তথ্য প্রযুক্তির এই যুগে প্রতিনিয়তই এমন কিছু জিনিস তৈরি হচ্ছে এবং মার্কেটে আসতেছে যা মানুষকে তাক লাগিয়ে দিচ্ছে। এমনই একটি জিনিস আবিষ্কার হচ্ছে এআই (Ai)।
Ai মার্কেটে আসার পর অনেকের যেমন চাকরি হারানোর আশঙ্কা রয়েছে, তেমনি আবার এআই মানুষের কাজকে করেছে অনেক সহজ এবং সময় সাশ্রয়ী।
আজকে আমরা শিখবো যে কিভাবে এআই দিয়ে চমৎকার ছবি এডিট করা যায়?, Ai দিয়ে চমৎকার ছবি এডিটিং করা সহজ নিয়ম এইসব বিষয় নিয়ে।
তাই আর দেরী না করে চলুন মূল আলোচনা শুরু করা যাক।
কিভাবে এআই দিয়ে ছবি এডিট করবো?
আপনি চাইলে ওয়েবসাইটের মাধ্যমে অথবা মোবাইল এপসের মাধ্যমে দুইভাবেই এআই দিয়ে ছবি এডিট করতে পারবেন। এবং দুই উপায়ই সময় সাশ্রয়ী।
আপনি ওয়েবসাইটের মাধ্যমেই হোক কিংবা এপসের মাধ্যমেই হোক দুটোতেই Ai এর সাহায্যে খুব দ্রুত অর্থাৎ এক মিনিটের মধ্যেই আপনার সাধারণ ছবি অসাধারণ ভাবে এডিট করতে পারবেন।
এখানে আমরা এআই দিয়ে কিভাবে ওয়েবসাইট ও মোবাইল এপসের মাধ্যমে ছবি এডিট করা যায় সে দুটি নিয়মেই আপনাদের এখন দেখিয়ে দিবো।
অনলাইনে এআই দিয়ে ছবি এডিট করার নিয়ম
অনলাইনের মাধ্যমে এআই দিয়ে ছবি এডিট করার জন্য আপনাদের প্রথমে এই pfpmaker ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে।
ওয়েবসাইটটিতে প্রবেশ করলে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেইস আসবে।

এখানে আপনি ‘Upload Photo‘ নামের একটি অপশন পাবেন। সেটিতে ক্লিক করে আপনি যে ছবিটি এডিট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন।
তারপর অটোমেটিকালি আপনার ছবিটি এআই এর সাহায্যে এডিট হয়ে আপনার সামনে আসবে।
উদাহরণ স্বরূপ নিচের ছবিটি দেখুন।

ছবিটি এডিট হয়ে যাওয়ার পর আপনি চাইলে বাম পাশের বাটনটিতে ক্লিক করে ছবিটি সংরক্ষণ করতে পারবেন আবার ডান পাশের বাটনটিতে ক্লিক করে ছবিটি আরও এডিট করতে পারবেন।
আরও ভালোভাবে বুঝার জন্য নিচের ছবিটি দেখুন।

আশাকরি উপরের ছবিটি দেখে বুঝতে পেরেছেন যে অনলাইনের মাধ্যমে এআই দিয়ে ছবি এডিট করার আগে ছবিটি কেমন ছিলো এবং এডিট করার পরে ছবিটি কেমন হয়েছে।
মোবাইলে এআই দিয়ে ছবি এডিট করার নিয়ম
মোবাইলে Ai দিয়ে ছবি এডিট করার জন্য আপনার ফোনে প্রথমে একটি এপস ইনস্টল করতে হবে।
এপসটি ইনস্টল করার জন্য প্রথমে আপনার ফোনের ‘Play Store’ এ যান, তারপর সার্চ বারে ‘Switch light’ লিখে সার্চ করেন। প্রথমে যে এপসটি সেটি ইনস্টল করে নিবেন আপনার ফোনে।

এপসটি ইনস্টল করা হয়ে গেলে সেটি ওপেন করবেন। ওপেন করলে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেইস আসবে।

Switch light এপটিতে প্রবেশ করে একটু নিচের দিকে তাকালে ‘Start from photo’ নামের একটি অপশন দেখতে পাবেন। এই Start from photo অপশনটিতে ক্লিক করে আপনি যে ছবিটি এআই দিয়ে এডিট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিলেই আপনার ছবিটি এখানে অটোমেটিকভাবে এডিট হয়ে যাবে।
তাছাড়াও আপনি এপটির হোম পেজেই এডিট করা অনেকগুলো ডেমো ইমেজ বা ছবি দেখতে পাবেন। যে ছবিটি আপনার পছন্দ হয়, সেটির উপর ক্লিক করলে আপনাকে ছবি আপলোড করার একটি অপশন দেখাবে। উদাহরণ স্বরূপ নিচের ছবিটি দেখুন।

এই অপশনটিতে ক্লিক করে আপনার কাঙ্খিত ছবিটি আপলোড করে দিলেই অটোমেটিকভাবে সেই ডেমো ইমেজটির মতোন আপনার ছবিটি এডিট হয়ে যাবে।
আরও পড়ুন:
- নগদ একাউন্টের পিন রিসেট করার নতুন নিয়ম
- কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন | Wifi Password বের করার সকল নিয়ম
- কিভাবে উইন্ডোজ ১০ অটো আপডেট পারমান্টেলি বন্ধ করতে হয়?
- ওয়ার্ডপ্রেসে কিভাবে ব্লগ পোস্ট পারমান্টেলি ডিলেট করবো?
- How to disable emergency call on Motorola Moto G10 power in Bangla
পরিশেষে, আশাকরি এই ‘Ai দিয়ে চমৎকার ছবি এডিটিং করার সহজ নিয়ম’ আর্টিকেলে দেখানো এআই দিয়ে ছবি এডিট করার নিয়ম গুলো আপনার পছন্দ হয়েছে এবং এই আর্টিকেল থেকে আপনি একটু হলেও উপকৃত হয়েছেন।



