বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপ টেলিগ্রামে আপনি চাইলে খুব সহজেই একটি গ্রুপ তৈরি করে সেখানে বড় একটি কমিউনিটি দাড় করাতে পারবেন।
সেজন্য আজকের আর্টিকেলে আলোচনা করা হয়েছে যে কিভাবে একটি টেলিগ্রাম গ্রুপ খুলবো? বা টেলিগ্রাম গ্রুপ খোলার নিয়ম।
টেলিগ্রাম গ্রুপ খোলার নিয়ম
নিচে আমরা ধাপে ধাপে দেখবো যে কিভাবে একটি টেলিগ্রাম গ্রুপ (Telegram Group) খুলতে হয়? বা টেলিগ্রাম গ্রুপ খোলার নিয়ম:
ধাপ ০১: টেলিগ্রাম গ্রুপ তৈরি করার জন্য প্রথমে আপনার টেলিগ্রাম একাউন্টে প্রবেশ করুন। আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেইস আসবে।

এখানে কলমের মতোন একটি চিহ্ন পাবেন সেটিতে ক্লিক করবেন।
ধাপ ০২: কলমের মতোন চিহ্নটিতে ক্লিক করলে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি পেইজ আসবে।

এখানে ‘New Group‘ নামের একটি অপশন পাবেন সেটিতে ক্লিক করতে হবে।
ধাপ ০৩: ‘New Group’ অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে নিচের ছবিটির মতোন আরও একটি পেইজ আসবে।

এখানে আপনাকে দেখাচ্ছে যে আপনি একটি টেলিগ্রাম গ্রুপে সর্বোচ্চ ২ লাখ মেম্বার যুক্ত করতে পারবেন। এবং নিচে আপনার ফ্রেন্ড তালিকার অনেকের টেলিগ্রাম আইডি দেখাবে। আপনি চাইলে এখান থেকেও যাকে প্রয়োজন আপনার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার জন্য ইনভাইট করতে পারবেন।
তারপর নিচের দিকে একটি তীর চিহ্ন দেখতে পাবেন সেটিতে ক্লিক করতে হবে।
ধাপ ০৪: তীর চিহ্নটিতে ক্লিক করার পর আপনার নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেইস আসবে।

এখানে ক্যামেরার চিহ্নটিতে ক্লিক করে আপনার টেলিগ্রাম গ্রুপের জন্য একটি প্রোফাইল পিকচার এড করে দিবেন এবং পাশে থাকা নামের অংশে আপনার গ্রুপের জন্য একটি নাম দিবেন।
আপনি যদি চান যে এক সপ্তাহ বা এক মাস পর আপনার গ্রুপের মেসেজ গুলো যেন অটো ডিলিট হয়ে যায় তাহলে ছবিতে নিচে থাকা ‘Auto-Delete Messages‘ অপশনে ক্লিক করে সময় নির্বাচন করে দিবেন।
আর যদি আপনি মেসেজ অটো ডিলিট করতে না চান তবে সেই অপশনটি অফ করে রাখবেন। এবং নিচে থাকা টিক চিহ্নটিতে ক্লিক করবেন।
টিক চিহ্নটিতে ক্লিক করলেই আপনার টেলিগ্রাম গ্রুপটি তৈরি হয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপ তৈরি হয়ে গেলে নিচের ছবিটির মতোন দেখা যাবে।

আপনি চাইলে এখানে ‘Add Members‘ ক্লিক করে নতুন টেলিগ্রাম গ্রুপ মেম্বার এড করতে পারবেন। নিচে থাকা ‘Message‘ অপশনে ক্লিক করে মেসেজ করতে পারবেন।
ধাপ ০৫: আপনি যদি আপনার টেলিগ্রাম গ্রুপ সেটিংসে পরিবর্তন করতে চান তাহলে প্রথমে আপনার টেলিগ্রাম গ্রুপে প্রবেশ করেন। তারপর উপরে গ্রুপের নামের উপর ক্লিক করুন। আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেস আসবে।

এখানে উপরে কলমের মতোন চিহ্নটিতে ক্লিক করবেন।
ধাপ ০৬: কলমের মতোন চিহ্নটিতে ক্লিক করার পরে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি পেজ আসবে।

এখান থেকে আপনি আপনার টেলিগ্রাম গ্রুপের নাম, ছবি, গ্রুপ টাইপ, গ্রুপ ডিস্ক্রিপশন এড করতে বা পরিবর্তন করতে পারবেন।
এবং পরিবর্তন করা শেষে উপরে বা ডান দিকে থাকা টিক চিহ্নে ক্লিক করলেই পরবর্তন সেইভ হয়ে যাবে।
আরও পড়ুন:
- নতুন টেলিগ্রাম একাউন্ট খোলার নিয়ম (সম্পূর্ণ গাইডলাইন)
- টেলিগ্রাম একাউন্ট ডিলিট করার নিয়ম (সম্পূর্ণ গাইডলাইন)
- নতুন টেলিগ্রাম চ্যানেল খোলার নিয়ম (সম্পূর্ণ গাইডলাইন)
- টেলিগ্রাম চ্যানেল ডিলিট করার নিয়ম (সম্পূর্ণ গাইডলাইন)
শেষ কথা: টেলিগ্রাম গ্রুপ তৈরি করা বা খোলা তেমন কোন কঠিন কাজ নয়। আপনি যদি এই আর্টিকেলে দেখানো টেলিগ্রাম গ্রুপ খোলার নিয়ম গুলো সঠিকভাবে অনুসরণ করেন তবে খুব সহজেই একটি টেলিগ্রাম গ্রুপ তৈরি করতে পারবেন।



