বাংলাদেশে সর্বোমোট শিক্ষাবোর্ড রয়েছে ১১টি। তার মধ্যে ৯টি হচ্ছে সাধারণ শিক্ষাবোর্ড ও ২টি শিক্ষাবোর্ড হচ্ছে একটু ভিন্ন। অর্থাৎ এই দুটির একটি হচ্ছে মার্দ্রাসা শিক্ষাবোর্ড এবং অন্যটি হচ্ছে কারিগরি শিক্ষাবোর্ড।
এ বছর এই ১১টি শিক্ষাবোর্ড মিলে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশনিয়েছিলো সর্বোমোর্ট ২০ লক্ষ ২৪ হাজার ১৯৪ জন পরীক্ষার্থী। এবং এই ১১টি শিক্ষাবোর্ডের অধীনে ২৯,৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহন করেছিলেন পরীক্ষার্থীরা।
আর পরীক্ষা শেষে এখন সকল পরীক্ষার্থীরা অপেক্ষা এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট দেখার জন্য।
অনেকেই চিন্তা করেন যে, এসএসসি পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবো? , এসএসসি রেজাল্ট দেখার উপায় কি?
এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার অনেক নিয়ম রয়েছে। আপনি অনলাইন কিংবা অফলাইন দুই মাধ্যমেই এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৫ (SSC Exam Result 2025) দেখতে পারবেন। ইন্টারনেটের মাধ্যমে অথবা মেসেজের মাধ্যমে দেখতে পারবেন এসএসসি রেজাল্ট। মার্কশীট ছাড়া কিংবা মার্কশীট সহ এসএসসি রেজাল্ট ২০২৫ দেখতে পারবেন।
অর্থাৎ, এই আর্টিকেলটি থেকে আপনি এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট দেখার সবগুলো নিয়ম জেনে নিতে পারবেন।
তাই আর দেরী না করে চলুন মূল আলোচনা শুরু করা যাক।
এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে দিবে ২০২৫?
এ বছর অর্থাৎ ২০২৫ সালে এসএসসি পরীক্ষা ১৫ ফেব্রুয়ারীতে শুরু হয়ে শেষ হয়েছে মার্চ মাসের ১২ তারিখে। প্রত্যেক বছর পরীক্ষা শেষ হওয়ার ২ মাস বা ৬০ দিন পরেই রেজাল্ট প্রকাশ করে থাকে। সে হিসেবে মে মাসের মাঝামাঝি সময়েই এসএসসি পরীক্ষা ২০২৫ এর রেজাল্ট প্রকাশ হতে পারে।
তবে এখনো অফিসিয়ালী বলা হয়নি যে কবে বা কত তারিখে এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট ২০২৫ প্রকাশ করা হবে।
এসএসসি রেজাল্ট ২০২৫ এর সঠিক রেজাল্ট প্রকাশ করার সাথে সাথেই এই আর্টিকেলটি আপডেট করে আপনাদের জানিয়ে দেওয়া হবে।
এসএসসি রেজাল্ট দেখার জন্য কি কি লাগবে ২০২৫?
আপনি অনলাইনে কিংবা অফলাইনে যেখানেই আপনার এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট দেখেন না কেনো আপনার দুটি জিনিস অবশ্যই জানতে হবে। একটি হচ্ছে, রোল নাম্বার ও আরেকটি হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার।
অর্থাৎ, এসএসসি রেজাল্ট দেখার জন্য আপনার রোল ও রেজিস্ট্রেশন নাম্বার জানা থাকতে হবে।
অনলাইনে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২৫?
অনলাইনে এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট দেখার জন্য আপনার কাছে অবশ্যই একটি স্মার্টফোন, ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকতেই হবে। এবং সাথে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
তারপর নিচে আমি এখন যে ধাপগুলো দেখাবো সেগুলো অনুসরণ করলেই খুব সহজেই আপনি এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন।
অনলাইনে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম:
ধাপ ০১: অনলাইনে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য প্রথমে স্মার্টফোন, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তারপর এই Education Board Bangladesh ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে।
ধাপ ০২: ওয়েবসাইটটিতে প্রবেশ করলে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেস আসবে।

আপনার সামনে উপরের ছবিটির মতোন একটি ফর্ম আসবে। ফর্মটিতে ৬টি অপশন আছে যা পূরণ করলেই আপনার সামনে আপনার এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট চলে আসবে।
যেভাবে এসএসসি রেজাল্ট দেখার ফর্ম পূরণ করবেন:
- Examination: এই ঘরে আপনি কোন পরীক্ষার রেজাল্ট দেখতে চান তা সিলেক্ট করে দিবেন। আপনি যেহেতু এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন তাই এখানে, ‘SSC/Dakhil’ এটি সিলেক্ট করে দিবেন।
- Year: আপনি কোন বছরের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে চান তা সিলেক্ট করে দিবেন। যদি এ বছরের রেজাল্ট দেখতে চান তবে ‘2025’ সিলেক্ট করে দিবেন।
- Board: আপনি কোন বোর্ডের আন্ডারে এসএসসি পরীক্ষা দিয়েছেন তা সিলেক্ট করে দিতে হবে। যেমন: আমি ‘Dinajpur’ বোর্ড সিলেক্ট করে দিতেছি।
- Roll: আপনার এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডে যে রোল নাম্বারটি দেওয়া রয়েছে তা এখানে বসিয়ে দিবেন।
- Reg: NO: আপনার এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডে যে রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া রয়েছে তা এখানে বসিয়ে দিতে হবে।
এবার আপনার সামনে যে কোনো একটি যোগফল আসবে তা যোগ করে যোগফল পাশের ফাকা ঘরে বসিয়ে দিতে হবে। যেমন: আমারি ক্ষেত্রে এসেছে 3+7 যার যোগফল হচ্ছে 10 ।
উপরে দেখানো নিয়মে সব তথ্য দেওয়া হয়ে গেলে নিচে একটি ‘Submit‘ বাটন পাবেন সেটিতে ক্লিক করলেই আপনার এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট আপনার সামনে চলে আসবে।
মোবাইলে মেসেজের মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২৫?
আপনার কাছে যদি স্মার্টফোন, ল্যাপটপ ও ডেস্কটপ কিছুই না থাকে, তারপরেও আপনি আপনি হাতে থাকা বাটন মোবাইল দিয়েই মেসেজের মাধ্যমে আপনার এসএসসি ও সমমনার পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন।
মোবাইল দিয়ে মেসেজ পাঠিয়ে এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম রয়েছে সেটিই এখন দেখিয়ে দেওয়া হবে।
মেসেজের মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২৫:
- প্রথমে আপনার ফোনের মেসেজ যান।
- মেসেজে প্রথমে SSC লিখে স্পেস দিয়ে যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম তিনটি অক্ষর লিখুন, যেমন: আমি দিনাজপুর বোর্ডের প্রথম তিনটি অক্ষর দিয়েছি DIN, তারপর আবার স্পেস দিয়ে আপনার রোলটি লেখুন 563248 এবং শেষে যে বছরের রেজল্ট দেখতে চান সেই সালটি লিখুন 2025। মেসেজ লেখার পরে মেসেজটি পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে।
- মেসেজটি লেখার পরে যেমন দেখা যাবে, ‘SSC DIN 563248 2025’ ।
- মেসেজটি এই 16222 নাম্বারে সেন্ট করার সাথে সাথে আপনার ফোনে ফিরতি একটি মেসেজ আসবে এবং সেই মেসেজে আপনার এসএসসি পরীক্ষার রেজাল্টটি চলে আসবে।
বি:দ্র: মেসেজ পাঠানোর জন্য চার্জ প্রযোজ্য হবে।
এক নজরে সকল শিক্ষাবোর্ডের নামের শর্টফর্ম
মেসেজের মাধ্যমে এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট দেখার জন্য শিক্ষাবোর্ডের নামের শর্টফর্ম বা নামের প্রথম তিনটি অক্ষর লিখতে হয়। এই বিষয়টিই অনেকের বুঝতে অসুবিধে হয়। তাই নিচে টেবিল আকারে এক নজরে সকল শিক্ষাবোর্ডের নামের শর্টফর্ম দেওয়া হলো।
এক নজরে সকল শিক্ষাবোর্ডের নামের শর্টফর্ম | ||
| নম্বর | শিক্ষা বোর্ডের নাম | শিক্ষা বোর্ডের নামের শর্টফর্ম |
| ১ | দিনাজপুর | DIN |
| ২ | ঢাকা | DHA |
| ৩ | সিলেট | SYL |
| ৪ | বরিশাল | BAR |
| ৫ | যোশর | JES |
| ৬ | কুমিল্লা | COM |
| ৭ | রাজশাহী | RAJ |
| ৮ | চট্টগ্রাম | CHI |
| ৯ | ময়মনসিংহ | MYN |
| ১০ | মাদ্রাসা | MAD |
| ১১ | কারিগরি | TEC |
আরও পড়ুন:
- বিদ্রোহী কবিতার মূলভাব ও জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
- আবেগ ও আবেগিক বিকাশ কি? | আবেগিক বিকাশের বৈশিষ্ট্য
- চর্যাপদের শিল্পমূল্য নির্ণয় কর
- চর্যাপদ নিয়ে ৫০+ টি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
- প্রতিবেদন কাকে বলে? | প্রতিবেদন লেখার নিয়ম উদাহরণ সহ ২০২৫
- ’দুঃসময়’ কবিতার মূলভাব আলোচনা কর
- বীরবাহুর পরিচয় দাও
মার্কশীট সহ এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২৫
মার্কশীট এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখা মানে হচ্ছে আপনি কোন সাবজেক্ট এ কি গ্রেড পেয়েছেন এবং কোন সাবজেক্ট এ কত নাম্বার পেয়েছেন তা সহ দেখা।
মার্কশীট সহ এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট দেখার জন্য আপনার নাম্বারের পাশাপাশি আপনার রেজিস্ট্রেশন নাম্বারও লাগবে।
আর মার্কশীট সহ এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য আপনাকে নতুন কোনো কিছুই করতে হবে না।
উপরে ‘অনলাইনে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২৫’ এ রেজাল্ট দেখার যে নিয়মটি দেখানো হয়েছে সেই নিয়ম অনুসরণ করে রেজাল্ট দেখলেই আপনার সামনে মার্কশীট সহ আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট চলে আসবে।
এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার ওয়েবসাইট ২০২৫?
এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার একটি ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটটির মাধ্যমে যে কেউ তাদের এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট দেখতে পারবে।
এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার ওয়েবসাইটটির নাম হচ্ছে,
http://www.educationboardresults.gov.bd
পরিশেষে, এই ‘মার্কশীট সহ এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২৫ | SSC Result 2025’ আর্টিকেলটিতে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার সবগুলো নিয়ম খুব সহজভাবে উপরে আলোচনা হয়েছে। আশাকরি আর্টিকেলটি আপনার উপকারে এসেছে।
কথাও বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।



