আসলে, বড় হতে চায়নি সে অতো!
~সাদাত হোসাইন!
৫০.
তোমাতেই বাঁচি, জলে ভাসি-হাসি, তোমাতেই ভালোবাসি,
তোমাতেই দিন, জনমের ঋণ, তোমাতেই ফিরে আসি।
তোমাতেই ভাবি, তোমাতেই কাঁপি, তোমাতেই শুরু শেষ,
এ হৃদয় জানে, প্রার্থনা মানে, আমার বাংলাদেশ!
~ সাদাত হোসাইন!
৫১. তোমাতেই বাঁচি, জলে ভাসি-হাসি, তোমাতেই ভালোবাসি,
তোমাতেই দিন, জনমের ঋণ — তোমাতেই ফিরে আসি।
তোমাতেই ভাবি, তোমাতেই কাঁপি, তোমাতেই শুরু শেষ,
এ হৃদয় জানে, প্রার্থনা মানে — আমার বাংলাদেশ!
~ সাদাত হোসাইন!
৫২. নিভে গেলে আলো, জ্বেলে দিও মন…!
~ সাদাত হোসাইন!
৫৩. আমি ভীষণ এলোমেলো, তুমি বলো ‘অল্পটুকুই’,
চুপিচুপি দু’জোড়া ঠোঁট, লিখল তাদের গল্পটুকুই।
~ সাদাত হোসাইন!
৫৪. আমি তার চোখের কাছে,
জমা রাখি যা কিছু আছে।
~ সাদাত হোসাইন!
৫৫. দেখো হে পথিক,
কতটা অধিক,
জীবন জোয়ার
তোমাকে ছোঁয়ার…!
~ সাদাত হোসাইন!
৫৬. যে সম্পর্ক অনুভূতির দিক থেকে মৃত,
তাকে রীতির পিরামিডে স্মৃতির মমি বানিয়ে সারাজীবন
সাজিয়ে রাখলেও তা আর কখনো স্পন্দিত হয় না।
~ সাদাত হোসাইন!
৫৭. যেকোনো সম্পর্কই ততক্ষণ পর্যন্ত সুন্দর,
যতক্ষণ পর্যন্ত তা স্বতঃস্ফূর্ত, অকপট।
কিন্তু যেই মুহূর্তে বাধ্যবাধকতা চলে আসে
ঠিক সেই মুহূর্তেই মৃত্যু ঘটে সম্পর্কের।
~ সাদাত হোসাইন!
৫৮. কতটা ‘ঘৃণা পুষে’ একাকী দুপুর
হুহু করা কান্নায় ‘ভালোবাসা’ হয়…!
~ সাদাত হোসাইন!
৫৯. সব ভাষা ভালোবাসা হয় যার কাছে,
তার কাছে জীবনের ‘প্রাণ’ জমা আছে !
~ সাদাত হোসাইন!
৬০. তখন আমার বুকের কাছে তুমি,
তুমি মানেই তোমায় আরও চাওয়া,
সব পেয়েও তেষ্টা থেকে যায়,
অসীম তোমার কতটা যায় পাওয়া?
~ সাদাত হোসাইন!
আরও পড়ুন:
- বিদ্রোহী কবিতার মূলভাব ও জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
- আবেগ ও আবেগিক বিকাশ কি? | আবেগিক বিকাশের বৈশিষ্ট্য
- চর্যাপদের শিল্পমূল্য নির্ণয় কর
- চর্যাপদ নিয়ে ৫০+ টি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
- ধূমকেতু কবিতার মূলভাব ও জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
- বারমাসী বা বারমাস্যা বলতে কী বুঝ?
- কপোতাক্ষ নদ কবিতার মূলভাব, MCQ ও জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
পরিশেষে, আশাকরি এই ‘লেখক সাদাত হোসাইন এর উক্তিসমূহ ২০২৬ [৬০টি উক্তি]’ আর্টিকেলটি উল্লেখিত লেখক সাদাত হোসাইন এর উক্তিগুলো আপনার ভালো লেগেছে।
![লেখক সাদাত হোসাইন এর উক্তিসমূহ ২০২৬ [৬০টি উক্তি]](https://trickbdblog.com/wp-content/uploads/2024/05/Screenshot_314.webp)
![ফ্রিতে কিভাবে ফেসবুক পেইজে ফলোয়ার বাড়াবেন? [৫টি টিপস]](https://trickbdblog.com/wp-content/uploads/2024/08/Screenshot_19.webp)
![আপনার কোন স্কিলটা শেখা উচিত ভবিষ্যতের জন্য [৫টি স্কিল]](https://trickbdblog.com/wp-content/uploads/2023/07/Screenshot_68.png)
![Adsterra থেকে কিভাবে আয় করবো? [প্রমাণ সহ]](https://trickbdblog.com/wp-content/uploads/2024/08/Screenshot_22.webp)