সমাজ কাঠামো কাকে বলে?

Join Telegram Channel

একটি বিমূর্ত প্রত্যয় হচ্ছে সমাজকাঠামো।

তবুও বলা যায় যে, সমাজের বিভিন্ন গোষ্ঠী, ব্যাক্তি ও অনুষ্ঠান প্রতিষ্ঠানগুলো যখন স্ব-স্ব ভূমিকা পালনের মাধ্যমে পরস্পরের সংস্পর্শে আসে এবং তাদের ঐ পারস্পরিক সম্পর্কগুলো এমন একটি সামাজিক চিত্র তুলে ধরে, যা আমাদের মানসপটে ভেসে উঠে তাই হচ্ছে সমাজকাঠামো।

তবে গ্রামের সমাজকাঠামো কিছুটা ভিন্ন ধরনের।

কারন গ্রামে কৃষিকে প্রধান পেশা হিসেবে নিয়ে সমাজজীবন গড়ে উঠে।

 

সমাজ কাঠামোর সংজ্ঞা

 

সহজভাবে বললে সমাজের গড়ন বা গঠনই হচ্ছে সমাজকাঠামো। এবং সমাজকাঠামো বলতে মূলত সমাজস্থ লোকদের পারস্পরিক ক্রিয়াপ্রতিক্রিয়া দ্বারা সৃষ্ট সুসংবদ্ধ, জটিল ও নিবিড় সম্পর্কে বুঝায়।

 

সমাজ কাঠামো সম্পর্কে দেওয়া কতিপয় সমাজবিজ্ঞানীর সংজ্ঞা

 

সমাজ কাঠামোর সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন সমাজবিজ্ঞনী এটিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন।

 

নিচে কতিপয় সমাজবিজ্ঞানীর সমাজকাঠামো সম্পর্কে দেওয়া সংজ্ঞা তুলে ধরা হলো:

 

  • মরিস জিন্সবার্গ এর মতে, ‘প্রধান প্রধান জনসমষ্টি ও প্রতিষ্ঠানের সমন্বয়ই সমাজ কাঠামো।’
  • মার্কস ও এঙ্গেলস  এর মতে, ‘সমাজ কাঠামো সর্বদাই সমাজস্থ মানুষের জীবন প্রক্রিয়া থেকে উৎসারিত হচ্ছে।’
  • র‌্যাডক্লিফ ব্রাউন এর মতে, ‘ব্যাক্তির পরস্পর সামাজিক সম্পর্ক সমাজ কাঠামোর একটি অংশ, বস্তুতপক্ষে যাকে আমরা সমাজ কাঠামো বলে থাকি তা হচ্ছে একটি বিশেষ সময়ে বিশেষ ব্যাক্তির সম্পর্ক।’
  • কে. মার্টন এর মতে, ‘সমাজের মূল এককগুলো যেমন: পরিবার, দল বা গোষ্ঠী এবং জাতি সব মিলে সমাজ গঠিত। তার মতে, এগুলো হলো সমাজ কাঠামোর অংশ যার সমন্বয়ে সমাজ গঠিত হয়।’
  • সমাজবিজ্ঞানী নেডেল এর মতে, ‘সমাজ কাঠামো হলো একটি জনগোষ্ঠীর বিভিন্ন সদস্যের পারস্পরিক সম্পর্কের একটি রূপ, যা তাদের ভূমিকার মধ্য দিয়ে সুস্পষ্ট হয়ে উঠে।’
  • টি. বি. বটোমোর এর মতে, ‘সমাজ কাঠামো হলো প্রধান প্রধান প্রতিষ্ঠান ও গোষ্ঠীগুলোর একটি জটিল ব্যবস্থা।’

 

আরও পড়ুন:

 

পরিশেষে, আশা করা যায় যে এই ‘সমাজ কাঠামো কাকে বলে?’ আর্টিকেলটিতে উপরোক্ত আলোচনা থেকে আপনি সমাজকাঠামো কাকে বলে সে বিষয়ে বিস্তারিত বুঝতে পেরেছেন।

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment