ণ-ত্ব ও ষ-ত্ব বিধান বলতে কী বুঝ? | উদাহরণ সহ দুইটি করে ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধান লিখ

Join Telegram Channel

এই আর্টিকেলটিতে ণ-ত্ব ও ষ-ত্ব বিধান কী তা উদাহরণ সহ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।

তাই আপনি যদি এ বিষয়ে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

 

ণ-ত্ব বিধান কাকে বলে?

 

যে রীতি বা বিধান অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত বা তৎসম শব্দের বানানে ‘ন’ (দন্ত-ন) স্থানে ‘ণ’ (মূর্ধণ্য-ণ) ব্যবহৃত হয় তাকেই মূলত বলা হয় ণ-ত্ব বিধান।

অর্থাৎ তৎসম শব্দের বানানে ‘ণ’ – এর সঠিক ব্যবহারের নিয়মকেই বলে ণ-ত্ব বিধান। যেমন: ভাষণ, কারণ, কাণ্ড, লবণ ইত্যাদি।

 

ষ-ত্ব বিধান কাকে বলে?

 

যে রীতি বা বিধান অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত বা তৎসম শব্দের বানানে ‘ঘ’ ব্যবহৃত হয় তাকেই মূলত বলা হয়ে থাকে ষ-ত্ব বিধান।

অর্থাৎ তৎসম শব্দের বানানে ষ – এর সঠিক ব্যবহারের নিয়মকেই  বলা হয় ষ-ত্ব বিধান। যেমন: আষাঢ়, কৃষক ইত্যাদি।

 

ণ-ত্ব বিধানের দুইটি উদাহরণ

 

নিচে ণ-ত্ব বিধানের দুইটি উদাহরণ দেওয়া হলো:

১. সাধারণত তৎসম শব্দে ঋ ও ঋ-কার ; র, র-ফলা ও রেফ এবং ষ ও ক্ষ এর পরে মূর্ধণ্য-ণ ব্যবহৃত হয়।

যেমন: ঋণ, রণ, তৃণ, প্রাণ, কর্ণ, ভাষণ, ক্ষণ ইত্যাদি।

২. তৎসম শব্দে ঋ ও ঋ-কার; র, র-ফলা ও রেফ এবং ষ ও ক্ষ এর পরে যদি স্বরবর্ণ, ক-বর্গ (ক, খ, গ, ঘ, ঙ), প-বর্গ (প, ফ, ব, ভ, ম), য, য়, হ, ও ং থাকে তবে তার পরেও মূর্ধণ্য হবে।

যেমন: অগ্রহায়ণ, রামায়ণ, অপরাহ্ন, বৃংহণ ইত্যাদি। (ব্যতিক্রম : শিক্ষাঙ্গন)

 

আরও পড়ুন:

 

ষ-ত্ব বিধানের দুইটি উদাহরণ

 

নিচে ষ-ত্ব বিধানের দুইটি উদাহরণ দেওয়া হলো:

১. ঋ ও ঋ-কার এবং র ও রেফের পরে তৎসম শব্দে ষ ব্যবহৃত হয়। যেমন: ঋষি, কৃষক, বর্ষ ইত্যাদি। (ব্যতিক্রম : কৃশতা, কৃশকায়)।

২. অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনির এবং ক, খ, প, ফ ও র এর পরের বিভক্তি  বা প্রত্যয়ে সর্বদা ষ হয়।

যেমন: আবিষ্কার, সুষমা, মুমূর্ষু, বিষণ্ন ইত্যাদি। (ব্যতিক্রম : বিসদৃশ, বিশ)।

 

পরিশেষে, আশাকরি এই ‘ণ-ত্ব ও ষ-ত্ব বিধান বলতে কী বুঝ? | উদাহরণ সহ দুইটি করে ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধান লিখ’ আর্টিকেলটি থেকে এ বিষয়ে ভালোভাবে বুঝতে পেরেছেন।

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment