নতুন ব্লগার হতে কি কি কিওয়ার্ড নিয়ে কাজ করা উচিত ২০২৬?

Join Telegram Channel

ব্লগিংয়ে একটা সময় ছিল যখন একই ওয়েবসাইটে বিভিন্ন বিষয় বা কিওয়ার্ড নিয়ে লেখালেখি করে সেখানে প্রচুর অর্গানিক ট্রাফিক নিয়ে আসা যেত।

নতুন ব্লগাররা সেই আগের ধারা অনুসরণ গিয়ে ব্লগিংয়ে ব্যর্থতার মুখ দেখছে। কারণ, আগে ওয়েবসাইট কম ছিল যার ফলে একই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের আর্টিকেল লিখলেও সেগুলো সার্চ ইঞ্জিনে রেংক করত এবং ভিজিটর আসতো।

কিন্তু, এখন অনলাইনে একই বিষয়ের উপর অসংখ্য ওয়েবসাইট রয়েছে। যার দরুন কম্পিটিশন অনেক বেড়ে গিয়েছে।

তাই নতুন ব্লগার হতে কি কি কিওয়ার্ড নিয়ে কাজ করা উচিত ২০২৬ সালে সে বিষয়ে জেনে বুঝেই ব্লগিংয়ে আসা উচিত বলে আমি মনে করি।

নতুন ব্লগারদের কোন ধরনের কিওয়ার্ড নিয়ে ২০২৬ সালে কাজ করা উচিত এ বিষয়ে সার্চ দিলে অনলাইনে আপনি অসংখ্য ফলাফল পেয়ে যাবেন। তবে এই আর্টিকেলের মতোন এ বিষয়ে বিস্তারিত আলোচনা আর কথাও পাবেন না।

তাই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।

 

সঠিক নিশ সিলেকশন করা

 

নিশ হচ্ছে আপনার ওয়েবসাইটে যে বিষয় গুলো নিয়ে আলোচনা বা লেখালেখি করবেন সেটি।

নিশ সিলেকশনের ক্ষেত্রে নতুন ব্লগাররা যে ভূলটি করে সেটি হচ্ছে হাই কম্পিটিশন নিশ (High Competition Niche) নিয়ে কাজ শুরু করে। যেমন: প্রযুক্তি, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি। এইসব বিষয়ে অলরেডি অনলাইনে বড় বড় অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলোর সাথে কম্পিটিশন করে আপনার নতুন ওয়েবসাইট পেরে উঠবে না।

সেজন্য ব্লগিংয়ে ভালো কিছু করার জন্য সময় নিয়ে এমন একটি নিশ খুঁজে বের করুন যা নিয়ে বেশি ওয়েবসাইট এখনো তৈরি হয়নি এবং কম্পিটিশন অনেক কম।

 

নিশ রিলেটেড কিওয়ার্ড নিয়ে রিসার্চ করা

 

নিশ খুঁজে বের করার পরে আপনার কাজ হচ্ছে সেই নিশ রিলেটেড কিওয়ার্ড গুলো রিসার্চ করা। অর্থাৎ, আপনি যে নিশটি সিলেক্ট করেছেন সে বিষয় সম্পর্কে জানতে মানুষ কোন কোন রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করে সেসবের একটি তালিকা তৈরি করতে হবে।

তারপর, সেই প্রত্যেকটি কিওয়ার্ডের বিস্তারিত আলোচনা করে আলাদা আলাদা আর্টিকেল লেখে আপনার ওয়েবসাইটে প্রকাশ করবেন।

 

লো সার্চ ভলিয়ম ও লো কম্পিটিশন কিওয়ার্ড নিয়ে আর্টিকেল লেখা

 

আর্টিকেল লেখার ক্ষেত্রে এমন কিওয়ার্ড গুলোকে আপনি নিবেন যার সার্চ ভলিয়ম কম ও কম্পিটিশনও কম। কারণ, এই ধরনের কিওয়ার্ড গুলো নিয়ে অনলাইনে কম লেখালেখি হয়েছে।

তাই আপনি যখন লো সার্চ ভলিয়ম ও লো কম্পিটিশন কিওয়ার্ড নিয়ে কাজ করবেন তখন আপনার আর্টিকেল গুলো দ্রুত রেংক করবে এবং আপনার ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিকও আসা শুরু করবে।

 

আর্টিকেলে পর্যাপ্ত পরিমাণে ইন্টারনাল ও এক্সটারনাল লিংকিং করা

 

আর্টিকেলের ভিতর পর্যাপ্ত পরিমাণে ইন্টারনাল লিংকএক্সটারনাল লিংক ব্যবহার করবেন। তাহলে আর্টিকেলটি আরও বেশি তথ্যবহূল মনে হবে।

এবং ইন্টারনাল লিংক করার ফলে আপনার ওয়েবসাইটে ভিজিটর এসে অনেক সময় অতিবাহিত করবে।

তবে অতিরিক্ত মাত্রায় ইন্টারনাল ও এক্সটারনাল লিংকিং করবেন না। এতে করে আপনার ওয়েবসাইটের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

 

ধৈর্য সহকরে কাজ করা

 

ব্লগিংয়ে নিশ, কিওয়ার্ড এসবের পাশাপাশি সবচেয়ে জরুরী যে বিষয়ে আপনার মনোযোগ রাখতে হবে সেটি হচ্ছে আপনাকে ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে।

কারণ, যে কোন ক্ষেত্রেই সফল সময় লাগে। আপনি ধৈর্য সহকারে উপরোক্ত নিয়ম গুলো অনুসরণ করে কাজ করতে থাকেন।

অবশ্যই আপনিও ব্লগিংয়ে সফল হতে পারবেন।

 

পরিশেষে, আশাকরি নতুন ব্লগার হতে কি কি কিওয়ার্ড নিয়ে কাজ করা উচিত ২০২৬? এ বিষয়ে উপরোক্ত আলোচনা থেকে আপনি বিস্তারিত বুঝতে পেরেছেন। তবুও যদি কথাও বুঝতে সমস্যা হয়ে থাকে তবে নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment