মোবাইল বলা হয়ে থাকে মিনি কম্পিউটার বা পকেট কম্পিউটার। কারন কম্পিউটার দিয়ে করা যায় এমন অনেক কাজই হাতে থাকা মোবাইল ফোন দিয়েও করা যায়।
আজ এই আর্টিকেল থেকে আমরা জানবো যে মোবাইল দিয়ে কি ব্লগিং যায়?
ব্লগিং যে সকল কাজ করা হয় তা ইন্টারনেট কানেকশন চালু করে যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করে করতে হয়।
এর জন্য বড় ধরনের কোনো সফটওয়্যারের প্রয়োজন হয় না।
আর আমরা সবাই জানি যে মোবাইল ফোনের মাধ্যমে খুব ভালো ভাবেই ইন্টারনেট ব্যবহার করা যায়,কোনো প্রবলেম হয় না।
যেহেতু মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যায় তাই এটাও বলা যায় যে মোবাইল ফোন দিয়ে ব্লগিংও করা যায়।
ব্লগিং নিয়ে আমার ব্যাক্তিগত কিছু কথা আপনাদের সাথে সেয়ার করি….
ব্লগিং শব্দটির সাথে আমার প্রথম পরিচয় হয় মোবাইল ফোনের মাধ্যমে।
তারপর ইউটিউব, ফেসবুক ও গুগল ঘেটে ঘেটে আমি প্রথম ব্লগিং শিখি এবং মোবাইল ফোনের মাধ্যমেই ব্লগিং শুরু করে দেই।
প্রথমে অনেক দিন সফলতার মুখ দেখতে পাইনি, একসময় হতাশ হয়ে গিয়েছিল এবং ভেবেছিলাম যে মোবাইল দিয়ে মনে হয় ব্লগিং করা সম্ভব হবে না।
কিন্তু আমি হাল ছেড়ে দেই নি।
একটার পর একটা ওয়েবসাইট তৈরি করে গেছি।
অবশেষে মোবাইল দিয়েই একটি ওয়েবসাইটে আমি গুগল এডসেন্স এপ্রুভাল পেয়ে যাই।
এর ভিতর আর আমি কোনো কম্পিউটার বা ল্যাপটপ ক্রয় করিনি।
মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করে সেখান থেকে ইনকাম করার পর সেই টাকা দিয়ে আমি কম্পিউটার ক্রয় করেছি।
আরও পড়ুন:
- নতুন ব্লগার হতে কি কি কিওয়ার্ড নিয়ে কাজ করা উচিত ২০২৪?
- ব্লগিং করতে হলে কী কী শিখতে হবে?
- ব্লগিংয়ে সফল হওয়ার ১০টি কার্যকরী উপায়
- Blogger post লেখা সম্পর্কে ৮টি গুরুত্বপূর্ণ টিপস
- চাকরি ছাড়া কি আয় করার কোনো উপায় আছে?
আশাকরি এই আর্টিকেলে পরে আপনি বুঝতে পেরেছেন যে মোবাইল দিয়েও ব্লগিং করা সম্ভব।
এ বিষয় নিয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন থেকে থাকে তা কমেন্ট বক্সে জানাবেন ।
ধন্যবাদ।



