নির্বাচন অনুষ্ঠিত হবার পূর্বে একটি রাজনৈতিক দল বা ব্যক্তিকে নির্বাচনী ইশতেহারে জনগণের সামনে তার নির্বাচনী প্রতিশ্রুতি গুলো তুলে ধরতে হয়।
জনগণ কোন বিশেষ একটি দল বা ব্যাক্তিকে কেন নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করবে এ জন্য দলগুলো নির্বাচনের পূর্বে জনগণকে নির্বাচনী প্রতিশ্রুতি দেয়।
নিবার্চনী প্রতিশ্রুতিতে ক্ষমতায় গেলে তারা জনগণ ও দেশ্বের স্বার্থে অবকাঠামোগত, অর্থনৈতিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন খাতে কোন ধরনের উন্নয়ন করবে এবং এতে জনগণ ও দেশের কি লাভ হবে এ বিষয়গুলো উল্লেখ করে।
আশাকরি নির্বাচনী ইশতেহার কী? এ বিষয়টি ক্লিয়ার হয়েছে।
এবার দেখা যাক বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের নির্বাচনী ইশতেহারে কোন কোন বিষয় গুলো তুলে ধরেছে।
বিএনপির নির্বাচনী ইশতেহারের ৯টি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি
বিএনপি ইতোমধ্যে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়ে দিয়েছেন। সেখানে তাঁরা বিস্তারিত ভাবে উল্লেখ করে দিয়েছেন যে তারা রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কিভাবে পরিচালনা করবেন। এবং কোন কোন বিষয়ে সংস্কার আনবেন।
নিচে বিনএনপির নির্বাচনী ইশতেহারে (Bnp nirbachon ishtehar) উল্লেখ করা প্রতিশ্রুতি গুলোর মধ্যে ৯টি প্রধান প্রতিশ্রুতি তুলে ধরা হলো:
১. কৃষক কার্ড: বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কৃষকদের জন্য ভর্তুকি, বীমা সহ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করবেন।
২. ফ্যামিলি কার্ড: বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের জন্য ”ফ্যামিলি কার্ড” চালু করবেন। যার ফলে পরিবার গুলো প্রতিমাসে ২৫০০ টাকা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য পাবে।
৩. শিক্ষাব্যবস্থা: প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির ব্যবহার, দক্ষতাভিত্তিক শিক্ষানীতি প্রণয়োন সহ “মিড-ডে-মিল” ব্যবস্থা চালু করা হবে।
৪. তরুণদের কর্মসংস্থান: মেধাভিত্তিক সরকারী নিয়োগের পাশাপাশি স্টার্টআপ ও উদ্যোক্তাদের জন্য বৈশ্বিক ই-কমার্স প্লাটফর্মে যুক্ত হওয়ার জন্য সুযোগ তৈরি করা হবে।
৫. ডিজিটাল অর্থনীতি: বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে আর্ন্তজাতিক পেমেন্ট পদ্ধতি “পেপাল” চালু করা সহ “মেইড-ইন-বাংলাদেশ” পণ্যের রপ্তানিকে সম্প্রসারণ করা হবে।
৬. স্বাস্থ্যসেবা: জেলা ও মহানগরে মানসম্মত মা ও শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি এক লক্ষ নতুন স্বাথ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।
৭. ক্রীড়া উন্নোয়ন: জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত ক্রীড়া অবকাঠামো ও পেশাদার প্রশিক্ষণ সম্প্রসারণ করা হবে।
৮. ধর্মীয় সম্প্রীতি: সকল ধর্মীয় উপাসনাগুলোর ধর্মীয় নেতাদের জন্য সম্মানীর পাশাপাশি প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হবে।
৯. পরিবেশ ও জলবায়ূ: বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সারা দেশব্যাপি ২৫ কোটি বৃক্ষরোপণ করার পাশাপাশি ২০ হাজার কিলোমিলার নদী ও খাল খনন করা হবে।
বিএনপির নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ এর পাশাপাশি তারেক রহমানের ৩১ দফা এই তিনের সমন্বয় বা ধারাবাহিকতাই হচ্ছে বিএনপির রাজনীতির মূলভিত্তি।
বিএনপির নির্বাচনী ইশতেহার ২০২৬ pdf
বিএনপির নির্বাচনী ইশতেহার থেকে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কি কি করবে এর গুরুত্বপূর্ণ ৯টি প্রতিশ্রুতি উপরে তুলে ধরা হয়েছে।
নিচে বিএনপির নির্বাচনী ইশতেহার ২০২৬ এর পূর্ণাঙ্গ পিডিএফ (pdf) ফাইল দেওয়া হলো:
এখানে ”বিএনপির নির্বাচনী ইশতেহার ২০২৬ pdf” ক্লিক করুন
অথবা, নিচে দেওয়া QR কোডটি স্ক্যান করুন:

বিএনপির নির্বাচনী ইশতেহার ২০২৬ ভিডিও
নিচে বিএনপির নির্বাচনী ইশতেহার ২০২৬ এর ভিডিও দেওয়া হলো:
আরও পড়ুন:
- কীভাবে ভোট দিবেন? ভোট দেওয়ার সঠিক নিয়ম A to Z [2026]
- আত্মউন্নয়নমূলক বই কী বা কেন পড়বেন? | সেরা ৫০টি আত্মউন্নয়নমূলক বইয়ের তালিকা
পরিশেষে, আশাকরি এই ‘বিএনপির নির্বাচনী ইশতেহার ২০২৬ pdf | বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রধান ৯টি প্রতিশ্রুতি’ আর্টিকেলটি আপনার একটু হলেও কাজে এসেছে। এ বিষয়ে আপনার কোন মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন।


