শিল্পায়ন হচ্ছে শিল্প বিপ্লবের অনিবার্য ফলশ্রুতি। মানবজীবনে নতুন অধ্যায়ের সূচনা করে এই শিল্পায়ন। মানুষের সার্বিক জীবনযাত্রার মান ব্যাপক শিল্পায়নের ফলে উন্নত হয়েছে।
শিল্পায়ন গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে মানবজীবনের উপর।
নতুন নতুন যেসব কলাকৌশল মানবজীবনের নতুন দিগন্তের সূচনা করেছে সেসব শিল্পায়নের ফলেই আবিষ্কিৃত হয়েছে।
সুতরাং বলা যায় যে, বর্তমান সময়ের মানবসভ্যতার যে অগ্রগতি হয়েছে, শিল্প সংস্কৃতির বিকাশ এসব কিছুই শিল্পায়নের অবদান।
শিল্পায়নের সংজ্ঞা দাও
শিল্পায়ন বলতে মূলত বিজ্ঞানভিত্তিক যান্ত্রিক ব্যবহারের মাধ্যমে বৃহৎ আকারের উৎপাদন পদ্ধতি প্রবর্তনের প্রক্রিয়াকেই বলা হয়।
প্রধানত দুটি বিষয়কে শিল্পায়ন বলতে বুঝানো হয়ে থাকে। যথা:
১. সনাতন যন্ত্রপাতির পরিবর্তে উৎপাদন, যোগাযোগ ও যাতায়াতের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রের ব্যবহার।
২. মনুষ্য ও পশুশক্তির পরিবর্তে যোগাযোগ, উৎপাদন ও যাতায়াতের বিভিন্ন ক্ষেত্রে তেল, কয়লা প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রয়োগ।
শিল্পায়নের সংজ্ঞা বিভিন্ন জন বিভিন্ন ভাবে উপস্থাপন করেছেন।
আরও পড়ুন:
- সামাজিক পরিবর্তন বলতে কী বুঝায়?
- পড়াশোনায় মনোযোগ আনার ১০টি কার্যকরী উপায়
- ছয় দফা কর্মসূচী আসলে কি? ছয় দফা কর্মসূচীর দফা ছয়টি কি কি?
- সামজিক অসমতা বলতে কি বুঝায়?
নিচে শিল্পায়ন সম্পর্কে দেওয়া কতিপয় সংজ্ঞা তুলে ধরা হলো:
- ডেভিড জেরি ও জুলিয়া জেরি বলেন, ‘শ্লিায়ন হলো এমন একটি সাধারণ প্রক্রিয়া যার মাধ্যমে কৃষি ও হস্তশিল্পভিত্তিক অর্থনীতি ও সমাজব্যবস্থা যান্ত্রিক শিল্পভিত্তিক উৎপাদনমুখী অর্থনীতি ও সমাজে রূপান্তরিত হয়। শিল্প বিপ্লবের এ প্রক্রিয়া ইংল্যান্ডের এ প্রক্রিয়া ইংল্যান্ডে শুরু হয় এবং পরবর্তিতে পশ্চিম ইউরোপসহ অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে।’
- তিয়াগুনিকো ও কোলিয়নতাই বলেন, ‘শিল্পায়ন বলতে কেবল অর্থনৈতিক ব্যবস্থার যান্ত্রিক দিককে বুঝায় না। শিল্পায়ন হচ্ছে একটি প্রক্রিয়া যার দ্বারা বৃহদায়তন উৎপাদনের ক্ষেত্রে বৈজ্ঞানিক ও উন্নত প্রযুক্তি প্রয়োগ করা যায়। অর্থনীতির নবীনকরণ এবং শ্রমিকদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়।’
- ড. আলী আকবর বলেন, ‘শিল্পায়ন কেবল মানুষের পেশাগত কাঠামোর মৌলিক পরিবর্তন নয়, এটি অর্থনৈতিক কর্মাঞ্চলকে স্থানান্তরিত করে। শিল্পায়ন যোগাযোগ এবং মানুষের গতিশীলতা সম্প্রসারণের মাধ্যমে জনসমষ্টির দৈহিক এবং সাংস্কৃতিক নিঃসঙ্গতা দূর করে। সুতরাং শিল্পায়ন দ্বারা আমরা একটি মৌলিক পরিবর্তিত সমাজ প্রত্যাশা করি।’
- অধ্যাপক জন কর্নওয়াল বলেন, ‘শিল্পায়ন শব্দটি অর্থনৈতিক উন্নয়নের একটি স্তরকেক নির্দেশ করে, যেখানে পুঁজি ও শ্রমসম্পদ তুলনামূলকভাবে এবং নিশ্চিতরূপে কৃষিভিত্তিক কর্মকাণ্ড থেকে শিল্পের, বিশেষ করে উৎপাদনের দিকে স্থানাস্তরিত হয়।’
আর্টিকেলটি এখানেই সমাপ্ত।
ধন্যবাদ।


![Adsterra থেকে কিভাবে আয় করবো? [প্রমাণ সহ]](https://trickbdblog.com/wp-content/uploads/2024/08/Screenshot_22.webp)
