আপনি কি টেলিগ্রামে গ্রুপ তৈরি করেছেন? এখন সেটি ডিলিট করতে চাচ্ছেন? তবে এই আর্টিকেলটি আপনার জন্যই।
এই আর্টিকেলে টেলিগ্রাম গ্রুপ কিভাবে ডিলিট করবো? বা টেলিগ্রাম গ্রুপ ডিলিট নিয়ম ছবি সহ দেখানো হয়েছে।
তাই আর দেরী না করে চলুন মূল আর্টিকেল শুরু করা যাক।
টেলিগ্রাম গ্রুপ ডিলিট করার নিয়ম
নিচে ধাপে ধাপে টেলিগ্রাম গ্রুপ কিভাবে ডিলিট করবেন বা টেলিগ্রাম গ্রুপ ডিলিট করার নিয়ম দেখানো হলো:
ধাপ ০১: টেলিগ্রাম গ্রুপ (Telegram Group) ডিলিট করার জন্য প্রথমে আপনার টেলিগ্রাম একাউন্ট এ যান এবং আপনার টেলিগ্রাম গ্রুপ এ প্রবেশ করুন। টেলিগ্রাম গ্রুপে প্রবেশ করার পর নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেইস আসবে।

এখান থেকে আপনার টেলিগ্রাম গ্রুপের নামটির উপর ক্লিক করবেন।
ধাপ ০২: গ্রুপের নামের উপর ক্লিক করার পর আপনার সামনে নিচের ছবিটির মতোন আরেকটি ইন্টারফেস আসবে।

এখানে উপরের দিকে কলমের মতোন একটি চিহ্ন দেখতে পাবেন সেটিতে ক্লিক করবেন।
ধাপ ০৩: কলমের মতোন চিহ্নটিতে ক্লিক করার পরে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি পেইজ আসবে।

এই পেইজটিতে স্ক্রল করে একটু নিচের দিকে আসলে ‘Delete and leave group‘ নামের একটি অপশন দেখতে পাবেন। সেটিতে ক্লিক করবেন।
ধাপ ০৪: ‘Delete and leave group‘ অপশনে ক্লিক করার পরে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি পপ আপ উইন্ডো আসবে।

এখানে ‘Delete the group for all members‘ নামের একটি অপশন দেখতে পাচ্ছেন। এটির অর্থ হচ্ছে আপনি যদি এখানে টিক দেন তাহলে আপনার টেলিগ্রাম গ্রুপটি আপনার গ্রুপের সকল সদস্যের কাছ থেকে ডিলিট হয়ে যাবে। আর যদি এখানে টিক না দেন তাহলে গ্রুপটি শুধু মাত্র আপনার কাছ থেকেই ডিলিট হবে এবং গ্রুপের সদস্যের কাছে থেকে যাবে। সিদ্ধান্ত এখন আপনার।
তারপর একটু নিচেই ‘Delete Group‘ নামের একটি অপশন দেখতে পাবেন। এটিতে ক্লিক করবেন। ক্লিক করার ২-৩ সেকেন্ডের মধ্যেই আপনার টেলিগ্রাম গ্রুপটি সফলভাবে ডিলিট হয়ে যাবে।
আরও পড়ুন:
- টেলিগ্রাম একাউন্ট ডিলিট করার নিয়ম (সম্পূর্ণ গাইডলাইন)
- নতুন টেলিগ্রাম চ্যানেল খোলার নিয়ম (সম্পূর্ণ গাইডলাইন)
- টেলিগ্রাম চ্যানেল ডিলিট করার নিয়ম (সম্পূর্ণ গাইডলাইন)
- টেলিগ্রাম গ্রুপ খোলার নিয়ম (সম্পূর্ণ গাইডলাইন)
শেষ কথা: আপনার যদি কোনো প্রয়োজনে টেলিগ্রাম গ্রুপ ডিলিট করার দরকার পরে তবে এই আর্টিকেলে দেখানো ধাপ গুলো অনুসরণ করে খুব সহজেই আপনার টেলিগ্রাম গ্রুপটি ডিলিট করতে পারবেন।



