ইন্টারনাল লিংক অন পেজ এসইওর একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ওয়েবসাইটের আর্টিকেলগুলোতে যদি আপনি সঠিকভাবে ইন্টারনাং লিংকিং করতে পারেন তাহলে আপনার ওয়েবসাইটের বাউন্স রেট (Bounce rate) অনেক কমে যাবে এবং ওয়েবসাইটের এনগেজমেন্ট (Engagement) অনেক বেড়ে যাবে।
তাছাড়া সঠিক নিয়মে ইন্টারনাল লিংক করার ফলে গুগল সার্চ রেজাল্টেও আপনার ওয়েবসাইট ভালো পারফরমেন্স করবে।
সেজন্যই মূলত এই আর্টিকেলে ইন্টারনাল লিংক কি (What is internal link in bangla?), কিভাবে ইন্টারনাল লিংক তৈরি করব বা ইন্টারনাল লিংক তৈরি করার নিয়ম এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
তাই দেরী না করে চলুন মূল আলোচনা শুরু করা যাক।
ইন্টারনাল লিংক কি/ ইন্টারনাল কাকে বলে?
একটি আর্টিকেলের ভিতর সেই ওয়েবসাইটের অন্যান্য আর্টিকেলকে বিভিন্ন উপায়ে লিংকিং করাকেই বলা হয় ইন্টারনাল লিংক। আর এই ইন্টারনার লিংককে ইনবাউন্ড লিংকও বলা হয়।
এখানে বুঝার বিষয় হচ্ছে আর্টিকেলের ভিতর যদি সেই ওয়েবসাইট বাদে অন্য কোন ওয়েবসাইটের আর্টিকেল লিংক করেন তখন কিন্তু সেটি আর ইন্টারনাল লিংক হবে না, সেটিকে তখন বলবে এক্সটারনাল লিংক।
সুতরাং, একই ওয়েবসাইটের বিভিন্ন আর্টিকেলকে একটি আর্টিকেলের ভিতর লিংকিং করলে সেটিকে বলা হবে ইন্টারনাল (Internal Link) লিংক।
কিভাবে ইন্টারনাল লিংক তৈরি করব?
ওয়েবসাইটে ইন্টারনাল লিংক করার কয়েকটি প্রকারভেদ বা ফরমেট রয়েছে। আপনি চাইলে বিভিন্ন আপনার আর্টিকেলে ইন্টারনাল লিংকিং করতে পারবেন। নিচে তিন (০৩) প্রকার ইন্টারনাল লিংকিংয়ের ফরম্যাট দেখানো হলো।
ইন্টারনাল লিংক তৈরি করার নিয়ম:
১. সরাসরি লিংক বসানো: আর্টিকেলের মাঝে সরাসরি সেই ওয়েবসাইটেরই অন্য একটি আর্টিকেলরের লিংক বসিয়েও ইন্টারনাল লিংক তৈরি করা যায়। যেমন: www.example.com/how-to-write-a-article ।
২. আর্টিকেলের টাইটেল সেয়ার করে লিংক বসানো: আপনার আর্টিকেলের ভিতর আপনার ওয়েবসাইটের অন্য একটি আর্টিকেলের টাইটেল এড করে সেখানে লিংক বসিয়েও ইন্টারনাল লিংক তৈরি করা যায়। যেমন: আমি ‘আরও পড়ুন’ লিখে সেখানে এই ওয়েবসাইটের অন্য একটি আর্টিকেলের টাইটেল বসিয়ে দিয়ে সেখানে সেই আর্টিকেলটির লিংক এড করে দিলেই তৈরি হয়ে যাবে একটি ইন্টারনাল লিংক। নিচে আরও পড়ুন লেখাটি দেখলেই বুঝতে পারবেন।
আরও পড়ুন: অর্গানিক ট্রাফিক কাকে বলে? । ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক আনার নিয়ম
৩. আর্টিকেলের টেক্সট এর ভিতর লিংক বসানো: আর্টিকেলের টেক্সটের ভিতর লিংক এড করেও ইন্টারনাল লিংক তৈরি করা যায়। মনে করেন, আর্টিকেলে এমন একটি শব্দ বা বাক্য লিখেছেন যেটি সম্পর্কে আপনার ওয়েবসাইটের অন্য একটি আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এক্ষেত্রে আপনি সেই শব্দ বা বাক্যটি সিলেক্ট করে সেই আর্টিকেলটির লিংক এড করতে পারেন।
উদাহরণস্বরূপ: ব্লগিংয়ে সফল হওয়ার কিছু নিয়ম কানুন রয়েছে যা অনুসরণ করলে আপনি ব্লগিংয়ে দ্রুত সফলতা পাবেন। সেজন্য আমি ’ব্লগিং সফল হওয়ার ১০টি কার্যকরী উপায়’ নিয়ে অন্য আর্টিকেলে আলোচনা করেছি চাইলে পড়তে পারেন।
উপরে ‘ব্লগিং সফল হওয়ার ১০টি কার্যকরী উপায়’ এই লেখাটিতে দেখুন একটি লিংক কিন্তু এড করে দিয়েছি এবং এই লিংকিটিই হচ্ছে একটি ইন্টারনাল লিংক।
সুতরাং, আপনি উপরোক্ত ৩ উপায়ের মাধ্যমেই আপনার ওয়েবসাইটে পর্যাপ্ত পরিমাণে ইন্টারনাল লিংক তৈরি করতে পারবেন।
ইন্টারনাল লিংক এর সুবিধা কি কি?
আর্টিকেলে সঠিক নিয়মে ইন্টারনাল লিংকিং করার অনেক সুবিধা রয়েছে।
ইন্টারনাল লিংক এর সুবিধা সমূহ নিচে দেওয়া হলো:
- পর্যাপ্ত পরিমাণে ইন্টারনাল লিংকিং করলে ওয়েবসাইটের বাউন্স রেট কমে যাবে।
- ওয়েবসাইটে ইউজার এনগেজমেন্ট (User Engagement) বাড়বে।
- গুগল সার্চ রেজাল্টে ভালো ফলাফল পাওয়া যাবে।
এসব ছাড়াও ওয়েবসাইটে ইন্টারনাল লিংক ব্যবহারে আপনি বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকবেন।
ইন্টারনাল লিংক এর অসুবিধা কি কি?
ইন্টারনাল লিংক ব্যবহারের যেমন সুবিধা রয়েছে তেমন কিছু অসুবিধাও রয়েছে।
যেমন: আর্টিকেলে মাত্রাতিরিক্ত ইন্টারনাল লিংকিং করলে ভিজিটর বিরক্তি বোধ করবে এবং পড়তে স্বাচ্ছন্দ অনুভব করবে না।
তাছাড়া অপ্রাসঙ্গিক ইন্টারনাল লিংকিং করার ফলে গুগল সার্চ রেজাল্টে নেতিবাচক প্রভাবও পড়তে পারে।
তাই পর্যাপ্ত পরিমাণে প্রাসঙ্গিক ইন্টারনাল লিংকিং করার চেষ্টা করবেন।
পরিশেষে, আর্টিকেলে ইন্টারনাল লিংক করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই আর্টিকেলে উপরে আমি ইন্টারনাল লিংক কি? ও ইন্টারনাল লিংক তৈরি করার সঠিক নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করলাম।
কোন যায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি যত দ্রুত সম্ভব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।


![ঈদুল ফিতরের নামাজ আদায় করার নিয়ম ২০২৬ [নিয়ম, নিয়ত, তাকবীর]](https://trickbdblog.com/wp-content/uploads/2024/02/www.trickbdblog.com-12.webp)
![Adsterra থেকে কিভাবে আয় করবো? [প্রমাণ সহ]](https://trickbdblog.com/wp-content/uploads/2024/08/Screenshot_22.webp)
I needed to thank you for this excellent read!! I certainly enjoyed every little bit of it. I have got you saved as a favorite to check out new things you postÖ
my name is eusob Ahmed. welcome to Kannada MBC,International
My name eusob Ahmed. welcome to Canada mbc International
Entarnel likig canada
Number
???