ভালো ও পাকা তরমুজ চেনার উপায় জেনে যারাই তরমুজ কিনে বাসায় নিয়ে গেছে তাদের ভিতর অনেকেই ইতমধ্যে ঠকেছেন।
কারণ তরমুজের উপরে চাকচিক হলেই যে সে তরমুজ ভালো হবে এমন কোনো কথা নেই।
তাই আপনি তরমুজ কিনতে গিয়ে যে আর না ঠকেন সেজন্যই আজকের এই আর্টিকেলটি লেখা।
আজকের এই আর্টিকেলটি পড়লে আপনি বাজারে গিয়ে খুব সহজেই পাকা ও ভালো তরমুজ চিনতে পারবেন বা ভালো তরমুজ খুঁজে বের করতে পারবেন।
তাই আর দেরী না করে চলুন মূল আর্টিকেলে আসা যাক।
কিভাবে পাকা তরমুজ চিনবো? | How to find a good watermelon in Bangla?
পাকা বা ভালো তরমুজ চেনার অনেক উপায় রয়েছে যার মাধ্যমে আপনি ভালো ও পাকা তরমুজ খুঁজে বের করতে পারবেন বা চিনতে পারবেন।
যেমন: তরমুজের গায়ের রং দেখে, তরমুজের গায়ে শব্দ করে, তরমুজের গায়ের দাগ দেখে ইত্যাদি।
উপরোক্ত উপায় গুলোর মাধ্যমে খুজ সহজেই ভালো ও পাকা তরমুজ খুঁজে বের করা যায়।
নিচে আমি আপনাদের ছবি সহকারে ভালো ও পাকা তরমুজ চেনার উপায় দেখিয়ে দিবো।
ভালো ও পাকা তরমুজ চেনার ৬টি উপায় | 6 Tips to find a good watermelon in Bangla
১. তরমুজের বোটা: তরমুজের বোটা দেখেই কিন্তু সহজে নির্বাচন করা যায় যে কোনটা ভালো তরুমুজ আর কোনটা ভালো তরমুজ নয়।
উদহরণস্বরূপ: নিচের ছবিটি ভালোভাবে লক্ষ করুন,

এখানে ছবিতে দেখুন প্রথম তরমুজটির বোটাটি একদম কাঁচা, তারমানে এই তরমুজটি এখনো ভালোভাবে পাকেনি। তরমুজের বোটা কাঁচা দেখলে এমন তরমুজ কিনবেন।
দ্বিতীয় তরমুজটির বোটা দেখুন শুকিয়ে গিয়েছে। তারমানে এই তরমুজটি নেওয়া যায় এটি ভালো আছে।
তরমুজ কেনার সময় সবসময় শকনো বোটা দেখে নিবেন।
২. তরমুজের রং: তরমুজের রং দেখেও আপনি সহজেই বুঝতে পারবেন যে কোন তরমুজটি ভালো এবং কোন তরমুজটি ভালো নয়।
উদাহরণস্বরূপ: উপরের ইমেজটিই দেখুন প্রথম তরমুজটির রং একটু বেশি গাঢ়, তারপরেরটি হালকা সাদা, তারপরেরটি আরো বেশি সাদা।
তরমুজ কেনার সময় মনে রাখবেন যেই তরমুজটির রং বেশি গাঢ় সেটি এখনো ভালোভাবে পাকেনি। তাই এখানে ছবির প্রথম তরমুজটি কাচাঁ এবং দ্বিতীয় পাকা ও তৃতীয় আরও বেশি পাকা।
৩. তরমুজের মাঠের দাগ: তরমুজটি যখন মাঠে থাকে এবং তরমুজের যেদিক মাটির দিকে থাকে সেই দিকে একটি দাগ পরে, এই দাগ দেখেও খুব সহজেই ভালো ও মন্দ তরমুজ যাচাই করা যায়।
উদাহরণস্বরূপ: নিচের ছবিটি দেখুন,

ছবিতে প্রথম তরমুজটি দেখুন যেদিক মাটির পাশে ছিল সেই দিকের রংটি সাদা সাদা, অর্থাৎ এই তরমুজটি এখনো পাকেনি। যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ছবিটি দেখুন সেগুলো হলুদ ও গাঢ় হলুদ হয়েছে।
তরমুজের মাঠের দাগ যদি হলুদ ও গাঢ় হলুদ থাকে তাহলে সেই তরমুজ গুলো ভালোভাবে পেকেছে।
আরও পড়ুন:
- অনলাইনে জমির মালিকানা বের করার নিয়ম
- অনলাইনে জমির খতিয়ান বের করার নিয়ম
- ইএমআই ও কিস্তিতে যে কোন ফ্রিজ কেনার নিয়ম
- বিকাশ অ্যাপ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত লোন নেয়ার নিয়ম
- ঢাকার কোথায় কোথায় সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনা বেচা করা হয়?
৪. তরমুজের ওজন: তরমুজের ওজন পরিমাপ করেও আপনি ভালো ও মন্দ তরমুজ নির্বাচন করতে পারবেন।
এজন্য তরমুজের দোকানে তরমুজ প্রথমে হাতে নিয়ে ওজন বুঝবেন। যেটির ওজন ভালো থাকবে সেই তরমুজটিও ভালো হওয়ার সম্ভবনা বেশি থাকবে।
৫. তরমুজের শব্দ শুনে: তরমুজ হাতে নিয়ে আঙ্গুল দিয়ে টোকা দিবেন, যেই তরমুজটি ঠন ঠন আওয়াজ করবে সেটি ভালো নয়। আর যেই তরমুজটি ড্যাব ড্যাব আওয়াজ করবে সেটি ভালো বা ভালোভাবে পেকেছে।
৬. আঙ্গুল দিয়ে পরিক্ষা: আঙ্গুল দিয়েও সহজে ভালো ও মন্দ তরমুজ নির্বাচন করা যায়।
যেমন: নিচে তরমুজের ছবিটি দেখুন,

ছবিতে দেখুন তরমুজের গায়ে দাগ রয়েছে এবং একটি দাগ থেকে আরেকটি দাগের ভিতর গ্যাপ বা ফাকা যায়গা রয়েছে।
আপনি সেই ফাকা যায়গায় দুটো আঙ্গুল বসাবেন, যদি আঙ্গুল দুটো ফাকার ভিতর সুন্দর ভাবে সেটি হয়ে যায় তাহলে বুঝবেন সেটি ভালো তরমুজ।
আর যদি আঙ্গল বসালে আঙ্গুল দাগের উপর পরে বা ফাকা যায়গা কম থাকে তাহলে বুঝবেন সেই তরমুজটি ভালো নয়।
এতক্ষণ থেকে যেই তরমুজের ছবি গুলো দেখানো হলো সেগুলো কাটার পরে কিরকম ফলাফল পাওয়া গিয়েছে তা জানতে বা বুঝতে নিচের ছবিটি দেখুন।

আর্টিকেলটি এ পর্যন্তই। আশাকরি এই আর্টিকেলটি পড়ার পর আর তরমুজ কিনে ঠকবেন না। এখন থেকে খুব সহজেই ভালো ও খারাপ তরমুজ চিনতে পারবেন।
ধন্যবাদ।



![কিভাবে ডুয়েল কারেন্সি কার্ড করবেন? [ ফুল গাইড ]](https://trickbdblog.com/wp-content/uploads/2024/04/Screenshot_184.webp)