ব্লগিং করে প্রতিমাসে কত টাকা ইনকাম করা যায় এটা কোনো সাকসেসফুল ব্লগারও আপনাকে বলতে পারবে না।
তার কারণ হচ্ছে এটা কোনো চাকরি নয় যে আপনাকে কেউ মাস শেষে নির্দিষ্ট একটা অঙ্কের টাকা দিবে।
ব্লগিং হচ্ছে আপনার নিজস্ব একটা কোম্পানি বা ব্যবসার মতোন। এখানে আপনি যেমন সময় ও শ্রম দিবেন সেই অনুপাতেই ইনকাম করতে পারবেন।
পুরো আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়লে আপনি একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন ব্লগিং করে কত টাকা আয় করা যায়?
ব্লগিংয়ের ইনকাম পুরোটাই নির্ভর ভিজিটরের উপর।
যদি আপনার ওয়েসাইটে ভিজিটর বেশি হয় তাহলে আপনার ইনকামও বেশি হবে।
আর যদি আপনার ওয়েবসাইটে ভিজিটর কম থাকে তাহলে আপনার ইনকামও কম হবে।
এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কত ভিজিটরে কত টাকা পাব?
আসলে এই প্রশ্নটিরও সঠিক কোনো উত্তর নেই।
তার কারণ হচ্ছে প্রতি এক হাজার পেজ ভিউয়ে কেও ৩-৫ ডোলার পর্যন্ত ইনকাম করে থাকে আবার কেউ প্রতি এক হাজার পেজ ভিউয়ে ১ ডোলারও ইনকাম করতে পারে না।
এমনটা কারণ হচ্ছে হাই সিপিসি কিওয়ার্ড ও লো সিপিসি কিওয়ার্ড সম্পর্কে ধারণা না থাকে।
আরও পড়ুন:
- নতুন ব্লগার হতে কি কি কিওয়ার্ড নিয়ে কাজ করা উচিত ২০২৪?
- ব্লগিং করতে হলে কী কী শিখতে হবে?
- ব্লগিংয়ে সফল হওয়ার ১০টি কার্যকরী উপায়
- Blogger post লেখা সম্পর্কে ৮টি গুরুত্বপূর্ণ টিপস
- মোবাইল দিয়ে কি ব্লগিং করা যায়?
হাই সিপিসি কিওয়ার্ড হচ্ছে এমন কিছু কিওয়ার্ড যে গুলো নিয়ে সাইটে আর্টিকেল লিখলে অল্প ভিজিটরে বেশি টাকা ইনকাম করা যায়। উদাহরণস্বরূপ: একটা হাই সিপিসি কিওয়ার্ড বা নিশ হচ্ছে, ‘হেল্থ’।
আবার লো সিপিসি কিওয়ার্ড নিয়ে আর্টিকেল লিখলে বেশি ভিজিটরেও বেশি টাকা ইনকাম হয় না। উদাহরণস্বরূপ: একটা লো সিপিসি কিওয়ার্ড বা নিশ হচ্ছে, ‘ইন্টারটেইন্টমেন্ট’।
আপনাদের বুঝার সুবিদার্থে সহজ একটা হিসাব দেখিয়ে দেই।
মনে করেন এক লক্ষ পেজ ভিউয়ে ১০০ ডোলার দেয়, এখন আপনার সাইটের পেজ ভিউ যদি মাসে ৫ লক্ষ হয়ে থাকে তাহলে আপনার মাসে ইনকাম হবে ৫০০ ডোলার।
৫০০ ডোলার বর্তমান বাংলাদেশি টাকায় হিসাব করলে দারায় ৫০০*১০১.৩৮ = ৫০,৬৯০ টাকা।
অর্থাৎ ব্লগিং থেকে আপনার প্রতিমাসে ইনকাম দাড়াচ্ছে ৫০,৬৯০ টাকা।
এখন আপনার পেজ ভিউ ও সিপিসির উপর নির্ভর করে ইনকাম এর চেয়ে বেশিও হতে পারে আবার কমও হতে পারে।
এ বিষয় নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
ধন্যবাদ।


![ঈদুল ফিতরের নামাজ আদায় করার নিয়ম ২০২৬ [নিয়ম, নিয়ত, তাকবীর]](https://trickbdblog.com/wp-content/uploads/2024/02/www.trickbdblog.com-12.webp)
