শহরায়ন বা নগরায়ন কাকে বলে?

Join Telegram Channel

আর্টিকেল সূচি

ইংরেজি শব্দ, ‘Urbanization‘ এর বাংলা প্রতিশব্দ হচ্ছে শহরায়ন। ‘Urbanization’ শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ‘Urbs’ থেকে, যার অর্থ হচ্ছে উদ্ভূত।

রোমানরা ‘Urbs’ বলতে রোমের নগর সভ্যতাকে বুঝিয়েছেন।

শহরায়ন প্রক্রিয়া আধুনিক যুগের সামাজিক পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম। আধুনিক সভ্যতা বিকাশের এক অনবদ্য ফলশ্রুতি বলে মনে করা হয় শহরায়নকে।

শহর হচ্ছে মানুষের প্রতিনিয়ত জীবন পরিচালনার পরিশীলিত প্রক্রিয়া যা তার সামাজিক, মূল্যবোধ, অর্থনৈতিক, আধুনিক মানসিকতার সাথে সংশ্লিষ্ট।

কৃষিপ্রধান জনসমষ্টি থেকে বৃহত্তর জনসমষ্টিতে স্থানান্তরের প্রক্রিয়াই হচ্ছে শহরায়ন। মূলত যেখানকার পেশা হবে সরকারি বা বাণিজ্যিক অফিস-আদালতে চাকরি।

সমাজ পরিবর্তনের অন্যতম বাহনও বলা যায় শহরায়নকে। বর্তমানে এই শহরায়ন দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে বিশ্বের প্রতিটি দেশে।

যার কারণে বর্তমান নগর সভ্যতা হিসেবে অভিহিত করা হয়। শিল্প বিপ্লবের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে আধুনিক শহরায়ন।

 

শহরায়নের সংজ্ঞা

 

নিচে শহরায়ন সম্পর্কে কতিপয় জনপ্রিয় সংজ্ঞা দেওয়া হলো:

Francis Cherunilam বলেছেন, ‘Urbanization refers to the proportion of nations population living in urban areas.’

Kingsley Davis এর মতে, ‘শহরায়ন হলো শহরে বসবাসকারী জনসংখ্যার একটি বৃহৎ বা পরিমিত অংশ যা সমাজের অন্যতম বিষয়গুলো। যেমনঃ ভাষা, ধর্ম, গোত্র সংস্কৃতি ইত্যাদির সাথে তুলনামূলকভাবে আলোচিত হয়।’

Nels Endersons এর মতে, ‘কোনো ব্যক্তি বা দলের পেশাগত পরিবর্তন নয় বরং মানুষের চিন্তা-ব্যবহার ও মূল্যবোধের মৌলিক পরিবর্তন সাধনই শহরায়নের লক্ষণীয় বৈশিষ্ট্য।’

A Dictionary of Social Science, ‘শহরায়ণ কোনো একটি শহরে জনসংখ্যা জড় হওয়ার প্রক্রিয়া এবং আনুপাতিক হারে কোনো এলাকায় মোট জনসংখ্যা বৃদ্ধি হওয়াকে বুঝায়।’

সার্বিকভাবে বলা যায় যে, ‘গ্রামীণ সমাজ ব্যবস্থার প্রচলিত রীতিনীতি, মূল্যবোধ, জীবনধারা থেকে আধুনিক চিন্তানির্ভর রীতিনীতি, মূল্যবোধ, পেশা, সংস্কৃতি প্রভৃতির মাধ্যমে শহুরে জীবন ব্যবস্থা পদার্পণের প্রয়াসে নগর এলাকার ক্রম বিকাশকে শহরায়ন বলা হয়।’

 

আরও পড়ুন:

 

পরিশেষে বলা যায় যে, শিল্পায়ন ও পারিবারিক ভাঙনের ফলে সৃষ্ট জনসংখ্যার সমাবেশই হচ্ছে শহরায়ন প্রক্রিয়া। বিশেষ করে উন্নয়নশীল দেশসমূহের শহরায়ন প্রক্রিয়া সুযোগ সন্ধ্যানী মানুষের পল্লী থেকে শহরে পেশাভিত্তিক জীবনযাপন এবং বেকারত্ব ও প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্ট হতাশা থেকে মুক্তির ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়।

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment