সকাল-সন্ধ্যায় পঠিতব্য কয়েকটি গুরুত্বপূর্ণ দু’আ ও ফজিলত

Join Telegram Channel

এই লেখায় আমরা সকাল-সন্ধ্যায় পাঠ করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দোয়া ও তার ফজিলত সম্পর্কে নিচে আলোচনা করেছি। যা জেনে রাখা ভালো। সকাল-সন্ধ্যায় মহান আল্লাহর জিকির ও দু’আ পাঠ করা মুমিনের অন্তরে প্রশান্তি জোগায় এবং সারাদিনের সকল অনিষ্ট থেকে হিফাযতের শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে।

পবিত্র কুরআনে আল্লাহ তা’আলা ইরশাদ করেছেন, “হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল-সন্ধ্যায় তাঁর পবিত্রতা ঘোষণা করো।” (সূরা আহযাব: ৪১-৪২)

এই আর্টিকেলে আমরা কিছু গুরুত্বপূর্ণ ’সকাল-সন্ধ্যার দোয়া ও জিকির বা সকাল-সন্ধ্যার মাসনুন আমল’ সম্পর্কে জানবো।

তাই দেরী না করে চলুন সকাল-সন্ধ্যায় পঠিতব্য কয়েকটি গুরুত্বপূর্ণ দু’আ ও ফজিলত সম্পর্কে জেনে নেওয়া যাক।

 

কোন দোয়া গুলো সকাল-সন্ধ্যায় পাঠ করতে হয়? (মাসনুন আমল)

 

সকাল-সন্ধ্যায় পঠিতব্য কয়েকটি গুরুত্বপূর্ণ দু’আ ও ফজিলত নিচে দেওয়া হলো:

১.

اللهم أنت ربي لا إل إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من ثم ما صنعت أبوء لك بنعمتك على وأبوء بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنتَ.

অর্থ: ‘হে আল্লাহ। আপনি আমার প্রতিপালক, আপনি ছাড়া সত্য কোন উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন। আমি আপনার বান্দা। আমি আমার সাধ্যমত আপনার প্রতিশ্রুতিতে অঙ্গীকারাবদ্ধ। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে আপনার নিকট আশ্রয় চাচ্ছি। আমি আপনার অনুগ্রহকে স্বীকার করছি এবং আমার পাপও স্বীকার করছি। অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। নিশ্চয় আপনি ব্যতীত কেউ ক্ষমাকারী নেই’।

রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যাক্তি নিবিষ্টচিত্তে উক্ত দু’আ দিনে পাঠ করবে এবং সন্ধ্যার পূর্বে মারা যাবে, সে জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে। আর যে ব্যাক্তি ইয়াক্বীনের সাথে উক্ত দু’আ রাতে পাঠ করবে এবং সকাল হওয়ার আগে মারা যাবে, সেও জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে। (ছহীহ বূখারী হা/৬৩০৬, ২/৯৩২ পৃঃ মিশকাত হা/২৩৩৫)

২.

سبحان الله وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَرِضَا نفسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ

উচ্চারণ: সুবহা-নাল্ল-হি ওয়া বিহামদিহী ‘আদাদা খলক্বিহী ওয়া রিযা নাফসিহী ওয়া যিনাতা ‘আর্শিহী ওয়া মিদা-দা কালিমা-তিহী, (৩ বার)।

অর্থ: আমি আল্লাহর মহত্ত্ব ও প্রশংসা জ্ঞাপন করছি তাঁর সৃষ্টিকুলের সংখ্যার সমপরিমাপ, তাঁর সত্তার সন্তুষ্টির সমতুল্য এবং তার আরশের ওযন ও কালেমা সমূহের ব্যাপ্তি সমপরিমাণ। (ছহীহ মুসলিম হা/২৭২৬: মিশকাত হা/২৩০১)

৩.

بسم الله الذي لا يحرُ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيم

উচ্চারণ: বিসমিল্লা-হিল্লা-যী লা-ইয়াযুররু মা’আসমিহী শাইয়ুং ফিল আরযি ওয়া লা-ফিস সামা-য়ি ওয়া হুয়াস সাম‘উল আলীম (৩ বার)।

অর্থ: আমি ঐ আল্লহর নামে আরম্ভ করছি যার নামে আরম্ভ করলে আসমান ও যমীনের কোন কিছুই ক্ষতিসাধন করতে পারবে না। যিনি শুনেন এবং দেখেন।

যে ব্যাক্তি সকাল-সন্ধ্যায় উক্ত দোয়া ৩ বার করে পড়বে বালা মসিবত তাকে স্পর্শ করতে পারবে না। (ছহীহ আবুদাউদ হা/৫০৮৮: ছহীহ মিশকাত হা/ ২৩৯১)

৪.

سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ

উচ্চারণ: সুবহা-নাল্ল-হিল ‘আযীম ওয়া বিহামদিহি।

অর্থ: আমি উচ্চ মর্যাদাশীল আল্লাহর প্রসংশা সহকারে পবিত্রতা বর্ণণা করতেছি। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যাক্তি উক্ত দু’আ সকালে ১০০ বার এবং বিকালে ১০০ বার বলবে, তাকে এমন মর্যাদা দেয়া হবে, যে মর্যাদা সৃষ্টিকুলের মধ্যে আর কোন ব্যাক্তিকে দেয়া হবে না। (সুনানে আবুদাউদ হা/৫০৯১: মিশকাতুল মাসাবীহ হা/২৩০২)

 

আরও পড়ুন:

 

পরিশেষে, নিয়মিত এই লেখায় উল্লিখিত আমলগুলো পাঠ করার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক নিবিড় হয় এবং দৈনন্দিন জীবনে এক বিশেষ বরকত ও প্রশান্তি অনুভূত হয়। সেজন্য আমরা ব্যাস্ততা বা অলসতার কারণে যে এই অমূল্য সওয়াব থেকে বঞ্চিত না হই সেদিকে খেয়াল রাখবেন। আল্লাহ তা’আলা আমাদের সবাইকে সুন্নাহ মোতাবেক সকাল-সন্ধ্যার জিকিরগুলো নিয়মিত আদায় করার তাওফিক দান করুন এবং আমাদের সকল প্রকার অনিষ্ট থেকে হিফাযত করুন। আমীন।

লেখাটি ভালো লাগলে আপনার শুভাকাঙ্খিদের সাথে সেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন।

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment