জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে অর্জন করেছেন ‘বিদ্রোহী কবি’ খ্যাতি। সেটা যেমন ‘অগ্নিবীণা’ কাব্য রচনার জন্য তেমনি পরাধীনতা, সামাজিক রক্ষণশীলতা, গোঁড়ামি, সাম্প্রদায়িকতা, দারিদ্র ও অসাম্যের বিরুদ্ধে আপোষহীন লেখনী পরিচালনার জন্যও।
কাজী নজরুল ইসলাম তার সাহিত্যে যে বাণী উচ্চারণ করেছেন নিজের জীবনে ও কর্মে তার প্রতিফলন ঘটিয়েছেন ‘অগ্নিবীণা’ কাব্যটিতে। কবির যে বিদ্রোহ চেতনা পরিলক্ষিত হয় সেটা সত্যিই বিরল।
ধূমকেতু হচ্ছে এই ‘অগ্নিবীণা’ কাব্যের একটি অন্যতম কবিতা।
ধূমকেতু কবিতার মূলভাব
ধূমকেতু হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রিয় ও বহুল ব্যবহৃত প্রতীক। এই জ্যোতিষ্কটি অমঙ্গলের প্রতীক এবং অশুভ লক্ষণ বলে বিবেচিত হওয়ায় ধ্বংসের প্রতীক হিসেবে নজরুল বারবার ব্যবহার করেছেন। ধূমকেতুকে অন্যন্য কবিতায় সর্বনাশের প্রতীক হিসেবে চিহ্নিত করলেও ‘অগ্নিবীণা’ কাব্যের ‘ধূমকেতু’ কবিতায় এ জ্যোতিষ্কটিকে স্রষ্টার শনি এবং মহাবিপ্লবের হেতু হিসেবে বিবেচনা করা হয়েছে।
আলোচ্য কবিতায় ধূমকেতু একাধারে কাজী নজরুল ইসলামের স্রষ্টার বিরুদ্ধে সৃষ্টির বিদ্রোহের এবং মহা বিপ্লবের প্রতীক হিসেবে গৃহীত। সে জন্যই এ কবিতায় বারবার ব্যবহৃত হয়েছে এ দুইটি পঙক্তি
”আমি যুগে যুগে আসি, আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু
এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু!”
ধূমকেতুর সে চিত্র, যে রূপ এ কবিতায় তুলে ধরা হয়েছে তা কেবল ভীষণ নয় শ্বাসরোধকারীও বটে-
সাত-সাতাশ নরক জ্বালা জ্বলে মম ললাটে!
মম ধূম কুন্ডলী করেছে শিবের ত্রিনয়ন ঘন ঘোলাটে!
ধূমকেতু কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
এবার ধূমকেতু কবিতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর জানবো।
’ধূমকেতু’ কবিতাটি প্রথম কোথায় প্রাশিত হয়?
উত্তর: ’ধূমকেতু’ কবিতাটি প্রথম প্রকাশিত হয় ’ধূমকেতু’ পত্রিকায় ১৯২২ এর আগস্ট সংখ্যায়।
’ধূমকেতু’ হয়ে কবি কেন এসেছেন?
উত্তর: কবি ধূমকেতু হয়ে মহাবিপ্লবের জন্য এসেছেন।
’ধূমকেতু’ কবিতার প্রধান কথা কী?
উত্তর: ’ধূমকেতু’ কবিতার প্রথম কথা হচ্ছে ’স্রষ্টার চেয়ে সৃষ্টি বড়’।
ধূমকেতু রূপ কবির ললাটে কী জ্বলে?
উত্তর: ধূমকেতু রূপে কবির ললাটে সাতশ নরক জ্বালা জ্বলে।
ধূমকেতু কাকে চুষে খায়?
উত্তর: স্রষ্টারে।
ধূমকেতু আরো কতটি বিশ্ব গ্রাস করতে পারে?
উত্তর: ধূমকেতু আরো ত্রিশটি বিশ্ব গ্রাস করতে পারে।
ভগবান আজ ত্রাসে কাঁপে কেন?
উত্তর: এই ভয়ে ভগবান কাঁপে যে শেষে কিনা স্রষ্টার চেয়ে সৃষ্টি বড় হয়ে যায়।
ধূমকেতুর পুছে কারা উদগারে বিষ ফুৎকায়?
উত্তর: ধূমকেতুর পুছে কোটি নাগ শিশু উদগারে বিশ ফুৎকায়।
আরও পড়ুন:
- বিদ্রোহী কবিতার মূলভাব ও জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
- আবেগ ও আবেগিক বিকাশ কি? | আবেগিক বিকাশের বৈশিষ্ট্য
- চর্যাপদের শিল্পমূল্য নির্ণয় কর
- চর্যাপদ নিয়ে ৫০+ টি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
- সামাজিক পরিবর্তন বলতে কী বুঝায়?
- বারমাসী বা বারমাস্যা বলতে কী বুঝ?
- কপোতাক্ষ নদ কবিতার মূলভাব, MCQ ও জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
পরিশেষে বলা যায় যে, ‘ধূমকেতু’ কবিতাটি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও শিল্পজীবনের প্রতীক। এ কবিতায় কবি স্পষ্ট করে তাঁর অবস্থান ও কর্মকে ব্যাখ্যা করেছেন। এ কবিতায়ও প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে উচ্চকণ্ঠে প্রতিবাদ করে গেছেন।



