এক্সটারনাল লিংক কি? | এক্সটারনাল লিংক তৈরি করার নিয়ম

Join Telegram Channel

অন পেজ এসইওর গুরুত্বপূর্ণ দুটি বিষয় হচ্ছে ইন্টারনাল লিংক (Internal Link) ও এক্সটারনাল লিংক (External Link)। ইন্টারনাল লিংক কি? এ বিষয়ে পূর্বেই আলোচনা করা হয়েছে।

এই আর্টিকেলে আলোচনা করা হবে এক্সটারনাল লিংক কি?/এক্সটারনাল লিংক কাকে বলে?, কিভাবে এক্সটারনাল লিংক তৈরি করতে হয় বা এক্সটারনাল তৈরি করার নিয়ম কি? এই সব বিষয় নিয়ে।

তাই দেরী না করে চলুন মূল আলোচনা শুরু করা যাক।

 

এক্সটারনাল লিংক কি/এক্সটারনাল লিংক কাকে বলে?

 

একটি ওয়েবসাইটের বিভিন্ন স্থানে যেমন: হোমপেজ বা আর্টিকেলের ভিতর যখন অন্য কোন ওয়েবসাইট বা ওয়েবসাইটের আর্টিকেলকে লিংকিং করা হয় তখন তাকে বলা হয় এক্সটারনাল লিংক। এই এক্সটারনাল লিংককে আবার আউটবাউন্ড লিংকও বলা হয়।

সহজ ভাষায়, আপনার ওয়েবসাইটে যখন অন্য কোন ওয়েবসাইটের কোন কিছু লিংকিং করবেন তখন সেটি এক্সটারনাল লিংক হিসেবে বিবেচিত হবে।

 

কিভাবে এক্সটারনাল লিংক তৈরি করব?

 

ওয়েবসাইটে এক্সটারনাল লিংক করার কয়েকটি প্রকারভেদ বা ফরমেট রয়েছে। আপনি চাইলে বিভিন্ন ফরম্যাটে আপনার আর্টিকেলের ভিতর এক্সটারনাল লিংকিং করতে পারবেন। নিচে তিন (০৩) প্রকার এক্সটারনাল লিংকিংয়ের ফরম্যাট দেখানো হলো।

এক্সটারনাল লিংক তৈরি করার নিয়ম:

১. সরাসরি লিংক বসানো: আর্টিকেলের মাঝে সরাসরি অন্য কোন ওয়েবসাইট বা ওয়েবসাইটের আর্টিকেলরের লিংক আপনার ওয়েবসাইট বা ওয়েবসাইটের আর্টিকেলের ভিতর বসিয়ে এক্সটারনাল লিংক তৈরি করতে পারবেন। যেমন: www.example.com/how-to-create-external-link ।

 

২. আর্টিকেলের টাইটেল সেয়ার করে লিংক বসানো: আপনার আর্টিকেলের ভিতর অন্য কোন ওয়েবসাইট বা ওয়েবসাইটের আর্টিকেলের টাইটেল এড করে সেখানে লিংক বসিয়েও এক্সটারনাল লিংক তৈরি করা যায়। যেমন: আমি ‘আরও পড়ুন’ লিখে সেখানে অন্য কোন ওয়েবসাইটের আর্টিকেলের টাইটেল বসিয়ে দিয়ে সেখানে সেই আর্টিকেলটির লিংক এড করে দিলেই তৈরি হয়ে যাবে একটি এক্সটারনাল লিংক। নিচে আরও পড়ুন লেখাটি দেখলেই বুঝতে পারবেন।

আরও পড়ুন:

 

৩. আর্টিকেলের টেক্সট এর ভিতর লিংক বসানো: আর্টিকেলের টেক্সটের ভিতর লিংক এড  করেও এক্সটারনাল লিংক তৈরি করা যায়। মনে করেন, আর্টিকেলে এমন একটি শব্দ বা বাক্য লিখেছেন যেটি সম্পর্কে অন্য কোন ওয়েবসাইটের আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এক্ষেত্রে আপনি সেই শব্দ বা বাক্যটি সিলেক্ট করে সেই আর্টিকেলটির লিংক এড করতে পারেন।

উদাহরণস্বরূপ: মনে করেন যে, আপনি ফ্রিতে আপনার ওয়েবসাইটের ডিএ পিএ চেক করতে চাচ্ছেন। সেজন্য আপনাকে DA PA Checker এখানে ক্লিক করতে হবে। আপনি এখানে যে লিংকটিতে ক্লিক করবেন এটি কিন্তু অন্য একটি ওয়েবসাইটের লিংক আর এখানে ক্লিক করলে আপনাকে এই ওয়েবসাইট থেকে বের করে অন্য একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। সেজন্যই এই ধরনের লিংকগুলোকে বলা হয় এক্সটারনাল লিংক।

সুতরাং, আপনি উপরোক্ত ৩ উপায়ের মাধ্যমেই আপনার ওয়েবসাইটে পর্যাপ্ত পরিমাণে এক্সটারনাল লিংক তৈরি করতে পারবেন।

 

এক্সটারনাল লিংক তৈরি করার সুবিধা কি কি?

 

ওয়েবসাইটে সঠিক নিয়মে পর্যাপ্ত পরিমাণে এক্সটারনাল লিংক তৈরি করলে গুগলের কাছে আপনার আর্টিকেলটি তথ্যবহূল মনে হবে। যার দরুন আপনার আর্টিকেল গুলো গুগল সার্চ রেজাল্টে ভালো পজশনে আশার সম্ভবনা রয়েছে।

 

এক্সটারনাল লিংক তৈরি করার অসুবিধা কি কি?

 

এক্সটারনাল লিংক তৈরি করার সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে। এক্সটারনাল লিংকে যেহেতু অন্য ওয়েবসাইটের আর্টিকেলকে লিংকিংক করা হয় সেহেতু আপনি যখন বেশি পরিমাণে এক্সটারনাল লিংক করার ফলে ভিজিটর কমার সম্ভবনা রয়েছে।

কারণ, এক্সটারনাল লিংকে ক্লিক করলে ভিজিটর অন্য ওয়েবসাইটে চলে যাবে। তাই চেষ্টা করবেন প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ এক্সটারনাল তৈরি করার।

বি:দ্র: আপনার কম্পিটিটরকে একই কিওয়ার্ডের আর্টিকেলকে এক্সটারনাল লিংক দিলে আপনার রেংক কমে যাওয়ার সম্ভবনা থাকতে পারে। তাই এই বিষয়ে সতর্ক থাকার চেষ্টা করবেন।

পরিশেষে, এই আর্টিকেলে এক্সটারনাল লিংক কি?, এক্সটারনাল লিংক তৈরি করার নিয়ম নিয়ে উপরে বিস্তারিত আলোচনা করা হলো। আশাকরি এ বিষয়ে বিস্তারিত বুঝতে পেরেছেন।

এই টপিক নিয়ে আরও কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি যত দ্রুত সম্ভব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment